Archives
now browsing by author
পল্টন হয়ে বঙ্গভবনে যাবেন খালেদা
নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপের অংশ হিসেবে রোববার বিকেলে বঙ্গভবনে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এই সংলাপের জন্য গঠিত বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানিয়েছেন, রোববার বিকেল ৩টায় নিজ বাসভবন বের হয়ে প্রথমে যাবেন নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে। সেখানে অপেক্ষমান প্রতিনিধি দলের বাকি সদস্যদের নিয়ে একত্রে বঙ্গভবনের উদ্দেশে রওয়ানা করবেন তিনি। খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জাবিস্তারিত পড়ুন
অভিনয়ের পিপাসা থেকে খলনায়িকা মুনমুন


মিজানুর রহমান মিজানের পরিচালনায় ‘রাগী’ ছবিতে খল চরিত্রে অভিনয় করছেন একসময়ের আলোচিত নায়িকা মুনমুন। গতকাল শুক্রবার উত্তরার একটি শুটিং হাউজে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। শুটিংয়ে দেখা যায় মুনমুন অভিনয় করছেন এক প্রতাপশালী ও দুর্নীতিবাজ মন্ত্রীর ভূমিকায়। ছবিতে মুনমুনের বোনের চরিত্রে অভিনয় করবেন নতুন নায়িকা অধরা খান। পরিচালক মিজানুর রহমান বলেন, ‘গত ২৭ আক্টোবর উত্তরার তিনশত ফিটে ছবির মহরত ও শুটিং করি। সেখানে কয়েকটি ফাইটিং দৃশ্যের শুটিং করেছি। এখন শুরু করেছি সিক্যুয়েন্সেরবিস্তারিত পড়ুন
বাংলাদেশকে দেশের মতোই ভালোবাসি : মমতা


বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলাদেশকে দেশের মতোই ভালোবাসি। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক আগের মতোই অটুট বলেও মন্তব্য করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশকে আমরা দেশের মতো ভালোবাসি l তার বেশি তো কম নয় l শুধু তাই নয়, বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সম্পর্ক যেমন আগেও ছিল, এখনো আছে আর আগামী দিনেও থাকবে।’ অনুষ্ঠানে মমতা বলেন, ১৯৭৫ সালে যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওবিস্তারিত পড়ুন
মাদারীপুরে আখেরি মোনাজাতে শেষ হলো ৩দিনে ইজতেমা


অজয় কুন্ডু, মাদারীপুর: শনিবার দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাদারীপুরে শেষ হলো ৩দিনের ইজতেমা। এই ইজতেমায় মাদারীপুরসহ পাশের শরিয়তপুর, গোপালগঞ্জ ও বরিশালের লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেয়। তবে, ইজতেমায় অংশ নেয়ার জন্য অনেকে শীতকে উপাক্ষে করে আগেই ইজতেমাস্থলে এসে পৌঁছান। দেশ ও জাতির এবং মুসলিম উম্মাহর শান্তি ও সম্বৃদ্ধি কামানায় আখেরি মোনাজাতের মধে দিয়ে ইজতেমার সমাপ্তি ঘটে। মাদারীপুর শহরের এ.আর হাওলাদার জুট মিল মাঠে গত বৃহস্পতিবার এ ইজতেমার শুরু হয়।বিস্তারিত পড়ুন
সিরাজদিখানে কালী মন্দিরের প্রতিমা ভাংচুর, এলাকা জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্ক


আব্দুল্লাহ আল মাসুদ, মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের পূর্ব কোটগাও গ্রামের গত শুক্রবার রাতে শ্রী শ্রী কালী মন্দিরের প্রতিমা ভেঙে ফেলেছে সন্ত্রাসীরা। ভাঙচুরের ঘটনা ঘটায় এলাকা জুড়ে হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে আতঙ্কের সৃস্টি হয়েছে। পুলিশ ও মন্দির কর্তৃপক্ষ জানায়, পূর্বকোটগাও গ্রামের বাৎসরিক কালীপূজার পরের দিন মহোৎসব এবং এর পরের দিন মৎসমূখী (মাছ খাওয়া) অনুষ্ঠান পালন করা হয়। গত মঙ্গলবার পূজা শেষে গত শুক্রবার দুপুরে মৎসমূখী শেষে রাতে গান বাজনা ও ডিজেবিস্তারিত পড়ুন
‘একাত্তরে ইন্দিরার সময়েই নোট বাতিল করা উচিত ছিল’


