সোমবার, নভেম্বর ৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

জানেন কী? সাইফ-কারিনার ছেলে রবীন্দ্রনাথের কে হয়? জেনে নিন..

যদিও স্বৈরাচারী শাসক তৈমুর মারা গিয়েছিলেন ১৪০৫ সালে। তারও চার শতক পর জন্ম হয় তাঁর। আর ২০১৬ সালের এক্কেবারে শেষে এসে জানা গেল তৈমুর আসলে রবীন্দ্রনাথের ঠাকুরদাদার ভাইয়ের নাতির দৌহিত্রীর নাতি! বুঝতে পারলেন না তো? প্রথম জন হলেন, ইতিহাস খ্যাত তৈমুর লঙ। আর দ্বিতীয় জন, তৈমুর আলি খান। সইফ-করিনার ছেলে। যার নাম নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। সইফ আর করিনা তাঁদের ছেলের নাম আচমকা এক স্বৈরাচারী শাসকের নামে কেন রাখতেবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জ নির্বাচন নিয়ে নতুন তথ্য দিলেন বিএনপি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ১৭৪ টি কেন্দ্রের মধ্যে ১৪৪ টি কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের সই করা ফলাফল বিএনপির এজেন্টদের সরবরাহ করা হয়নি বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার(২৩ ডিসেম্বর) বেলা ১১ টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন,নির্বাচনে সব প্রার্থীর পোলিং এজেন্টদের নিকট কেন্দ্রভিত্তিক লিখিত ফলাফল সরবরাহের কথা থাকলেও নাসিক নির্বাচনে ১৭৪ টি কেন্দ্রের মধ্যে ১৪৪ টি কেন্দ্রের ফলাফল বিএনপিরবিস্তারিত পড়ুন

প্রাচীন ইসলামি বিশ্ববিদ্যালয় গুঁড়িয়ে দিয়েছে বৌদ্ধ সন্ত্রাসীরা

বৌদ্ধ সন্ত্রাসীদের হাতে রক্ষা পেল না মায়ানমারের প্রাচীন ইসলামি বিশ্ববিদ্যালয়। দেশটির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার দক্ষিণাঞ্চল মংডুর নুরুল্লাহ গ্রামের ইসলামিক ইউনিভার্সিটি গুঁড়িয়ে দেয়। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে রোহিঙ্গা ভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, মায়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা শনিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রাচীর ভাঙতে শুরু করেছে এবং এখনো তা অব্যাহত রয়েছে। এ ছাড়া ওই এলাকার আরো বেশ কিছু মসজিদ ও বিশ্ববিদ্যালয় ভবন ধ্বংসেরও হুমকি দিয়েছে তারা। ম্যাগ্গি ক্যাম্পেরবিস্তারিত পড়ুন

আজই গণভবনে যাচ্ছেন আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে সদ্য বিজয়ী হওয়া মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আজ (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন। এনিয়ে মোট দু’বার মেয়র নির্বাচিত হলেন আইভী। গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াত আইভী। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়।বিস্তারিত পড়ুন

‘নাসিক নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যে অভিযোগ বিএনপি তুলেছে, তা হাস্যকর’

শুক্রবার রাজধানীর শ্যামলীতে সোনার বাংলা ফাউন্ডেশনের কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন, “এটি একটি মডেল নির্বাচন। নাসিক নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যে অভিযোগ বিএনপি তুলেছে, তা হাস্যকর। ” তিনি বলেন ”এ বিজয় শুধু নৌকার বিজয় নয়, গণতন্ত্রের বিজয়, নারায়ণগঞ্জবাসীর বিজয়, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়” বলে মন্তব্য করেন তিনি। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীতবিস্তারিত পড়ুন

দেশের কোন জায়গায় আর কোনো বেইলি ব্রিজ থাকবে না: প্রধানমন্ত্রী

দেশে আর কোনো বেইলি ব্রিজ থাকবে না। দেশের যতো জায়গায় বেইলি ব্রিজ আছে, তা ভেঙে কংক্রিটের ব্রিজ নির্মাণের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইস্পাতের কাঠামোতে তৈরি করা বেইলি ব্রিজ শহর অঞ্চলে না থাকলে মফস্বল এলাকার সড়কে প্রচুর আছে। এই সব ব্রিজ নানা কারণে দুর্ঘটনা প্রবণ। প্রতি বছর বহু যান ও প্রাণের ক্ষতি হয় এই সব ব্রিজের কারণে। ২২ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী (একনেক) সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেইলি ব্রিজ ভেঙেবিস্তারিত পড়ুন

ফেসবুকে অন্যের পোস্ট দেখলে যে ক্ষতি হতে পারে আপনার

আপনি বেশি বেশি ফেসবুক ব্যবহার করছেন- কিন্তু নিজে কিছু করছেন না- আপনার মন খারাপ হতে পারে। সোশাল মিডিয়াতে সক্রিয় না থাকলে আপনি ঈর্ষার শিকার হতে পারেন। ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা বলছে, যারা ফেসবুকের মত সামাজিক যোগাযোগের মাধ্যমে মানুষের সাথে কথাবার্তা না বলে শুধু অন্যের পোস্ট দেখে যাচ্ছেন, তাদের আবেগের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং জীবনের সন্তুষ্টি কমে যেতে পারে। এই গবেষণায় অংশ নিয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ, যাদের বেশিরভাগইবিস্তারিত পড়ুন

রোগী ফেলে ডাক্তার ব্যাডমিন্টন মাঠে

শিশু বিশেষজ্ঞ ডাক্তার রাজেন্দ্র ত্রিপুরার ব্যক্তিগত গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়ে বুধবার রাতে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন আশরাফুল হোসেন ও তার শিশু কন্যা আফরিন আক্তার। কিন্তু ভালো চিকিৎসা হচ্ছেনা তাদের। ডাক্তাররা ঠিকমত দায়িত্ব পালন করছেন না। রাত নয়টায় বেডে শুয়ে কাতরাচ্ছিলেন আশরাফুল (৩২) ও আফরিন (৭)। কিন্তু তাতে কী? ওই সময় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ত্রিটন চাকমা কোয়ার্টারে গিয়ে ব্যাডমিন্টন খেলায় ব্যস্ত। হাসপাতালের অফিস কক্ষে গিয়ে এক মেডিকেল সহকারীকে পাওয়াবিস্তারিত পড়ুন

মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে মেয়র পদে বিজয়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মিষ্টি নিয়ে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের বাসায় গেছেন। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় সাখাওয়াত হোসেনের বাসভবনে যান আইভী। এ সময় দুই নেতাই নারায়ণগঞ্জের উন্নয়নে পারষ্পরিক সহযোগিতার কথাবিস্তারিত পড়ুন

আইভীর বিজয় আত্মবিশ্বাস বাড়িয়েছে আ.লীগে

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দ্বিতীয়বারের মতো নারায়ণগঞ্জবাসী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে মেয়রের আসনে বসার রায় দিয়েছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ভেতর দিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থীর এ বড় বিজয় আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। সৎ, যোগ্য, দক্ষ, সাহসী ও সঠিক প্রার্থী বেছে নিলে যে কোনও নির্বাচনেই আওয়ামী লীগকে পরাজিত করা কঠিন হবে দলটির শীর্ষ পর্যায়ের এ বিশ্বাসের জায়গাটি এ দফায় আরও সুদৃঢ়বিস্তারিত পড়ুন