Archives
now browsing by author
মাঠে নামার আগে সমর্থকদের কাছে দোয়া চাইলেন তাসকিন


২৬ ডিসেম্বর স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে শক্তিমত্তার লড়াইয়ে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। তাই মাঠে নামার আগে সমর্থকদের কাছে দোয়া চাইলেন বাংলাদেশ দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ওয়াঙ্গারেইতে তিন দিনের অনুশীলন শেষে আজ সকালে ক্রাইস্টচার্চে পা রেখেছে বাংলাদেশ দল। সেখানে নেমেই তাসকিন তাঁর ফেইসবুকের মাধ্যমে ভক্তদের কাছে দোয়া চেয়েছেন। তাসকিন লিখেছেন, ‘সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ এদিকে আজ থেকে ক্রাইস্টচার্চে অনুশীলন চালিয়ে যাবে মাশরাফিরা। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজে মাঠে নামার আগে শেষ মুহূর্তেরবিস্তারিত পড়ুন
১১৮ যাত্রী নিয়ে বিমান ছিনতাই


শতাধিক এর অধিকযাত্রী নিয়ে লিবিয়ার একটি উড়োজাহাজকে মাল্টায় অবতরণে বাধ্য করা হয়েছে। এই ঘটনাটিকে বিমান ছিনতাইয়ের ঘটনা বলে মনে করছেন মাল্টা সরকার। আজ শুক্রবার (বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫ টা) এই দূর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা তা জানা যায়নি। আফ্রিকিয়া এয়ারওয়েজের ওই ফ্লাইটে ১১৮ জন আরোহী ছিলেন। লিবিয়ার আকাশে থাকা অবস্থায় এয়ারবাস এ৩২০ উড়োজাহাজটিকে ঘুরিয়ে নেওয়া হয়। প্রাথমিক তথ্যের ভিত্তিতে জানা যায়, দুই ব্যক্তি বোমা ফাটানোর হুমকি দিয়েবিস্তারিত পড়ুন
‘বিএনপির কাছে অভিযোগ এর কিছু নেই’


মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন বাংলাদেশের সবচেয়ে শান্তিপূর্ণ নির্বাচনগুলোর অন্যতম। এমনকি বিএনপি এই নির্বাচনে অভিযোগ করার মতো কিছুই পায়নি। তার ফেইসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মেয়র সেলিনা হায়াৎ আইভীর বিজয়ের পর অভিনন্দন জানিয়ে তিনি এ স্ট্যাটাস দেন। ফেসবুকের পাঠকদের জন্য সজীব ওয়াজেদ জয়ের স্ট্যাটাসটি তুলে ধরা হলো- “বিএনপির বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য মেয়রবিস্তারিত পড়ুন
শেখ হাসিনার সঙ্গে দেখা করতে গণভবনে আইভী


গণভবনে পৌঁছেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) টানা দ্বিতীয় মেয়াদে নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে গণভবনে পৌছান ডা. সেলিনা হায়াৎ আইভী। এর আগে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্যই গণভবনে আসছেন সেলিনা হায়াৎ আইভী। মেয়র নির্বাচিত হওয়ার পরদিনই দলীয় সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন তিনি। বৃহস্পতিবার নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৭৯বিস্তারিত পড়ুন
ট্রাম্প খুবই সংবেদনশীল মানুষ : সাদ্দাম-কন্যার মুখে হঠাৎ ট্রাম্পের প্রসংশা


হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের প্রসংশায় পঞ্চমুখ হলেন সাদ্দাম হুসেন কন্যা রাঘাদ। বর্তমানে তিনি আমেরিকায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। সম্প্রতি এক টিভি সাক্ষাতকারে রাঘাদ বলেন, ডোনাল্ড ট্রাম্প রাজনৈতিকভাবে খুবই সংবেদনশীল মানুষ। আশাকরি উনি আমেরিকার অন্যান্য প্রেসিডেন্টের থেকে অনেকটাই আলাদা হবেন। ইরাকের বর্তমান গোলমালের জন্য আমেরিকাকেই দায়ি করে আসছেন রাঘাদ। পাশাপাশি তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প অন্যের করা ভুল মুখের ওপরেই বলে দেন। বিশেষ করে আমেরিকা ইরাকে যা করেছিল তা বলতে পিছপা হন না। ইরাকে আমারবিস্তারিত পড়ুন
কুক বর্ষসেরা টেস্ট ক্যাপ্টেন হওয়ায় ইংলিশ মিডিয়ার ‘মন খারাপ’!


