Archives
now browsing by author
নাটোরে কারাগারে কয়েদির মৃত্যু


নাটোরে চাঁদ আলী (৬২) নামে এক কয়েদি হৃদরোগে মারা গেছেন। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। চাঁদ আলী বড়াইগ্রাম উপজেলার চান্দাই নতুনপাড়া গ্রামের মৃত জয়নালী আবেদীনের ছেলে। নাটোর জেলখানার ডেপুটি জেলার তোফায়েল আহমেদ খান বলেন, একটি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে চাঁদ আলী গত ৯ ডিসেম্বর জেলখানায় আসেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। এক পর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালেবিস্তারিত পড়ুন
ভূমিকম্পের আতঙ্কের মাঝেই নিউ জিল্যান্ডের মাঠে নামবে বাংলাদেশ!


আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-নিউজীল্যান্ড মধ্যকার দ্বিপাক্ষাীক সিরিজ। দীর্ঘ দুই বছরেরও বেশি সময় পর দেশের বাহিরে সিরিজ খেলতে গেছে টাইগাররা। আসন্ন এই সিরিজ উপলক্ষে ১০ অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করেছিল মাশরাফি-মুশফিকরা। কন্ডিশনিং ক্যাম্প শেষে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে টাইগাররা। তবে ওশেনিয়া মহাদেশের এই দেশটিতে পা রাখার আগেই দুঃসংবাদের সম্মুখিন হয়েছেন বাংলাদেশ দলের। নিউজিল্যান্ডের বিমানে ওঠার কিছুক্ষণ আগে দেশটিতে আঘাত হানে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। গত শনিবার পাপুয়া নিউ গিনির রাবাউলবিস্তারিত পড়ুন
ইংল্যান্ডকে ফিফার জরিমানা


খেলার মাঠে রাজনৈতিক প্রতীক ব্যবহার ও দর্শকদের অসদাচরণ এবং আগুনের গোলা নিক্ষেপের কারণে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডকে বড় অংকের জরিমানা করেছে ফিফা। গত মাসে ঘরের মাঠ ওয়েম্বলি স্টেডিয়ামে প্রতিবেশী স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ইংল্যান্ড ফিফার নিয়ম ভাঙায় ৩৫ হাজার পাউন্ড জরিমানা করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা। আর সেই ম্যাচে স্কটল্যান্ডও অপরাধ করায় তাদের জরিমানা করা হয় ১৫ হাজার সাতশ’ পাউন্ড। এছাড়া সার্বিয়ার বিপক্ষে ম্যাচে ওয়েলস অপরাধ করলে স্কটল্যান্ডের সমান জরিমানা করাবিস্তারিত পড়ুন
‘তাইজুল পুরো জিন্দালাশ’


আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে নিউজিল্যান্ড-বাংলাদেশ দ্বিপাক্ষীক সিরিজ। আসন্ন এই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বর্তমানে নিউজিল্যান্ড অবস্থান করছে। এ সফরে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট খেলবে টাইগাররা। আর আগে ১০ দিনের ক্যাম্প করে অস্ট্রেলিয়াতে। ক্যাম্প শেষে নিউজিল্যান্ড আসার পর গতকাল সোমবার অনুশীলন ছিলনা টাইগারদের। তাই হাতে ছিল বেশ কিছু সময়ের জন্য অবসর। তাই অবসরের সময়টা কাজে লাগাতে মাশরাফি-সাকিবরা চলে গেলেন নিউজিল্যান্ডের ওয়াঙ্গেরির রুয়াকাকা বিচে। আরবিস্তারিত পড়ুন
সানরাইজার্স হায়দরাবাদে এবার মুস্তাফিজের সতীর্থ থাকবেন যারা


আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে মাঠে নামবেন টাইগার সেনসেশন মুস্তাফিজুর রহমান। গেল কয়েকদিন আগে যেসব খেলোয়াড়দের রাখতে চাচ্ছে না তাদেরকে বাদ দেয়ার জন্য ফ্রাঞ্চাইজিদের সময় বেঁধে দেয় আইপিএল গভর্নিং কাউন্সিল। চূড়ান্ত সময়সীমা শেষে ফ্রাঞ্চাইজিরা ৪০ জন খেলোয়াড়কে ছেঁটে ফেলেছে। কয়েকজন খেলোয়াড় কাটছাঁট করেছে গেল বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদও। আসছে আইপিএলে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বেই মাঠে নামবে অরেঞ্জ আর্মিরা। বেন কাটিং, ময়েজেস হেনরিকস, কেন উইলিয়ামসনকেও আবারও দলে রেখে দিয়েছে হায়দরাবাদ।বিস্তারিত পড়ুন
গাইবান্ধায় বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল স্কুল ছাত্রী নার্গিস


