Archives
now browsing by author
দীর্ঘ ৯ বছর পর দ.আফ্রিকা সফরে যাচ্ছে বাংলাদেশ, চূড়ান্ত সূচি প্রকাশ
দীর্ঘ ৯ বছর পর আগামী বছর (২০১৭ সাল) দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এর আগে ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকায় পা পড়েছিল বাংলাদেশের। ওই সফরে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলেছিল দুই দল। এদিকে আইসিসির ফিউচার ট্যুর প্রোগাম অনুযায়ী আগামী বছর বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা সফরে যাবে তা এক প্রকার সবারই জানা। স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশ দুটি টেস্ট ও টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। সেপ্টেম্বর ও অক্টোবরে অনুষ্ঠিতব্যবিস্তারিত পড়ুন
হিরো হওয়ার চিন্তা করিনি
নেলসনে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ খেলছিল বাংলাদেশ। বিশেষ করে সাব্বির রহমান এবং ওপেনার ইমরুল কায়েসের ৭৫ রানের জুটি বাংলাদেশকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিল। ২৫২ রানের টার্গেটে ব্যাট করছিল বাংলাদেশ। ১০৫ রান মাত্র ১ উইকেট হারিয়ে তুলে ফেলে সফরকারীরা। কিন্তু পরেই যেন বাংলাদেশের ইনিংসে ধস নামলো। দুর্ভাগ্যজনক একটি রানআউট যেন বাংলাদেশের পুরো চেহারাই পাল্টে দিল। সাব্বির ও ইমরুলে জয়ের স্বপ্ন দেখতে থাকা বাংলাদেশ ৬৭ রানে হারে। ম্যাচের সঙ্গে সিরিজও হারে বাংলাদেশ। রানআউটটি নিয়েবিস্তারিত পড়ুন
কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় মা-ছেলের মৃত্যু


কুমিল্লায় কাভার্ডভ্যান চাপায় রিকশাযাত্রী মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে নিহত মহিলার ৩ বছরের শিশু সন্তান তানভীর হোসেন। শুক্রবার দুপুর আড়াইটার দিকে জেলার চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিতকরা গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী জয়নাব বেগম (৩৫) ও ছেলে রবিউল আলম (১৫)। আহত শিশুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্র জানায়, হাসপাতালে চিকিৎসা শেষে রিকশা করে বাড়িতে ফিরছিলেন। এসময়বিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ডে ভাল খেলা বেশ কঠিন, কারণ এখানকার উইকেটের বাউন্স বেশি
সাব্বিরের রান আউটকে ভাবা হচ্ছে নিউজিল্যান্ডের কাছে দ্বিতীয় ম্যাচে হারের বড় কারণ। সে ভুল বোঝাবুঝির রান আউটের পিছনে ইমরুল কায়েসের ভূমিকাও হচ্ছে সমালোচিত। শুধু সাব্বিরের ৩৮ রানের দুর্দান্ত ইনিংসটির অপমৃত্যু ঘটেছে বলেই নয়। একমাত্র ওয়েল সেট ব্যাটসম্যান হিসেবে ইমরুলের দায়িত্ত সচেতনতাও হয়েছে প্রশ্নবিদ্ধ। অনেকেরই অভিযোগ, তামিম আর সাব্বির আউট হবার পর কোথায়, সঙ্গে দলকে এগিয় নেবেন, তা না, নিজেই পঞ্চাশের ঘরে গিয়ে আউট হয়ে গেছেন ইমরুল। আজ দুপুরে স্বদেশী সাংবাদিকদের কাছেওবিস্তারিত পড়ুন
‘খেলাধুলার মাধ্যমে মানসিক বিকাশ সাধন সম্ভব’


নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান বলেছেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই গড়ে তোলে আত্মমনোবল। তাই খেলাধুলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার পাশাপাশি মানসিক বিকাশ সাধন সম্ভব বলে তিনি মন্তব্য করেন। আজ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় মাঠে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর এম মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব অশোক মাধব রায়, বিআইডব্লিউটিএ’র সদস্য ভোলা নাথ দে,বিস্তারিত পড়ুন
সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ, অনলাইনে আবেদন প্রক্রিয়া জেনে নিন
বাংলাদেশ সেনাবাহিনীতে আগামী ২২ জানুয়ারি ২০১৭ থেকে ৩০ জুন ২০১৭ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে সৈনিক পদে লোক ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য তথ্যাবলি নিম্নরূপ। অনলাইনে আবেদনের শেষ তারিখ : ৫ জানুয়ারি ২০১৭। যোগ্যতা : সাধারণ ট্রেড (জিডি) পুরুষ ও মহিলা : বয়স : ১৫ নভেম্বর ২০১৭ তারিখে ১৭-২০ বছর। শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় জিপিএ৩ পেয়ে উত্তীর্ণ। বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ মহিলা প্রার্থীদেরবিস্তারিত পড়ুন
তৃতীয় বিশ্বযুদ্ধ নতুন বছরেই!


