Archives
now browsing by author
‘মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে’


শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সরকার সবধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে। মাদরাসা পাঠ্যবইয়ের ডিজিটাল সংস্করণ প্রকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা এখন সহজেই বইগুলো পড়ার সুযোগ পাবে। সাধারণ পাঠ্যক্রমের আরো ১৬টি বইয়ের ডিজিটাল ভার্সন তৈরি করা হয়েছে বলেও মন্ত্রী জানান। আজ মাদরাসা শিক্ষা ধারার ৬ষ্ঠ শ্রেণির ইসলামি ও আরবি বিষয়সমূহের ইন্টার-অ্যাকটিভ ডিজিটাল মাদরাসা টেক্সটবুক (আইডিএমটি)-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিকবিস্তারিত পড়ুন
বিবিসি বাংলার খবর
পুত্র সন্তান লাভে ভারতীয় পত্রিকার কিছু টিপস


ভারতীয় একটি সংবাদপত্র পুত্র সন্তান জন্ম দেওয়ার ব্যাপারে তার পাঠকদের কিছু বুদ্ধি-পরামর্শ বা টিপস দিয়েছে। পত্রিকাটি বলছে, এসব মানা হলে কন্যা সন্তানের পরিবর্তে পুত্র সন্তানের জন্ম হতে পারে। পত্রিকাটি যেসব টিপস দিয়েছে সেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। এসব টিপসের মধ্যে রয়েছে সম্ভাব্য মা-কে প্রচুর পরিমাণে খেতে হবে এবং পশ্চিম দিকে মুখ দিয়ে ঘুমাতে হবে। সন্তান ছেলে হবে না মেয়ে হবে সেটা নির্ভর করে পিতার শুক্রাণুতে থাকা ক্রোমোজোমের ওপর। দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্য থেকেবিস্তারিত পড়ুন
স্ত্রী সম্পর্কে যা বললেন ক্রিকেটার শেহবাগ, সে কথা আপনি ভাবতেও পারবেন না


ব্যাট হতে ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র শেহবাগ যখন খেলতেন, তখন তাঁর ভয়ে সিঁটিয়ে থাকতেন বিপক্ষের বোলাররা। অনেক ওয়ানডে ম্যাচে শেহবাগ একার হাতে বিপক্ষের বোলিংকে ধ্বংস করেছেন। প্রতিপক্ষের বিপজ্জনক বোলারকে গ্যালারিতে তুলে ফেলতে দক্ষ ছিলেন বীরু। টেস্টেও শেহবাগ নিজের জাত চিনিয়েছেন। অনেকবাই ছক্কা হাঁকিয়ে শতরান করেছেন বীরু। সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির সামনে দাঁড়িয়েও ছক্কা হাঁকাতে দ্বিধাবোধ করতেন না। ক্রিকেট থেকে এখন অবসর নিয়েছেন শেহবাগ। ধারাভাষ্য দিতে দেখা যায় তাঁকে। সেই সঙ্গে মজাদার সববিস্তারিত পড়ুন
রোনালদো, বেল ও করিম বেনজামাকে আমি খুবই সম্মান করি: নেইমার


তিনি নিজে বার্সেলোনার আক্রমণত্রয়ী ‘এমএসএন’ এর অন্যতম সদস্য। তবে ‘এমএসএন’ নাকি ‘বিবিসি’- সেরার প্রশ্নে কোনো ত্রয়ীকেই বেছে নিতে পারলেন না ব্রাজিল সুপারস্টার নেইমার। নেইমার নিজেই জানিয়েছেন, অবশ্য চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজামাকে আমি খুবই সম্মান করি। নেইমার জানান, দুই ত্রয়ীর কোনটি সেরা তা বেছে নিতে পারছেন না তিনি। তার মতে, “প্রত্যেকেই দারুণ ফুটবলার, নিজেদের যোগ্যতায়-দক্ষতায় সবাই ফুটবল দুনিয়ার সমীহ আদায় করে নিয়েছে। ” নেইমার আরও বলেন,বিস্তারিত পড়ুন
‘ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণের আস্থার প্রতীক’


রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জনগণের আস্থার প্রতীক এবং বিপদের বন্ধু। তিনি বলেন, ‘এ অধিদপ্তরের নিবেদিত কর্মীদের তাৎক্ষণিক উপস্থিতি বিপদগ্রস্ত মানুষের মাঝে আশার সঞ্চার করে এবং জনমনে স্বস্তি ফিরে আসে।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০১৬ উপলক্ষ্যে শনিবার দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, ‘অগ্নিনির্বাপণ, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোনো দুর্ঘটনায় প্রথমেই জনগণ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতা কামনা করে। তাইবিস্তারিত পড়ুন
ঢাকায় মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফ


ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের ঘোষণা দিয়েছেন দুই সিটি মেয়র। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও পুনর্মিলনী অনুষ্ঠানে এ কথা জানান ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। এ সময় উত্তরের মেয়র আনিসুল হক উপস্থিত ছিলেন। দক্ষিণের মেয়র বলেন, মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের হোল্ডিং ট্যাক্স মওকুফের পাশাপাশি তাদের জন্য দুই সিটি করপোরেশনের উদ্যোগে একটি কল্যাণ তহবিল গঠন করা হবে।বিস্তারিত পড়ুন
বড়দিন ও থার্টিফাস্ট নাইটে ডিএমপির নির্দেশনা


বড়দিন ও থার্টিফাস্ট নাইটে যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা রোধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) বিশেষ সর্তকতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার ডিএমপির মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের এসব নির্দেশনা দেন। পাশাপাশি এসব অনুষ্ঠান নির্বিঘ্ন করতে পুরো রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলতে বলা হয়েছে। ডিএমপি সদর দফতরে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। এতে ডিএমপির অতিরিক্ত কমিশনার থেকেবিস্তারিত পড়ুন
স্বাধীন ও নিরপেক্ষভাবে ইসি গঠনের আহ্বান এরশাদের


স্বাধীন ও নিরপেক্ষভাবে নির্বাচন কমিশন (ইসি) গঠনের আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। শনিবার রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জাপার চেয়ারম্যান এ আহ্বান জানান। এরশাদ বলেন, ‘ইসি গঠন নিয়ে দেশে কোনো আইন নেই। যেহেতু আইন নেই তাই আমরা চাই নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে গঠন করা হোক।’ তিনি বলেন, ‘আমরা নির্বাচন কমিশন গঠন নিয়ে সংবাদ সম্মেলন করেছি। আগামী ২০ তারিখে জাপার প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করবে। সেখানেবিস্তারিত পড়ুন
বার্সায় মেসি যা বেতন পান, তার ছয়গুণ দিতে প্রস্তুত চিন!


বার্সা-র জার্সিতে একের পর ম্যাচ জিতেছেন। বহুবার একার কাঁধে ম্যাচ জিতিয়েছেন দলকে। তাঁর পা থেকেই এসেছে একের পরে এক দুর্দান্ত গোল। কিন্তু এই ছবি আর কতদিন দেখা যাবে? সেই নিয়েই জল্পনা শুরু হয়েছে এখন ফুটবল মহলে। কিছুদিন আগেই বিশ্বকাপে দলকে জেতাতে না পেরে জাতীয় দলের জার্সিই খুলে রেখে দিয়েছিলেন মেসি। যদিও পরে অবসর ভেঙে ফের জার্সি পড়েছেন। তা হলে কি সেই চিত্রই আবার দেখতে চলছেন মেসিভক্তরা? না, আসলে সেরকম কিছুই হয়নি।বিস্তারিত পড়ুন
অপু বিশ্বাসের এই নাটকের শেষ কোথায়?


চিত্রনায়িকা অপু বিশ্বাস আড়াল হওয়ার পর থেকেই শুরু হয়েছে নতুন নাটকের। যা ক্রমেই ঘোলাটে করছে পরিবেশ। এর আগে বেশ কয়েকবার ফিল্মপাড়ার আকাশে ভেসে বেড়িয়েছে শাকিব-অপুর প্রেমের গুঞ্জন। এবার অপু আড়াল হওয়ার পর এ জুটি বিয়ে করেছেন বলেও খবর প্রকাশ হয়েছে নানা মাধ্যমে। বিষয়টি নিয়েই এখন মুখরোচক গল্প রটছে নিত্য। তারা নাকি লুকিয়ে বিয়ে করেছেন। কেউ বলছেন বিয়েটা বছর দুয়েক আগে হয়েছে, আবার কেউ বলছেন বিয়ে হয়েছে ২০০৮ সালে। কেউ আবার অপুবিস্তারিত পড়ুন