কনের বাড়িতে বিয়ের ধুমধাম চলছে। বরযাত্রী এসে পৌঁছেছে। চলছিল অতিথিদের খাওয়া-দাওয়া। এখন অপেক্ষা শুধু কাজী ও ইমাম সাহেবের। ঠিক এমন সময় আচমকা বিয়ে বাড়িতে হাজির হয় একদল পুলিশ। নিমেষেই বদলে যায় উৎসবের চিত্র। অবস্থা বেগতিক দেখে বর ও বরযাত্রী ভোঁ দৌড় দিয়ে এলাকা পার। ফলে বিয়ের অনুষ্ঠান বন্ধ হলে বাল্য বিয়ে থেকে রক্ষা পায় নার্গিস খাতুন (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রী। সোমবার রাত সাড়ে ১১টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুরবিস্তারিত পড়ুন
ইবাদত কবুল হচ্ছে কি না, সেটা বোঝার কি কোনো উপায় রয়েছে?


প্রশ্ন : ইবাদত কবুল হচ্ছে কি না, সেটা বোঝার কি কোনো উপায় রয়েছে? উত্তর : হ্যাঁ, ইবাদত কবুল হচ্ছে কি না, সেটা বোঝার উপায় আছে। সেটা হচ্ছে, ইবাদতের জন্য আল্লাহর বান্দা তৌফিক লাভ করবেন, তার ইবাদত যদি কবুল হয়। অর্থাৎ তিনি সত্যিকারভাবে ইবাদত করতে পারবেন এবং ইবাদতে আনন্দ পাবেন। এশার সালাত আদায় করে তিনি ফজরের সালাত আদায় করতে পারবেন। ফজরের সালাত আদায় করে তিনি জোহরের সালাত আদায় করতে পারবেন। ইবাদতের জন্যবিস্তারিত পড়ুন
রাজধানীতে ‘জেএমবি’র দুই সদস্য আটক


রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে ওই দুজনকে আটক করা হয়। আটক দুজনের নাম জানা যায়নি। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান। মিজানুর জানান, গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকে ‘জিহাদি বই’, লিফলেট ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। আজবিস্তারিত পড়ুন
বুলবুলের ভরসা তারা পাঁচজন


টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর তিনবার নিউজিল্যান্ড সফর করেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০০১, ২০০৭-০৮ ও ২০১০ সালে তিন ফরম্যাটের সব ম্যাচই হেরেছিল বাংলাদেশ। তবে এবার ছয় বছর পর নিউজিল্যান্ড সফরে বাংলাদেশের সঙ্গী গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে পাওয়া ধারাবাহিক সাফল্যের আত্মবিশ্বাস। ক্রিকেট দুনিয়ার প্রায় সব দেশই সংগ্রাম করে নিউজিল্যান্ডের কন্ডিশনে। টেস্ট, টি-টোয়েন্টিতে কঠিন হলেও ওয়ানডে সিরিজে বাংলাদেশের ভালো করার সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও আইসিসির কর্মকর্তা আমিনুল ইসলাম বুলবুল।বিস্তারিত পড়ুন
‘সিআইডি’ এসিপি প্রদ্যুম্নের মৃত্যু: বন্ধ হতে পারে সিরিয়াল!


ভারত থেকে প্রচারিত বহুল আলোচিত জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘সিআইডি’। ‘সিআইডি’-প্রেমীদের জন্য দুঃসংবাদ, সিরিয়ালের জনপ্রিয় চরিত্র এসিপি প্রদ্যুম্নের মুখের বিখ্যাত ডায়লগ ‘কুছ তো গড়বড় হ্যায়’ আর বেশিদিন শুনতে পাবেন না তাঁরা। কারণ এসিপি প্রদ্যুম্ন মৃত্যুশয্যায় শায়িত এবং কিছুদিনের মধ্যেই তিনি মারা যাবেন। প্রদ্যুম্ন মারা যাবেন, তার মানে প্রদ্যুম্ন চরিত্রে অভিনয় করা ‘অভিনেতা শিবাজী সতম’ সিরিয়ালে মারা যাবেন, কিন্তু বাস্তব জীবনে তাকে নিয়ে আশঙ্কার কোন কারণ নেই। আসলে, সিরিয়াল জগতের অন্দরমহলের সূত্রমতে, আরবিস্তারিত পড়ুন













