Archives
now browsing by author
টি-টোয়েন্টি সিরিজে ভালো করার প্রত্যাশা মাশরাফির
নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ব্যাটিং-বোলিং কম্বিনেশনটা জমে উঠেনি বাংলাদেশের। কোনও ম্যাচে ব্যাটিং ভালো হয়েছে, বোলিং ভালো হয়নি। আবার কোনও ম্যাচে বোলিং ভালো হয়েছে, ব্যাটিং ভালো হয়নি। যার ফলে, সিরিজটি ৩-০ ব্যবধানে হেরে গেল টাইগাররা। নেলসনের স্যাক্সটন ওভালে শনিবার সিরিজের শেষ ম্যাচে আট উইকেটে হেরেছে বাংলাদেশ। এদিন ম্যাচ শেষে দেয়া সাক্ষাৎকারে টাইগার দলপতি মাশরাফি বিন মুর্তজা বলেন, প্রথম ম্যাচে আমরা ভালো বল করিনি। কিন্তু ব্যাটসম্যানরা ভালো ব্যাট করেছে। দ্বিতীয় ম্যাচেবিস্তারিত পড়ুন
নিজের বোনের মেয়েকে কুপ্রস্তাব দেওয়ার অপরাধ কত ভয়বহ হয় দেখুন নিজের চোখে .. (ভিডিও সহ)


https://youtu.be/qxcr_3pMreA
ভারতে লেখাপড়া শুরু করার জন্য হিজড়াদের স্কুল খোলা হয়েছে
লেখাপড়া শুরু করে ঝড়ে পড়া হিজড়াদের লেখাপড়া শেষ করার সুযোগ দিতে ভারতের কোচি শহরে কেবল হিজড়াদের জন্য আবাসিক একটি বিদ্যালয় খোলা হয়েছে। ভারতীয় সমাজে হিজড়াদের পদে পদে নানারকম বিড়ম্বনার মুখে পড়তে হয়। এসব কারণে স্কুলজীবন শুরু করার পর অর্ধেকের কাছাকাছি সংখ্যক শিক্ষার্থীকে ঝড়ে পড়তে হয়। হিজড়াদের জন্য খোলা বিদ্যালয়টির নাম রাখা হয়েছে সহজ ইন্টারন্যাশনাল। ভারতে এটিই এ জাতীয় প্রথম বিদ্যালয়। ২৫-৫০ বছর বয়সী ১০ জন এখানে লেখাপড়ার সুযোগ পাবেন। এ বিদ্যালয়বিস্তারিত পড়ুন
পাঁচ রানের আক্ষেপ ম্যাচসেরা উইলিয়ামসনের
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে, শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ একটি ইনিংস খেললেন তিনি। ওয়ানডাউনে নেমে ৯৫ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। এদিন ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি। নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন বাংলাদেশের দেয়া ২৩৭ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আর দলের রান যখন ১৬ তখন হ্যামস্ট্রিং ইনজুরি পেয়ে মাঠ ছাড়েন মার্টিনবিস্তারিত পড়ুন
বিয়ের পিড়িতে বসছেন জনপ্রিয নায়কা কঙ্গনা!


বছর জুড়ে আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। সিনেমা দিয়ে নয়, হৃতিকের সাথে বিবাদের মাধ্যমে। বছরের শেষলগ্নে আবারো আলোচনায় এ অভিনেত্রী। নতুন বছর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন কঙ্গনা। ভারতীয় সংবাদমাধ্যমে একটি সাক্ষাৎকারে এমনটাই জানান তিনি। নতুন বছরে আপনার কাছে ভক্তদের প্রত্যাশা কি? এমন প্রশ্নের উত্তরে কঙ্গনা বলেন, ‘আগামী বছর আমি বিয়ে করব।’ তবে কাকে বিয়ে করছেন সে বিষয়ে কিছু জানায়নি কঙ্গনা। উল্লেখ্য, বলিউডে পা রেখেই আদিত্য পাঞ্চোলির সাথে প্রেমের সর্ম্পকে গড়েনবিস্তারিত পড়ুন
বছরজুড়ে সারা বিশ্বে ৭৬ সাংবাদিক খুন