২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে? নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ এখন পর্যন্ত নস্ত্রাদামুসের প্রায় প্রতিটি ভবিষ্যদ্বাণী সফল বলে অনেকে মনে করছেন৷ ফরাসি বিপ্লব থেকে লন্ডনের ভয়াবহ অগ্নিকাণ্ড, নেপোলিয়নের উত্থান কিংবা হিটলারের স্বৈরাচারী শাসনের কথাও তিনি ইঙ্গিত দিয়েছেন বলে তাদের মত৷ নতুন বছর আসন্ন৷ ২০১৭ সালে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা রয়েছে৷ নস্ত্রাদামুসের ভবিষ্যদ্বাণী অন্তত তাই বলছে৷ তিনি ২০১৬ সালের শেষের দিকে পরপর বেশ কয়েকটি ঘটনার কথা ইঙ্গিত দিয়েছিলেন, যেগুলি ইতিমধ্যে সত্যি প্রমাণিতবিস্তারিত পড়ুন
ডোয়াইন ব্রাভোর ভক্তদের জন্য বড় দুঃসংবাদ!


ওয়েস্ট উন্ডিজের সেরা অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ভক্তদের জন্য এবং বিগব্যাশ দল মেলবোর্ন রেনেগেডসদের বড় দুঃসংবাদই বলতে হয়। কারণ, বিগব্যাশের পরের ম্যাচগুলোতে তাঁরা পাচ্ছেনা ব্রাভোকে। বৃহস্পতিবার পার্থ স্কোর্চারসের বিপক্ষে সীমানার কাছাকাছি জায়গায় চার বাঁচাতে গিয়ে বাম পায়ে ব্যথা পেলে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন ব্রাভো। ম্যাচে রেনেগেডসরা পরাজিত হয়। ব্রাভোর হঠাৎ এমন ইনজুরিতে রেনেগেডসরা খুঁজতে শুরু করেছে বদলী। তবে বছরের শুরুতেই নগর প্রতিপক্ষ মেলবোর্ন স্টারসের বিপক্ষে কাকে নামানো যাবে ব্রাভোর বদলী হিসেবে তাবিস্তারিত পড়ুন
হাটহাজারী ইজতেমায় লাখো মুসল্লির জমায়েত
লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের পদচারণায় মুখরিত হয়ে ওঠেছে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা। প্রথমবারের মতো আয়োজিত আঞ্চলিক পর্যায়ের ৩ দিন ব্যাপী ইজতেমায় শুক্রবার (৩০ ডিসেম্বর) ছিল দ্বিতীয় দিন। এদিন জুমার নামাজে কম করেও ৮-১০ লাখ মুসল্লির সমাগম ঘটেছে বলে দাবি করেছেন ইজতেমার আয়োজকরা। ঢাকার টঙ্গীতে বিশ্ব ইজতেমায় স্থান সংকুলন না হওয়ায় আঞ্চলিক পর্যায়ে বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক কমিটি। সেই মোতাবেক বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) থেকে হাটহাজারী উপজেলায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী চট্টগ্রামবিস্তারিত পড়ুন
নাটকীয় জয়ে সিরিজ অস্ট্রেলিয়ার


চতুর্থ দিন শেষেও দুই দলের প্রথম ইনিংসের সমাপ্তি ঘটেনি; এমন টেস্টে জয় পাওয়া অপ্রত্যাশিত ঘটনাই বটে। শুক্রবার (৩০ ডিসেম্বর) মেলবোর্ন টেস্টে তেমনই অপ্রত্যাশিত জয় পেয়েছে অস্ট্রেলিয়া, সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের সিরিজ জিতে নিয়েছে স্বাগতিক দেশ। মেলবোর্ন টেস্টের পঞ্চম ও শেষ দিনে পাকিস্তানকে এক ইনিংস ও ১৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের প্রথম ৪ দিনে চলেছে ব্যাটসম্যানদের আধিপত্য। ওপেনার আজহার আলীর ডাবল সেঞ্চুরির সুবাদে অতিথি পাকিস্তানিরা ৯ উইকেটেবিস্তারিত পড়ুন













