Archives
now browsing by author
বিসিবির দিকেই আল আমিনের অভিযোগ!


কথাবার্তায় এখন বাংলাদেশের শীর্ষ তারকাদের মধ্যে সবচেয়ে স্মার্ট খেলোয়াড়দের একজন আল আমিন হোসেন। সবসময় চেষ্টা করেন, জীবন নিয়ে ভাবনাটা গুছিয়ে বলতে। কিন্তু গত বছর দেড়েকে বারবার এলোমেলো হয়ে যাচ্ছে তার জীবনটাই। কখনো ইনজুরি, কখনো অ্যাকশন নিয়ে সমস্যা। তার চেয়ে বেশী করে আসছে দফায় দফায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ। এই অভিযোগে গত বিশ্বকাপের সময় দেশে ফেরত পাঠানো হয়েছিলো। সেই অভিযোগেই এবার বিপিএল চলা অবস্থায় বিরাট অঙ্কের জরিমানা দিলেন। নির্বাচকরা প্রকাশ্যেই বলছেন, তার সম্পর্কে নেতিবাচকবিস্তারিত পড়ুন
আইসিসি বর্ষসেরা একাদশ ঘোষণা, রয়েছেন কারা?


এই প্রথমবারের মতো নারী ক্রিকেটের বর্ষসেরা একাদশ ঘোষণা করলো আইসিসি। তবে ২০১৬’র এ একাদশে জায়গা হয়নি বাংলাদেশ, পাকিস্তান ও শ্রীলঙ্কার কোনো নারী ক্রিকেটারের। বর্ষসেরা একাদশে ভারত থেকে স্থান পেয়েছেন একজন খেলোয়াড়। বর্ষসেরা নারী একাদশে অধিনায়কের মর্যাদাটা ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলরের। ২০১৫’র সেপ্টেম্বর থেকে ১২ মাসের নৈপুণ্যের নিরিখে ঘোষণা করা হয় আইসিসি’র বর্ষসেরা নারী একাদশ। এ সময় দু’টি দ্বিপক্ষীয় সিরিজ খেলতে দেখা যায় বাংলাদেশ নারী দলকে। পাকিস্তান নারী দলের কাছে ২-০তে সিরিজবিস্তারিত পড়ুন
আইসিসিতে টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান!


বেশ আগেই এই সিদ্ধান্ত মাথায় নিয়ে রেখেছে আইসিসি। বড় পরিবর্তনের কথাই চিন্তা করেছে ক্রিকেটের এই বিশ্ব নিয়ন্ত্রক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সে হিসেবে আইসিসিতে টেস্ট মর্যাদা পাচ্ছে আফগানিস্তান! আইসিসি চাইছে পূর্ণ সদস্য সংখ্যা ১৫ থেকে ১৬টি করতে। এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না হলেও আইসিসির পরিকল্পনায় রয়েছে বিষয়টি। ২০০০ সালের ২৬ জুন দশম দেশ হিসেবে আইসিসির সর্বশেষ পূর্ণ সদস্য পদের স্বীকৃতি পায় বাংলাদেশ। অনেক দেশের নাম শোনা গেলেও তালিকায় এরপর আর কেউ যোগ হয়নি।বিস্তারিত পড়ুন
গর্ভধারণে উর্বরতা বৃদ্ধির প্রাকৃতিক উপায়


যদি গর্ভধারণে ঝামেলা অনুভব করেন কিংবা উর্বরতা বিষয়ে সমস্যায় রয়েছেন বলে মনে হয়, তবে আপনাকে স্বাস্থ্যটাকে ঠিক করতে হবে। উর্বরতা বৃদ্ধির কিছু প্রাকৃতিক পদ্ধতি রয়েছে। এগুলোর জানান দিচ্ছেন বিশেষজ্ঞরা। ১. জারায়ুকে উষ্ণ রাখুন : চাইনিজ চিকিৎসায় বলা হয়, শীতল জরায়ুতে রক্ত চলাচল করে না। আর এ কারণে গর্ভধারণে সমস্যা হতে পারে। শীতল জরায়ুতে একটা শিশু বেড়ে ওঠার স্বাস্থ্যকর পরিবেশ থাকে না বলে জানান ওমেন্স হেলথ অ্যান্ড ফার্টিলিটি বিশেষজ্ঞ আকুপাংকচারিস্ট। তার মতে,বিস্তারিত পড়ুন
আইভী-সাখাওয়াতের হাড্ডাহাড্ডি লড়াই হবে!


দিন যতই ঘনিয়ে আসছে ততই রং পাল্টাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের। আর মাত্র ৫ দিন বাকী নির্বাচনের। নাসিক নির্বাচনটি দলীয় প্রতীকে অনুষ্ঠিত হতে যাওয়ায় পাল্টে যাচ্ছে পূর্বের সকল সমীকরণ। সাখাওয়াতের ভোটের মাঠে পরিচিতি নেই। আর আইভীর পরিচিত। এমন সমীকরণ থেকে প্রথমে আইভী এগিয়ে থাকলেও বর্তমানে পরিস্থিতি ভিন্ন হয়ে দাঁড়িয়েছে। দলীয় প্রতীকে নির্বাচন হতে যাওয়ায় দু’দলের কেন্দ্রীয় নেতাদের দ্বারা জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সাখাওয়াতের ধানের শীষের পরিসংখ্যানিক দিকটি দিনের পর দিন উর্ধ্বমুখীবিস্তারিত পড়ুন
দেড়শ রানও করতে পারেনি পাকিস্তান!


