বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

স্বাধীনতার ৪৫ বছর পরও মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের পরিবারের খোঁজ রাখেনি কেউ (ভিডিও)

স্বাধীনতার ৪৫ বছর পরও গাইবান্ধার সাঘাটার শহীদ মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিনের পরিবারের পায়নি শহীদ পারিবারের স্বীকৃতি। এলাকায় তার নামে কোনো স্মৃতিফলক গড়ে উঠেনি। ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার অর্থিক সহায়তা দেয়ার পর আর কেউ রাখেনি পরিবারটির খোঁজ। বিস্তারিত দেখুন ফারুক হোসেনের রিপোর্টে। https://youtu.be/m9SHoVk_wy0

ভাগ্য বদলে গেছে ডোনাল্ড ট্রাম্পের, হিলারি হতে পারেন আমেরিকার প্রেসিডেন্ট!

যুক্তরাষ্ট্রে গত ৮ নভেম্বর হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফল সোমবার ঘোষণা করবে ইলেকটোরাল কলেজ। ওই নির্বাচনে জনগণের ভোটে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটন এগিয়ে থাকলেও এই ইলেকটোরাল কলেজের ভোটেই প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচিত হওয়ার পর থেকেই ট্রাম্প ব্যস্ত আছেন তার ক্যাবিনেট গঠন, এজেন্ডা পরিকল্পনাসহ সরকার পরিচালনার নানা বিষয় নিয়ে। তবে আনুষ্ঠানিকভাবে তিনি এখনো প্রেসিডেন্ট নন। কারণ যে ইলেকটোরাল ভোটে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তা ছিল প্রাথমিকবিস্তারিত পড়ুন

ক্রিকেট বোর্ড থেকে চিঠি পাওয়ার পরই সমস্ত সম্পর্ক ছিন্ন করলেন গম্ভীর

বেসরকারী ক্রিকেট লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়ে বিপাকে পড়েছেন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর। বোর্ড স্বীকৃত টুর্নামেন্ট না হওয়ায় ইতিমধ্যে টুর্নামেন্ট কমিটিকে চিঠি পাঠিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড বিসিসিআই। ভারতীয় গণমাধ্যম জানায়, ইন্ডিয়ান জুনিয়র প্রিমিয়ার লিগের দূত হয়েছেন গম্ভীর। দিল্লির এক ব্যবসায়ী দীনেশ কাপুর এই টুর্নামেন্টের প্রধান। গম্ভীর ছাড়াও এই টি-২০ লিগের সঙ্গে জড়িয়ে রয়েছেন জন্টি রোডস, কাইরন পোলার্ড, ঋষি ধাওয়ানরা। টুর্নামেন্টের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর গম্ভীর টুইট করেছিলেন, তরুণ প্রতিভাদের তুলে আনার অন্যতমবিস্তারিত পড়ুন

মুস্তাফিজ কি বড় ধরণের ভুল করে ফেললেন?

বাংলাদেশ ক্রিকেট দলের ‘কাটার মাস্টার’ খ্যাত বোলার মুস্তাফিজুর রহমান কি বড় ধরণের ভুল করে ফেললেন? এ পেসারতো অনেক চড়া মূল্যে এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) দল পেতেন। কিন্তু সে পথে হাঁটেননি মুস্তাফিজ। পারস্পরিক বোঝাপড়ায় আবারও গত আসরের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদেই থেকে গেলেন মুস্তাফিজ। তাকে রেখে দিল হায়দরাবাদ। আগামী বছর ৫ এপ্রিল থেকে ২১ মে পর্যন্ত চলবে আইপিএল। এ আসরের জন্য ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেয়ার সময় চলছে এখন। ৪বিস্তারিত পড়ুন

ঠিক মাঝরাতে দরজায় ঠক ঠক? খুললেই পড়তে পারেন এই মহা বিপদে…

১৯৯০-এর দশকের মধ্যভাগ। বেঙ্গালুরু শহরে দাবানলের মতো এক খবর ছড়িয়ে পড়ে। নিশুত রাতে নাকি কেউ দরজায় টোকা দিচ্ছে প্রায়শই। দরজা খুললে সর্বনাশ! অনেকটা বাংলার নিশিডাকের মতোই এক আরবান লিজেন্ড গড়ে ওঠে বেঙ্গালুরুর মতো শহরে। কোনও পিশাচ অথবা ডাইনি নাকি তার রক্ততৃষা চরিতার্থ করতে রাতদুপুরে কড়া নাড়ে গৃহস্থের দরজায়। দরজা খুলে বাইরে গেলেই তার খপ্পরে পড়তে হবে। কেউ বলতে থাকেন, সেই অপ্রাকৃত জীবটি তার ডাকে সাড়া দেওয়া মানুষের রক্ত পান করে দেহটাবিস্তারিত পড়ুন

