নিউজিল্যান্ডে ভূমিকম্পের পর সুনামির আঘাত


নিউজিল্যান্ডে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি আঘাত হেনেছে। ভূমিকম্পের দুই ঘণ্টারও কম সময়ের মধ্যে দেশটির সাউথ আইল্যান্ডে সুনামি পৌঁছায়।
রবিবার নিউজিল্যান্ডের স্থানীয় সময় মধ্যরাতে কিছুক্ষণ পর ক্রাইস্টচার্চ শহর থেকে ৯৫ কিলোমিটার দূরে ভূমিকম্প আঘাত হানে।
প্রথমে ৭.৪ মাত্রার ভূমিকম্পের কথা জানিয়েছিল যুক্তরাষ্ট্রের জিওলজিকাল সার্ভে। তখন সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
এর প্রায় দুই ঘণ্টা পর সাউথ আইল্যান্ডের উত্তর-পূর্ব উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়ে। এরমধ্যে ক্রিসচার্চের ১৮১ কিলোমিটার উত্তরে কায়কোরায় একটি ঢেউয়ের উচ্চতা ছিল ৬ ফুট ৫ ইঞ্চির মতো।
তাৎক্ষণিক প্রাণহানি কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। লোকজনকে উপকূল ছেড়ে মূল ভূমিতে এবং উঁচু জায়গায় অবস্থান নিতে বলা হয়েছে। ইতিমধ্যে কয়েক হাজার লোককে সরিয়ে নেয়া হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













