শনিবার, নভেম্বর ৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আজ রাতে আরামে ঘুমাবেন হাজারো অভিভাবক

‘গত এক বছর দুই সন্তানকে নিয়ে স্কুলে দৌঁড়ানোর পাশাপাশি প্রাইভেট শিক্ষকদের বাসায় বাসায় ছুটে বেড়িয়েছি। রোজা, পূজা ও ঈদ উৎসবের আনন্দেও সর্বক্ষণ ছেলে-মেয়েদের পরীক্ষা নিয়ে ভেবেছি। আজ বড় ছেলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও ছোট ছেলে প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিএসসি) জিপিএ ৫ পেয়েছে। পরিশ্রম সার্থক হয়েছে। আজ আমি খুবই আনন্দিত। আজ রাতে দুশ্চিন্তামুক্তভাবে আরামে ঘুমাতে পারবো’। পরীক্ষার ফল প্রকাশের পর এভাবেই খুশির প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন নাহিদা ইয়াসমিন। রাজধানীর ধানমন্ডি এলাকার বাসিন্দাবিস্তারিত পড়ুন

কেন মানুষের বগলে এবং পায়ের মাঝখানে চুল প্রয়োজন নেই? (দেখুন ভিডিওতে)

https://youtu.be/u9bZllNAk1s

দুই ম্যাচে মাহমুদউল্লাহর ‘এক’

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত গত ওয়ানডে বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর তো অন্য মাহমুদউল্লাহকেই দেখেছেন সবাই। ঘরের মাঠে তার ব্যাট হেসেছিল প্রায় নিয়মিতই। বিপিএলে খুলনা টাইটান্সের হয়ে আলো ছড়িয়েছেন। তাই নিউজিল্যান্ড সফরে তার কাছে প্রত্যাশাটা পাহাড়সম! এই প্রত্যাশাই কি তাহলে চাপ হয়ে যাচ্ছে মাহমুদউল্লাহর জন্য? দুই ম্যাচে তার ব্যাট তো মোটে হাসলোই না। যা করলেন, তা তার নামের পাশে সত্যি বেমানানই বটে। প্রথম ও দ্বিতীয় ওয়ানডে মিলে মাহমুদউল্লাহর সংগ্রহবিস্তারিত পড়ুন

কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষায় শতবর্ষী বৃদ্ধ

বয়স একশ ছুঁই ছুঁই। স্ত্রী গত হয়েছেন পাঁচ বছর আগে। এখন নিজের মৃত্যুর প্রহন গুণছেন তিনি। নিজের জন্য স্ত্রীর পাশেই বাঁধানোর কবর প্রস্তুত করে রেখেছেন। নাম, জন্ম তারিখ সব লেখা হয়ে গেছে। ছেলে নাতিপুতিদের বলে রেখেছেন তিনি মরে যাওয়ার পর মৃত্যু তারিখ যেন শুধু বসিয়ে দেয়া হয়। নিয়মিত কবরের পরিচর্যা করাই এখন তার দৈনন্দিন কাজ। ভারতের ঝাড়খন্ড রাজ্যের গিরিডি জেলার দোরিয়া গ্রামের বদন আনসারি। এভাবেই সব প্রস্তুতি সম্পন্ন করে মৃত্যুর জন্যবিস্তারিত পড়ুন

সন্তান জন্ম দিলেন, বাচ্চাকে বুকের দুধও পান করালেন সমকামী পরুষ!

ষোল বছর আগে প্রথম জানা গেল ইভান আসলে ট্রান্সজেন্ডার। তার আগে পর্যন্ত আর পাঁচটা মেয়ের যা-যা বাহ্যিক লক্ষণ, সে সবই ছিল তার মধ্যে। এই মেয়ে থেকে ছেলে হয়ে ওঠার পরেও সন্তানের জন্ম দিতে কোনো সমস্যাই হয়নি তার। গত বসন্তেই প্রথম সন্তানের জন্ম দিয়েছেন ইভান। সময় যে দ্রুত বদলাচ্ছে, ইভানের এই গর্ভধারণেই তার প্রমাণ মেলে। যুক্তরাষ্ট্রের বোস্টনের যে সমকামী স্বাস্থ্যকেন্দ্রে ইভান চেকআপে যেতেন, একজন ট্রান্সজেন্ডার পুরুষকে সন্তানের জন্ম দিতে দেখে, সেখানকার ডাক্তাররাওবিস্তারিত পড়ুন