নোট বাতিলের যৌক্তিকতা নিয়ে নিজের যে বিন্দুমাত্র সংশয় নেই, তা আরও স্পষ্ট করেই জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নিজের সিদ্ধান্তের পক্ষে জোরালো সমর্থন করতে গিয়ে মোদি বলেন, ১৯৭১ সালে ইন্দিরা গান্ধীর সময়েই এটা হওয়া উচিত ছিল। সেটা না-হওয়ার কারণে ১৯৭১ সাল থেকে এ পর্যন্ত বিরাট অঙ্কের ক্ষতি হয়েছে। ডিমনিটাইজেশনের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে সোচ্চার প্রধান বিরোধীদল কংগ্রেসের উপর পাল্টা চাপ সৃষ্টি করতেই বিজেপি সাংসদদের উদ্দেশ্য করে মোদি বলেন, দেশের কালোবিস্তারিত পড়ুন
ফের ফিলিস্তিনিদের দুঃসংবাদ দিলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলে পরবর্তী মার্কিন দূত হিসেবে আইনজীবী ডেভিড ফ্রাইডম্যানকে মনোনয়ন দিয়েছেন। ফ্রাইডম্যান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ডেভিড ফ্রাইডম্যান ইসরাইলে অবস্থিত মার্কিন দূতাবাস জেরুজালেম থেকে সরিয়ে নেয়ার প্রচারণারও একজন সমর্থক। তিনি ইসরাইলে দখলকৃত পশ্চিম তীরে ইহুদী বসতি স্থাপন সম্প্রসারণের পক্ষে অবস্থান করে আসছেন। ডোনাল্ড ট্রাম্প আইনজীবী ডেভিড ফ্রাইডম্যান ইসরাইলে পরবর্তী মার্কিন দূত হিসেবে মনোনয়ন পাওয়ার পর বলেন, ‘ইসরাইলের রাজধানী জেরুজালেমেবিস্তারিত পড়ুন
বাঙালির হানিমুনে আসলে কী হয়, ফাঁস করল ভিডিও..(ভিডিও)


মুখে যে যাই বলুক সত্যিকার অর্থে অনেক জটিল একটি বিষয় হল দাম্পত্য জীবন। বিশেষ করে বাঙালিদের দাম্পত্যজীবন। সেখানে পুরুষ আর নারীর সুখের নীড় যতটা না জায়গা জুড়ে থাকে, তার চেয়ে অনেক বেশি জায়গা জুড়ে থাকে মানিয়ে-গুছিয়ে নেওয়ার বিষয়টি। বউয়ের শাশুড়ির সঙ্গে মানিয়ে নেওয়া, স্বামীর স্ত্রীর মানিয়ে নেওয়া, শ্বশুরের বাক্যবাণের সঙ্গে জামাই বেচারার মানিয়ে নেওয়া এরকম আরও কত কিছুর সঙ্গেই মানিয়ে নিতে হয়। আর বিয়ের পরের মধুচন্দ্রিমা। নামে যতই মধু থাক, আসলেবিস্তারিত পড়ুন
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু


নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় ইকবাল হোসেন রাকিব (২৩) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বসুরহাট-নতুনবাজার সড়কের শফিক চেয়ারম্যানের বাড়ির দরজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাবর উদ্দিন পিয়াস (২২) নামে তার এক বন্ধুও আহত হয়েছেন। নিহত ইকবাল হোসেন রাকিব জেলার কবিরহাট উপজেলার বাটাইয়া ইউনিয়নের মোজাম্মেল হকের ছেলে। তিনি ওই ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক। আহত বাবর উদ্দিন পিয়াস একই উপজেলার আশরাফপুর গ্রামেবিস্তারিত পড়ুন
কেয়ামতের দিন নারীদের জন্য সুপারিশ কে করবেন?


প্রশ্ন : কেয়ামতের দিন নারীদের শাফায়াত (সুপারিশ) কে করবেন? নবীজি (সা.) নাকি ফাতিমা (রা.)? উত্তর : কেয়ামতের সময় রাসুল (সা.) নারী-পুরুষ, সকল উম্মতের জন্য শাফায়াত করবেন। সেখানে শাফায়াতের জন্য কাউকে অনুমতি দেওয়া হলেই তিনি শাফায়াত করতে পারবেন। সেক্ষেত্রে মহিলাদের জন্য ফাতিমা (রা.) শাফায়াত করবেন মর্মে কোনো রেওয়ায়েত, কোনো বর্ণনা অথবা কোনো ধরনের বক্তব্য, কোথাও এসেছে বলে আমার জানা নেই।