ইংল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন অ্যালিস্টার কুকের অবস্থা এখন করুণ! অধিনায়কত্ব প্রায় যায় যায় অবস্থা। ভারতের কাছে ৪-০ তে সিরিজ হারের পর ইংলিশ মিডিয়া জোট বেঁধে কুকের পেছনে লেগেছে। যে করেই হোক কুককে সরিয়ে রুটের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়ার লড়াইয়ে নেমেছে তারা। এমন এক সময়ে আইসিসি কীনা এই কাণ্ড করে বসল! বর্ষসেরা টেস্ট দলের ক্যাপ্টেন বানিয়ে দিল ইংল্যান্ড অধিনায়ককে! আইসিসির এই সিদ্ধান্তকে অনেকে মনে করছেন, কুকের পক্ষে আরও অপমানজনক। কেউ কেউ আইসিসিরবিস্তারিত পড়ুন
‘আইভীর সততায় জয়’, ‘বিএনপির প্রার্থী দুর্বল’


দলের ভোট নয়, ব্যক্তি জনপ্রিয়তায় ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ নির্বাচনে জয়ী হয়েছেন বলে মূল্যায়ন করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী (বি চৌধুরী)। আজ শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় আয়োজিত এক অনুষ্ঠানে বি চৌধুরী এ কথা বলেন। একই অনুষ্ঠানে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মনে করেন দুর্বল প্রার্থীর কারণে নির্বাচনে হেরেছে বিএনপি। বি চৌধুরী বলেন, ‘আইভী যখন আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করেছে, তখনও জয়লাভ করেছেন। তারবিস্তারিত পড়ুন
সামাজিক যোগাযোগমাধ্যমেও সেরা রোনালদো


স্বপ্নের মতো একটা বছরই কাটালেন ক্রিস্টিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের হয়ে জিতলেন চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের শিরোপা। জাতীয় দল পর্তুগালের জার্সি গায়েও জিতেছেন ইউরো কাপে শিরোপা। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারটাও যে চতুর্থবারের মতো তাঁর হাতেই উঠেছে, তা বলাই বাহুল্য। ২০১৬ সালে মাঠের বাইরেও রোনালদোর পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমেও রোনালদো পেছনে ফেলেছেন অনেককে। শুধু ফুটবল না, ২০১৬ সালে সব ক্রীড়াবিদের হিসেবেই রোনালদো সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ফেসবুকের তিনটি ও ইন্সটাগ্রামেবিস্তারিত পড়ুন
শীতে পায়ের দুর্গন্ধ


শীতে আসলে অনেকেরই হাত-পা ঘামে। ফলে পোহতে হয় নানা দুর্ভোগ। আবার পা ঘেমে যাওয়ার কারনে এ থেকে সৃষ্টি হয় দুর্গন্ধ। এ নিয়েও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় অনেককে। জুতো খোলার ভয়ে কোথাও গিয়ে ঘরে না ঢুকেই হয়ত নানা অযুহাতে ফিরে আসতে হয়। হাত-পা ঘামার কারণ: হাত-পা কেন ঘামে তার সুনির্দিষ্ট কারণ এখনো বের করা যায়নি। তবে বংশগতভাবে এ রোগ থাকা, শরীরের ভেতরের ভারসাম্যহীনতা, হরমোনের সমস্যা, মানসিক চাপ, দুশ্চিন্তা প্রভৃতি কারনে হাত-পা ঘামতেবিস্তারিত পড়ুন
‘নারায়ণগঞ্জে চমৎকার একজন মেয়র নির্বাচিত হয়েছেন’


বাণিজ্যমন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, নির্বাচনের সময়ও বিএনপি ভালো বলেছে। হেরে যাওয়ার পর তারা এদিক-সেদিক কিছু কথা বলেছে, এটা ঠিক হয়নি। নারায়ণগঞ্জে চমৎকার একজন মেয়র নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ নির্বাচনে দৃষ্টান্ত স্থাপন হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনগুলোও অবাধ ও সুষ্ঠু হবে। আজ দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে উল্লেখবিস্তারিত পড়ুন













