সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যুতে আইজিপির শোক

বগুড়ার শেরপুরে সড়ক দুর্ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।

আইজিপি বলেন, নিহত পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে অনবদ্য স্বাক্ষর রেখেছেন। তিনি বলেন, পুলিশ প্রশাসন নিহতদের পরিবারের পাশে রয়েছে। নিহতদের পরিবারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়ে তিনি আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা গ্রহণের কথা জানান।

পুলিশ প্রধান নিহত পুলিশ সদস্যদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতদের আত্মার শান্তি কামনা করেন।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে শেরপুরের মহিপুর বাজার এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচ পুলিশসহ সাতজন নিহত হয়েছেন।

নিহত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মো. শাহজাহান কবির, কনস্টেবল মো. আলমগীর হোসেন, বেতার কনস্টেবল মো. শামশুল হক, কনস্টেবল সোহেল রানা ও কনস্টেবল প্রণব রায়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