বাবার বাধায় ভণ্ডুল মেয়ের প্রেমের পরিকল্পনা

অভিনেতা-নির্মাতা ফারহান আখতারের সঙ্গে শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন চলছে অনেক দিন ধরেই। রক অন-টু সিনেমার সময় থেকে এই গুঞ্জন আরো জোরালো হয়। কিন্তু এ জুটিকে ঘিরে বলিপাড়ায় চাউর হয়েছে নতুন গুঞ্জন। শ্রদ্ধা নাকি ফারহান আখতারের সঙ্গে লিভ টুগেদার করতে তার বাড়িতে উঠেছিলেন। কিন্তু সিনেমার মতোই এ অভিনেত্রীর প্রেমের পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়িয়েছেন বাবা শক্তি কাপুর। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদ মাধ্যম। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফারহান আখতারের বাড়িতেবিস্তারিত পড়ুন

স্মিথের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার লিড

মেলবোর্ন টেস্টের প্রথম ইনিংসে আজহারের ডাবল সেঞ্চুরিতে ভর করে রানের পাহাড় গড়েছিল পাকিস্তান। এরপর ঘরের মাঠে প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সেঞ্চুরিতে সঠিক জবাব দিচ্ছে স্বাগতিকরা। চেনা মাঠে ওয়ার্নার ও স্মিথের সেঞ্চুরির সঙ্গে উসমান খাজার ৯৭ রানের ইনিংসের সাহায্যে চতুর্থ দিন শেষ অস্ট্রেলিয়ার সংগ্রহ ৬ উইকেটে ৪৬৫ রান। আগামীকাল শেষ দিনে মাঠে নামার আগে ২২ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। ওপেনিংয়ে নেমে গতকাল (বুধবার) টেস্ট ক্যারিয়ারের নিজের ১৬তম সেঞ্চুরি তুলেবিস্তারিত পড়ুন

অভিষেক ম্যাচেই গালি দিয়ে শৃংখলা ভাঙলেন টাইগার তানভীর, আইসিসির তিরস্কার

ঘটনাটি ম্যাচের ১৯তম ওভারের শেষ বলে। স্বাগতিক নিউজিল্যান্ড ব্যাটসম্যান নেইল ব্রুম চার মারেন। বিষয়টা স্বাভাবিকভাবে নেননি এই ম্যাচে অভিষিক্ত লেগ স্পিনার তানভীর হায়দার। তিনি অনেকটা উত্তেজিত হয়ে তাঁকে অশ্রাব্য ভাষায় কথা বলেন। সেটা পাশে দাঁড়ানো আম্পায়ারদের কানেও যায়। তাই ম্যাচ রেফারির কাছে এই বিষয়ে অভিযোগ করেন আম্পায়াররা। স্বাভাবিক কারণে আইসিসির আচরণবিধি ভেঙেছেন তানভীর। অবশ্য এর জন্য দোষ স্বীকার করেছেন তিনি। তাই আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন পড়েনি। তবে তাঁকে তিরস্কার করেছে আইসিসি।বিস্তারিত পড়ুন

রোনালদোর সমালোচনা করে যা বললেন ম্যারাডোনা!

২০১৬ সালটি হলো ক্যারিয়ারের সেরা বছর ক্রিস্টিয়ানো রোনালদোর। জাতীয় দল ও ক্লাবের জার্সিতে দুর্দান্ত পারফরম্যান্স তাকে এনে দিয়েছে চতুর্থ ব্যালন ডি’অর (বর্ষসেরার পুরস্কার)। তবে কারণবশত সর্বকালের সেরা ম্যারাডোনাকে পাশে পাচ্ছেন না রিয়াল মাদ্রিদের পর্তুগিজ আইকন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো সেরা ফর্মে নেই বলে মত দিয়েছেন ম্যারাডোনা। তিনি মনে করছেন, ফর্মহীনতায় ভুগছেন রোনালদো। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়াল-নাপোলি ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে রোনালদোর প্রসঙ্গ টেনে ম্যারাডোনা বলেন, আমি চাইবিস্তারিত পড়ুন

স্বামী ছাড়া শপিংয়ে যাওয়ায় আফগান নারীর শিরশ্ছেদ

স্বামী ছাড়া শহরের ভেতরে ঢুকে শপিং করার কারণে ৩০ বছর বয়সী এক আফগান নারীর শিরশ্ছেদ করা হয়েছে। আফগানিস্তানের একদল ‘জঙ্গি’ ঐ নারীর শিরশ্ছেদ করে। আফগানিস্তানের তালেবান অধ্যুষিত সার-ই-পল প্রদেশের প্রত্যন্ত গ্রাম লাট্টিতে এ নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রাদেশিক গর্ভনরের মুখপাত্র জাবিউল্লাহ আমানি জানান, স্বামী ইরান থাকায় একাই শহরে এসেছিলেন ৩০ বছর বয়সী ঐ নারী। আর তখনই তিনি ‘জঙ্গিদের’ লক্ষ্যবস্তু হন। সংবাদ সংস্থা মিডল ইস্ট প্রেস এক প্রতিবেদনে জানায়, কেনাকাটা করার জন্যবিস্তারিত পড়ুন