Archives
now browsing by author
বিধ্বস্ত রুশ বিমানের সব আরোহীর মৃত্যু হয়েছে


রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণসাগরে বিধ্বস্ত হয়ে ৯২ আরোহীর সবার মৃত্যু হয়েছে।নিহতদের স্মরণে সোমবার রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে রাশিয়ায়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে রাশিয়ার বার্তা সংস্থা তাস জানিয়েছে, যেখানে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেই স্থানটি চিহ্নিত করা হয়েছে। কয়েকটি লাশ উদ্ধার হলেও সেখানে জীবিত কাউকে পাওয়া যায়নি। রাশিয়ার অবকাশ কেন্দ্র সোচি থেকে স্থানীয় সময় সকাল ৫টা ২৫ মিনিটে উড্ডয়নের দুই মিনিট পরেই উড়োজাহাজটি রাডার থেকে নিরুদ্দেশ হয়ে যায়। টুপোলেভ-১৫৪বিস্তারিত পড়ুন
এবার অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে স্ত্রী নির্যাতনের জিডি


পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একজন অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে স্ত্রীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। এই ঘটনায় রাজধানীর কাফরুল থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। ওই নারীর বাবা এই ঘটনায় মামলা করতে চাইলেও পুলিশ তা নেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। যার বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে সেই পুলিশ কর্মকর্তার নাম রুহুল কবির খান। তিনি সিআইডির ফরেনসিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত। তিনি অবশ্য এই অভিযোগকে বানোয়াট বলেছেন। বলেছেন, তিনিই এখানে ভুক্তভোগী। তারবিস্তারিত পড়ুন
শুরুতেই সাজঘরে ফিরলেন ইমরুল


হ্যাগলি ওভালে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪১ রানের বিশাল সংগ্রহ করেছে স্বাগতিক নিউজিল্যান্ড। জয়ের জন্য বাংলাদেশের সামনে লক্ষ্যমাত্রা ৩৪২ রানের। সেই লক্ষ্যে ব্যাট করছেন টাইগাররা। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। শুরুতেই ইমরুল কায়েসের উইকেটটি হারিয়ে ফেলেন টাইগাররা। দলীয় ৩৪ রানের মাথায় টিম সাউদির বলে লুক রঞ্চির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশের এই ওপেনার। এই রিপোর্ট লেখা পর্যন্তবিস্তারিত পড়ুন
কেমন হলো মোস্তাফিজের প্রত্যাবর্তন?


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মোস্তাফিজুর রহমানের খেলা নিয়ে ছিল শঙ্কা। সব শঙ্কা উড়িয়ে দিয়ে মাঠে নামেন তিনি। বল হাতে শুরুটা দারুণ ছিল কাটার মাস্টারের। তবে শেষ পর্যন্ত সেটা ধরে রাখতে পারেননি। ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে প্রথম ৫ ওভারে ১৫ রান দিয়ে ১ উইকেটও নিয়েছিলেন মোস্তাফিজ। কিন্তু শেষ দিকে খেই হারিয়ে ফেরেন। টম লাথাম ও কলিন মুনরোর ব্যাটিং তাণ্ডবে অনেকটা ব্যাকফুটে চলে যান কাটার মাস্টার। শুধু মোস্তাফিজই নন, সাকিব-তাসকিন-মাশরাফিদেরও কড়া শাসন করেছেন কিউইবিস্তারিত পড়ুন
রেকর্ড গড়েই জিততে হবে মাশরাফিদের


