Archives
now browsing by author
এরশাদের বিরুদ্ধে দুর্নীতি মামলা চলতে বাধা নেই


সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলা ৩১ মার্চের মধ্যে নিষ্পত্তি করতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেননি আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে এরশাদের করা এই আবেদনের ওপর আগামী ২ জানুয়ারি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। তবে নিম্ন আদালতে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা চলতে বাধা নেই। আজ মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ নিজামুল হক এসব আদেশ দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবীবিস্তারিত পড়ুন
খাদ্য কর্মসূচি সফল হলে আ. লীগের বিজয় নিশ্চিত : খাদ্যমন্ত্রী
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, সরকারের চলমান খাদ্য কর্মসূচি ষোলো আনা সফল হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগের বিজয় নিশ্চিত। এ জন্য তিনি খাদ্য কর্মসূচিকে সব বিতর্কের ঊর্ধ্বে রাখতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে অভ্যন্তরীণ আমন চাল সংগ্রহ ও খাদ্যবান্ধব কর্মসূচি সংক্রান্ত এক সভায় খাদ্যমন্ত্রী এ কথা বলেন। মতবিনিময় সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক শামশুল আরেফিন, খাদ্য বিভাগের জেলা ও বিভাগেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশের নৃত্য শিল্পি সুমনা এখন একটি বিদেশী চ্যানেলের নায়িকা, সুমনার বাংলা গানের সাথে নৃত্য (ভিডিও)


https://youtu.be/_l18Y4CzMC4
আশুলিয়ার ৫৫ কারখানা বন্ধ ঘোষণা


সাভারের আশুলিয়ার ৫৫টি তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণার কথা জানিয়েছে তৈরি পোশাক মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। বিজিএমইএ-এর সভাপতি সিদ্দিকুর রহমান আজ মঙ্গলবার এ কথা জানান। রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে এক সংবাদ সম্মেলনে তৈরি পোশাক মালিকদের পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করা হয়েছে। এর ফলে কারখানা বন্ধ থাকার সময় বেতন পাবেন না শ্রমিকেরা। ন্যূনতম মজুরি বাড়ানো, বার্ষিকবিস্তারিত পড়ুন
মুক্তির আগেই ‘কাবিল’-এ মারাত্মক ভুল ধরা পড়ল!


মুখোমুখি লড়াইয়ে নামছে শাহরুখ খানের ‘রইস’ আর হৃতিক রোশনের ‘কাবিল’। ২৫ জানুয়ারি, ২০১৭। ‘কাবিল’-এর ট্রেলার দেখে অনেকেই ভাবতে শুরু করেছেন এ ছবির মাধ্যমে হয়তো কামব্যাক হতে চলেছে হৃতিকের। এ দিকে ‘ডিয়ার জিন্দেগি’ মন জয় করে নিয়েছে শাহরুখ ভক্তদের। বক্স অফিসেও এই ছবি ভাল আয় দেবে বলে মত বলিউড বিশেষজ্ঞদের একাংশের। কিন্তু এ সব কিছুকে পেছনে ফেলে দর্শকরা অপেক্ষায় দিন গুনছেন ‘রইস’-এর জন্য। ছবির ট্রেলার মুক্তির অভিনব কায়দা, ভিডিও কনফারেন্সে ভক্তদের সঙ্গেবিস্তারিত পড়ুন
বিদায়ী ইসির কাছে ভালো নির্বাচনের আশা বিএনপির


দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে ভালো নির্বাচন করার প্রয়াস নিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানায়। বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রচারণায় কোনো বাধা দেওয়া হয়নি; যে কোনো সময়ই পরিস্থিতির অবনতি হতে পারে। তিনি বলেন, বর্তমান কমিশনের অধীনে কোনো নির্বাচনওবিস্তারিত পড়ুন
সাইফ-কারিনার ছেলের নাম নিয়ে সমালোচনার ঝড়


সাইফ আলি খান আর করিনা কাপুরের ছেলের বয়স কয়েক ঘণ্টার বেশি নয়। কিন্তু তার যে নাম রাখা হয়েছে, তা নিয়ে বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া। এ ব্যাপারে এক বিবৃতিতে পতৌদি পরিবার জানিয়েছে, নবজাতকের নাম রাখা হয়েছে তৈমুর আলি খান পতৌদি। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত নাম থাকতে ভারতসহ মধ্য এশিয়াজুড়ে গণহত্যা চালানো এক যুদ্ধজীবীর নাম কেন বেছে নিলেন সাইফ-করিনা। কারণ তৈমুর লঙ্গ ছিলেন ইরান থেকে আসা এক অত্যাচারী যোদ্ধা। এই ভারতে তার অত্যাচারেরবিস্তারিত পড়ুন
আজ ১২৩ মিনিট ব্যাটিং করে সম্মানজনক রান করলেন আশরাফুল


জাতীয় ক্রিকেট লিগের খেলা লম্বা বিরতি দিয়ে শেষে আজ থেকে আবার শুরু হয়েছে। ফতুল্লার খান সাহেব ওসমান আলী ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নেমেছে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো। টস জিতে ঢাকা মেট্রো আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। দলীয় ৭৩ রানে ঢাকা মেট্রোর অধিনায়ক মার্শাল আইয়ুব (৮) আউট হলে মাঠে নামেন মোহাম্মদ আশরাফুল। চতুর্থ উইকেটে সাদমান ইসলামকে নিয়ে ৩০ রানের জুটি গড়েন আশরাফুল। পঞ্চম বলে রানের খাতা খোলার পর ২৯তম বলে পান প্র্রথম বাউন্ডারিরবিস্তারিত পড়ুন
গর্ভধারণে নারীদের স্মৃতিশক্তি কমে যায়?


অনেক নারীই গর্ভাবস্থায় এবং সন্তান জন্মদানের পর বেশ লম্বা একটা সময় সম্পর্কে বলে থাকেন, এই সময়টায় তাদের অনেক কিছুই মনে থাকছে না। হয়তো জরুরি কোনো একটা কাজ করার কথা। কিন্তু করতে ভুলে গেছেন। অথবা কাউকে কিছু বলার ছিল। অথচ তার সাথে দেখা হলেও কথাটা বলার কথা আর মনেই নেই। অনেকের মতে এটা একটা ভুল ধারণা। কারণ এই সময়টায় সন্তানের চিন্তায় তারা এত ব্যস্ত থাকেন যে অন্য কিছু মনে থাকে না। অনেকেবিস্তারিত পড়ুন
নৌকা বনাম ধানের শীষ যুদ্ধে কাঁপছে নারায়ণগঞ্জ


শামছুদ্দীন আহমেদ ও সাইদুর রহমান: কাল বাদে পরশু বৃহস্পতিবার নারায়ণগঞ্জ সিটি কর-পোরেশনের (নাসিক) ভোট। বলতে গেলে সারাদেশের মানুষের দৃষ্টি এখন এই নির্বাচনের দিকে নিবদ্ধ। বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) অধীনে এটিই শেষ সিটি নির্বাচন। সিটি করপোরেশনের নির্বাচন প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দলীয় মনোনয়ন ও প্রতীকে। সে কারণে পুরো নির্বাচনটি পরিণত হয়েছে কার্যত ‘নৌকা বনাম ধানের শীষ যুদ্ধে’। নাসিক নির্বাচনে মেয়র পদে কাগজে-কলমে সাতজন প্রার্থী। বিদায়ী মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী ‘নৌকা’ প্রতীকেবিস্তারিত পড়ুন













