এবার ট্রাম্পের সত্যিকারের গোপন ভালোবাসা ফাঁস!


এবার ট্রাম্পের সত্যিকারের গোপন প্রমের ঘটনা ফাঁস করেছেন সার্বিয়ার সাবেক প্রধানমন্ত্রী ইভান ডেসিস। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও বিতর্ক যেন পিছু ছাড়ছে না এই ধনকুবেরের। এবার আমেরিকার সবচে’ বয়স্ক এই প্রেসিডেন্টের আরেকটি গোপন প্রেমের কথা সামনে এলো।
তিন বছর আগে ব্যবসার সূত্রে ডেসিসের সঙ্গে দেখা হয় ট্রাম্পের। তখন তিনি তার মনের কথা জানিয়েছিলেন সাবেক এই প্রধানমন্ত্রীকে। টেনিস থেকে অবসর নেওয়া এক তারকা খেলোয়াড় অ্যানা ইভানোভিচকে ভালো লেগেছিল ট্রাম্পের। সার্বিয়ান টেনিস সুন্দরীর রূপে এতোটাই মুগ্ধ ছিলেন ট্রাম্প যে পনের মিনিটের সাক্ষাতের প্ররো সময়টাই তিনি ইভানোভিচকে নিয়েই কথা বলেছিলেন। ডেসিস অারও জানান, ট্রাম্প নাকি বলেছিলেন, ইভানোভিচই তার জীবনে দেখা সেরা সুন্দরী।
২০১৪ সালে ইভানোভিচ টুইটারে ট্রাম্পের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, “মিটিং উইথ দ্য বস”। ২৯ বছর বয়সী ইভানোভিচ অবশ্য বর্তমানে বিবাহিত। বিশ্বকাপ জয়ী জার্মান ফুটবলার বাস্তিয়ান সোয়াইনস্টাইগারের স্ত্রী তিনি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