দিবা-রাত্রির ব্রিসবেন টেস্টে দ্বিতীয় দিনেই পাকিস্তানের একশ রানের নিচে অলআউট হয়ে যাওয়ার সম্ভাবনা জেগেছিল। তবে সরফরাজ আহমেদ এবং মোহাম্মদ আমিরের ব্যাটিং দৃঢ়তায় পাকিদের ইনিংস গড়ায় তৃতীয় দিনে। তবে রান বেশি হয়নি। ১৪২ রানেই অলআউট হয়ে গেছে সফরকারীরা। সর্বোচ্চ ৫৯ রান করে অপরাজিত ছিলেন সফররাজ আহমেদ। এর আগে টসে জিতে ব্যাটিং করতে নেমে জোড়া সেঞ্চুরিতে ৪২৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে অজিদের বোলিং তোপে পড়ে পাকিস্তান। দুই পেসার মিচেলবিস্তারিত পড়ুন
খালেদা জিয়াকে আমৃত্যু প্রায়শ্চিত্ত করতে হবে


জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের মন্ত্রিত্ব দেওয়ায় খালেদা জিয়াকে মৃত্যু পর্যন্ত প্রায়শ্চিত্ত করতে হবে। গতকাল শুক্রবার রাতে ‘ময়মনসিংহ মুক্ত দিবস’ উপলক্ষে সাত দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনীতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন সৈয়দ আশরাফ। মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডের ডেপুটি কমান্ডার জিয়াউর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন নাজিম উদ্দিন আহামেদ, শরীফ আহমেদ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল বীর বিক্রম হেলাল মোর্শেদ, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশেরবিস্তারিত পড়ুন
উকুন নিয়ে ছয়টি ভুল ধারণা


উকুন মানেই একটি বাজে ঝামেলা। সুন্দরীর সৌন্দর্যকে এক মুহূর্তে ধুলোয় লুটিয়ে দিতে পারে এই উকুন। আর তাই সৌন্দর্য সচেতন এবং স্বাস্থ্য সচেতন মানুষ উকুন নিয়ে বিব্রতকর অবস্থায় পড়ে। মোট কথা, অস্বাস্থ্যকর জীবনযাপনেরই একটি প্রতিচ্ছবি বা প্রতিফলন। কিন্তু অনেকেই এটি মানতে রাজি নয়। এতে অবতারণা করা হয়েছে বেশ কিছু মিথ্যা ধারণার। এসব মিথ্যা ধারণাকে পুঁজি করে উকুন সমস্যায় আক্রান্তরা নিজেদের অস্বাস্থ্যকর জীবনযাপনের দায়িত্ব এড়ানোর চেষ্টা করে। এখানে উকুন নিয়ে প্রচলিত কিছু ভুলবিস্তারিত পড়ুন
ফাঁসির আগে সাদ্দামের দেয়া সেই ভবিষ্যৎ বাণীই আজ সত্যি হল


ইরাক যুদ্ধের কালে মার্কিন বাহিনীর হাতে আটক হওয়ার পর ক্ষমতাচ্যুত শাসক সাদ্দাম হোসেন বলেছিলেন, তার দেশ পরিচালনা করতে গিয়ে ব্যর্থ হবে মার্কিনিরা। সাদ্দামকে প্রথম জিজ্ঞাসাবাদকারী সিআইএ কর্মকর্তা জন নিক্সন তার নতুন একটি বইতে এই দাবি করেছেন। নিক্সনের ওই নতুন বইয়ের নাম ‘দিব্রিফিং দ্য প্রেসিডেন্ট: দ্য ইন্টোরেগশন অব সাদ্দাম হোসেইন’। টাইমস সাময়ীকিতে ওই বইটির একটি বিষয়-বিবরণী ছাপা হয়েছে। সেখানে নিক্সন এইসব কথা বলেছেন। নিক্সন লিখেছেন, “যখন আমি সাদ্দাম হোসেনকে জিজ্ঞাসাবাদ করছিলাম, তখনবিস্তারিত পড়ুন
খিলক্ষেতে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ৩


রাজধানীর খিলক্ষেতে প্রতিপক্ষের শটগানের গুলিতে একই পরিবারের তিন জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর ছয়টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক পুলিশ ফাড়ির ইন্সপেক্টর বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খানের ভাষ্য, সন্দেহভাজন হামলাকারী হামিদুর রহমানকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, ভোরে সৌধ মিয়ার চাচাতো ভাই ধলু মিয়ার জমির ওপর দিয়ে ড্রেজারের পাইপ নেওয়া হচ্ছিল।বিস্তারিত পড়ুন