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ৩৪২ রান। পাহাড় সমান এই রান তাড়া করে জিততে হলে রেকর্ড গড়েই জিততে হবে টাইগারদের। কেননা এর আগে এই ক্রাইস্টচার্চের হুগলি ওভালে ৩০০ রান তাড়া করে জিততে পারেনি কোনো দলই। এর আগে নিজেদের দেশের মাটিতে ২০১৩ সালে নিউজিল্যান্ডের ৩০৭ রানের জবাবে ৪৯.২ ওভারেই ৪ উইকেট হাতে রেখে ৩০৯ রান করে জয় লাভ করে বাংলাদেশ। নিজেদের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ৩১৯ রান তাড়া করে জিততেবিস্তারিত পড়ুন
৩৪২ রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ


https://youtu.be/Tla7H3HNMic
বড় দিনে ভক্তদেরকে ক্রিস গেইলের উপহার


২২ গজের ক্যারিবীয় তারকারা উদ্দাম আনন্দে মেতে থাকতে পছন্দ করেন। মজা করতে গিয়ে হরহামেশা বিপদে পড়লেও নিজের স্বভাব বদলানোর চিন্তা কখনই তাদের দুশ্চিন্তায় ফেলে না। তেমনই একজন ক্রিস গেইল। ব্যাট হাতে মাঠে নেমে চার-ছক্কা হাঁকিয়ে দর্শকদের মাতিয়ে রাখেন। মাঠের বাইরের নানা কর্মকাণ্ডের কারণেও আলোচিত হন তিনি। বড়দিন উপলক্ষ্যে এবার নতুন লুকে হাজির হয়ে আবারও আলোচনায় এসেছেন। গেইলের চিরচেনা ঝাঁকড়া চুল আর কালো দাড়ি অদৃশ্য। তার বদলে মুখ ভর্তি সাদা দাঁড়ি। বোঝাইবিস্তারিত পড়ুন
ইনজুরি থেকে ফিরেই সাফল্য মোস্তাফিজের
ইনজুরির কারণে দীর্ঘ একটা সময় মাঠের বাইরেই ছিলেন বাংলাদেশের তরুণ পেসার মোস্তাফিজুর রহমান। তবে মাঠের বাইরে থাকলেও তার বোলিং ধার কিন্তু কমেনি। ইনজুরি থেকে ফিরেই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে তুলে নিয়েছেন দুটি উইকেট। সোমবার (২৬ ডিসেম্বর) ক্রাইস্টচার্চের হেগলি ওভালে টসে হেরে বাংলাদেশ শুরুটা ভালোই করেছিল। ইনজুরি কাটিয়ে আন্তর্জাতিক ম্যাচে ফিরে উইকেট পেতেও বেশি সময় নেননি মোস্তাফিজুর রহমান। এদিন ম্যাচে প্রথম সাফল্য কিন্তু এনে দিয়েছেন মোস্তাফিজই। ইনিংসের ষষ্ঠ ওভারে তিনিই কিউইদেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে ৩৪২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড


গত বছর থেকেই দারুণ ক্রিকেট খেলছে বাংলাদেশ। তবে তার অধিকাংশ অর্জনই দেশের মাটিতে। এবার টাইগারদের লক্ষ্য বিদেশের মাটিতে সে সাফল্য ধরে রাখা। সে লক্ষ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। বাংলাদেশকে ৩৪২ রানের টার্গেট দিয়েছে নিউজিল্যান্ড। খেলাটি দেখুন সরাসরি (LIVE HD ভিডিও) এ ম্যাচে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সুখবর ইনজুরি কাটিয়ে আবার মাঠে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। টানা প্রায় ছয় মাস ক্রিকেটের বাইরে থাকার পর আজবিস্তারিত পড়ুন
চুরি হচ্ছে ফেসবুকের ছবি


একটি ছবি অনেক কথার বহিঃপ্রকাশ। ব্যক্তি বা সামাজিক জীবনের নানা ঘটনার নানা মুহূর্তকে আমরা ক্যামেরার মাধ্যমে বন্দী করে রাখি। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশেষ করে ফেসবুক উদ্ভবের পর ছবি তুলে তা ফেসবুকের মাধ্যমে বন্ধুদের দেখানোর প্রবণতা আমাদের মধ্যে দিন দিন বেড়েই চলেছে। কিন্তু ইদানিং ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে মেয়েদের ছবি নিয়ে তা নানান উদ্দেশ্যে ব্যবহারের মাত্রা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। ফটোশপের কারসাজিতে একটি মেয়ের ছবি অশ্লীলভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে পর্নো সাইটে। একটিবিস্তারিত পড়ুন