এখনি নয়, দিন তারিক সব ঠিক, মেসির বিয়ে আগামী ২৪ জুন

বিয়ের গুঞ্জনটা কদিন ধরেই শোনা গেলেও ঠিক কবে বিয়ে করছেন সেটি নিশ্চিত করা যাচ্ছিল না। এবার তারিখটাও এক রকম ঠিক করে ফেলা হয়েছে। আগামী বছর নিজের জন্মদিনে (২৪ জুন) দীর্ঘ দিনের বান্ধবী রোকুজ্জোকে বিয়ে করবেন মেসি। বিয়ের জন্য বিশাল কোনো প্রাসাদ, রাজকীয় হোটেল বা দ্বীপ নয়; যেখান থেকে সবকিছুর শুরু, সেখানেই ফিরে যাচ্ছেন দুজনে। বাঁধতে চলেছেন পবিত্র সম্পর্ক। নিজেদের সেই প্রথম পরিচয়ের রোজারিওতেই বিয়ে করবেন দুজনে। আর্জেন্টিনার রোজারিওতে রোকুজ্জোর সঙ্গে দেখাবিস্তারিত পড়ুন

ওয়ানডে সিরিজে অনিশ্চিত মুস্তাফিজ

ইনজুরি থেকে সেরে উঠছেন মোস্তাফিজ। ম্যাচ খেলার জন্য পুরোপুরি ফিট। এমনটাই শোনা যাচ্ছিল। এমনকি মোস্তাফিজ নিজেও বলেছিলেন তিনি পুরোপুরি ফিট এবং আগের চেয়েও অনেক বেশি ভালো বোধ করছেন। শুধু তাই নয়, ম্যাচ খেলার জন্যও তিনি ফিট। যদিও সিডনি সিক্সার্স আর সিডনি থান্ডারের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের একটিতেও খেলেননি তিনি। এ কারণে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে গিয়েছিল, পুরোপুরি ফিট আছেন তো মোস্তাফিজ। খেলতে পারবেন তো নিউজিল্যান্ডের বিপক্ষে ২৬ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়াবিস্তারিত পড়ুন

এক ইনিংসে হাজার রান করা প্রণবকে তুলে নিল পুলিশ!

স্কুল ক্রিকেটে এক ইনিংসে হাজার রান করে রেকর্ড করেছিলেন তিনি। ভারতের মুম্বাইয়ের প্রণব ধানাওয়াড়ের কথাই বলা হচ্ছে। এ বছর জানুয়ারিতে মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনূর্ধ্ব-১৬ ভান্ডারি ট্রফি আন্তস্কুল ক্রিকেট টুর্নামেন্টে এক ইনিংসে ১০০৯ রান করে রেকর্ড গড়েছিলেন এই তরুণ। অথচ তাঁকেই তুলে নিয়ে গেছে পুলিশ। ভারতীয় দৈনিক হিন্দুস্তান টাইমস প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রতিদিনের মতোই কল্যাণের সুভাষ ময়দানে প্রণব ও তাঁর বন্ধুরা বিকেলে অনুশীলন করছিলেন। ঠিক সে সময় দুই পুলিশ সদস্যবিস্তারিত পড়ুন

বিএনপির প্রস্তাব ইসি গঠনে সহায়ক হবে : রাষ্ট্রপতি

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে বিএনপির সঙ্গে আজকের আলোচনা দেশের গণতন্ত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। বিএনপির প্রস্তাব নির্বাচন কমিশন গঠনে সহায়ক হবে বলেও মন্তব্য করেন তিনি। আজ রোববার বিকেলে বঙ্গভবনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতি এ কথা বলেন। সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয়ের প্রেস উইংয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বিএনপির প্রতিনিধিদলকে বঙ্গভবনেবিস্তারিত পড়ুন

চট্টগ্রামে আগুনে পুড়ে নির্মমভাবে স্বামী-স্ত্রী মৃত্যু

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার ১৮ নম্বর ওয়ার্ডের শাহজী পাড়ায় আজ ভোরে আগুনে পুড়ে স্বামী-স্ত্রী দু’জন নিহত হয়েছেন। নিহতদের নাম মো. সৈয়দ আহমদ (৩৫) রীণা আক্তার (২৮)। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক মো. হামিদ জানান, গভীর রাতে আগুন লাগায় ঘর থেকে দ্রুত বের হতে না পারায় গুরুতর আহত হয় সৈয়দ আহমদ ও রীণা আক্তার। পরে আশঙ্কাজনক অবস্থায় রবিবার ভোরে হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।