২০১৬ সালে সারাবিশ্বে ৭৬ সাংবাদিক এবং দুই মিডিয়াকর্মী খুন হয়েছেন। এর মধ্যে পেশাগত কারণে খুন হন ৪৮ সাংবাদিক ও দুই মিডিয়াকর্মী। অপর ২৮ সাংবাদিক পেশাগত কারণে নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। বিশ্বের সাংবাদিকদের অধিকার ও মর্যাদা নিয়ে কর্মরত নিউ ইয়র্কভিত্তিক স্বেচ্ছাসেবী সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) এর পক্ষ থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে। পেশাগত কারণে খুন হওয়াদের মধ্যে বাংলাদেশের কোনো সাংবাদিক নেই। তালিকায় ভারত ও পাকিস্তানেরবিস্তারিত পড়ুন
পরাজয়ের মূল কারণ ভুল শট নির্বাচন : ম্যাথুস
পোর্ট এলিজাবেথে দক্ষিণ আফ্রিকার কাছে ২০৬ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের পর ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস বেশ হতাশা ব্যক্ত করেছেন। তার মতে দক্ষিণ আফ্রিকান বোলারদের বিপরীতে শট নির্বাচনে ব্যাটসম্যানকে আরো বেশি সতর্ক হওয়া উচিত ছিল। ম্যাথুস বলেন, “এই ধরনের উইকেটে আমি মনে করি শট নির্বাচনটা একটা অতি গুরুত্বপূর্ণ বিষয়। প্রোটিয়া বোলিং আক্রমণ এমন ছিল যে এখানে মনোযোগটাই প্রধান। এই ধরনের বোলিংয়ের বিপরীতে রান করাটা কঠিন। খুব কম সুযোগইবিস্তারিত পড়ুন
মুস্তাফিজ বাংলাদেশের না হায়দরাবাদের?
জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে ট্রল হয় হরহামেশাই। কেউ দুঃসময়ে পড়লে তো কথাই নেই, মানহানিকর ট্রলেও ভরে যায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো। তবে নিউজিল্যান্ডে অবস্থানকালে জাতীয় দলের অন্দরমহলেই একটা ট্রল বেশ জনপ্রিয়তা পেয়েছে—বাংলাদেশ দলের সঙ্গে থেকে পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলেন মুস্তাফিজুর রহমান! গত বছরের মতো এবারও আইপিএল পূর্ববর্তী পরিস্থিতি যে একই রকম। সর্বাত্মক যত্নআত্তি করে ‘দ্য ফিজ’কে পুরো ফিট করে তুলছে বাংলাদেশ। সেটা করতে গিয়ে নিজের ক্ষয়ক্ষতিও মুখ বুজেবিস্তারিত পড়ুন
বিনামূল্যে পাঠ্যবই বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
নতুন বছরের প্রথম দিনেই ‘জাতীয় পাঠ্যপুস্তক উৎসব’ উদযাপনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার আনুষ্ঠানিকভাবে বিনামূল্যে ২০১৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কয়েকটি স্কুল ও মাদরাসার প্রথম থেকে নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীর হাতে বিনামূল্যে বই তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বাসসের খবরে বলা হয়েছে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ১ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় রাজধানীর আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজেবিস্তারিত পড়ুন
জাতীয় প্রেসক্লাবের নির্বাচনে ভোট গ্রহণ চলছে
জাতীয় প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির দ্বিবার্ষিক নির্বাচনে ভোট গ্রহণ চলছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ করা হবে। এবারের নির্বাচনে মোট ১ হাজার ২১৮ জন ভোটার পরবর্তী দুই বছরের জন্য তাদের নতুন নেতৃত্ব নির্বাচন করছেন। মুক্তিযুদ্ধের সপক্ষের সাংবাদিক হিসেবে পরিচিতরা একটি এবং বিএনপি-জামায়াতপন্থি হিসেবে পরিচিত সাংবাদিকরা দুটি পূর্ণ প্যানেল ও একটি আংশিক প্যানেলে বিভক্ত হয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী কমিটির ১৭ সদস্যের পদের জন্যবিস্তারিত পড়ুন













