বুধবার, নভেম্বর ১১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

পায়ুপথে বাতাস ঢুকিয়ে কিশোর হত্যা : আদালতে স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক কিশোর শ্রমিকের পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় সহকর্মী রায়হানকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় নিহত শ্রমিকের পিতা মো: শাহজাহান বাদি হয়ে আজ বৃহস্পতিবার সোনারগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রায়হান আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। গতকাল বুধবার রাত ১০টায় উপজেলার মৈষটেক এলাকার বিআর স্পিনিং মিলে এ ঘটনা ঘটে। নিহতের নাম মো. ইয়ামিন (১৫)। সে বিআর স্পিনিং মিলের ফিনিশিং শাখার রিং রানার শ্রমিক। এদিকেবিস্তারিত পড়ুন

চিতাকে বালিশ করে ঘুমান তিনি!

রাতের বেলা নরম বালিশ হলে ঘুম ভাল হয়। কিন্তু তা বলে সব ছেড়ে ছুড়ে চিতা! হ্যাঁ, শেষ পর্যন্ত খোদ চিতার পশমে মোড়া শরীরকেই বালিশ হিসাবে ব্যবহার করলেন এই ব্যক্তি! শুধু তাই নয়, চিতার সঙ্গে কাটানো সেই মুহূর্তের ভিডিও তুলে শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়। বন্য পশুর সঙ্গে মানুষের গভীর হৃদ্যতার সেই ভিডিও এখন ভাইরাল সোশ্যাল দুনিয়ায়। প্রাণীবিদ ডল্ফ সি ভলকর পেশায় এক জন অ্যানিম্যাল অ্যাডভোকেট। দক্ষিণ আফ্রিকান চিতা এক্সপিরিয়েন্সে ভলেন্টিয়রের কাজ করেনবিস্তারিত পড়ুন

এই ব্যাট দিয়েই চার-ছক্কার তাণ্ডব চালান সাব্বির!

সাব্বির রহমান রুম্মন। বাংলাদেশ টি২০ দলের নির্ভরতার প্রতিক। ব্যাট হাতে নিজের শ্রেষ্ঠত্বের পরিচয় দেওয়া রাজশাহীর এই তারকা খেলোয়াড় বল হাতেও মাঝে মাঝে চমক দেখান। মার্বেল পাথরের ন্যায় চোখ আর সুঠম দেহের কারণে অনেকের কাছে জনপ্রিয় এই ক্রিকেটার। বিরতিহীনভাবে দারুণ ব্যাটিং করতে পারায় অনেকে তাকে বাংলারে ম্যাক্সেওয়েল বলে থাকেন। অস্ট্রেলিয়ান তারকা ম্যাক্সেওয়েলের অনেক কিছুরই মিল রয়েছে তার মাঝে। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শতক হাঁকিয়েছেন সাব্বির। বর্তমানে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।বিস্তারিত পড়ুন

মাত্র ৫০০ টাকার জন্য খুন করা হয়েছে চীনা নাগরিককে!

চীনা নাগরিক চাং হিং সং (৪৫) কে আর্থিক বিরোধের জের ধরে খুন করা হয়েছে বলে মনে করছে যশোরের পুলিশ। তাকে প্রথমে রড দিয়ে পিটিয়ে ও পরে ব্লেড দিয়ে কেটে হত্যা করে লাশ বস্তায় ভরে রেখে দেয় খুনিরা। আর নিহত চীনা নাগরিকের গাড়ি চালক মামুন জানান, গাড়ির বিল হিসেবে অতিরিক্ত ৫০০ টাকা দিতে রাজি না হওয়ায় চাং হিং সংকে হত্যা করেছে গ্রেফতার হওয়া দুই ব্যক্তি। উল্লেখ্য, বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকালে যশোর উপশহরেরবিস্তারিত পড়ুন

ইন্টারেস্টিং কিছু পেলে বিদেশি ছবিতে কাজ করতে আপত্তি নেই: আমির

হলিউড থেকে অনেক অফার ছিল তাঁর কাছে। কিন্তু স্ক্রিপ্ট ও চরিত্র কোনওটাই তাঁর তেমন ইন্টারেস্টিং লাগেনি। তাই আর হয়ে ওঠেনি হলিউড যাত্রা। জানালেন আমির খান। তিনি বলেছেন, কোন দেশে ছবি হচ্ছে দেখার চেয়ে ছবির বিষয়বস্তুতে তিনি অনেক বেশি আগ্রহী। আমির জানিয়েছেন, হলিউডে যাওয়ার থেকে তাঁর কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছবির বিষয়বস্তু। তাতে তাঁর আগ্রহ জন্মানোটাই আসল, কোন দেশের মাটিতে ছবি হচ্ছে তা নয়। যদি দেশের বাইরে কাজ করার মতো ইন্টারেস্টিং কিছুবিস্তারিত পড়ুন

সানার সাথে ঘনিষ্ঠ দৃশ্যগুলো মেনে নিতে পারছেন গুরমিতের স্ত্রী দেবিনা

ওয়াজা তুম হো ছবিটি নিয়ে আপত্তি আছে দেবিনা বন্দ্যোপাধ্যায়ের। অবশ্য সম্পূর্ণ ছবি নিয়ে নয়। স্বামী গুরমিত ও সানার দৃশ্যগুলি মেনে নিতে পারছেন না দেবিনা। শোনা যাচ্ছে তেমনই। গুরমিত আগে জানিয়েছিলেন, তিনি যেসব ছবিতে অভিনয় করবেন, সেখানে ক্যামিও চরিত্রে থাকবেন দেবিনা। খামোশিয়াঁ ছবিতে দেবিনার ক্যামিও থাকলেও ওয়াজা তুম হো ছবিতে তাঁর উপস্থিতি নেই। শোনা গেছে, গুরমিত যে দৃশ্যগুলি সানার সঙ্গে শুট করেছেন, সেগুলি নাকি পছন্দ হয়নি দেবিনার। গুরমিতের সঙ্গে সানার প্যাশনেট সিনগুলিবিস্তারিত পড়ুন

টানা একবছর আলু খেয়ে নাটকীয়ভাবে ওজন কমালেন যিনি

এক পুরুষ ব্যক্তি টানা এক বছর শুধু আলু খেয়েই ছিলেন। এর মাধ্যমে তিনি ১০০ পাউন্ড ওজন কমাতে সক্ষম হয়েছেন। এর মধ্য দিয়ে তিনি অবসাদরোধী ওষুধ খাওয়াও বন্ধ করতে এবং কোলোস্টেরলের পরিমাণও কমাতে পেরেছেন। অ্যান্ড্রু টেইলর নামের ওই ব্যক্তি অস্ট্রেলিয়ার মেলবোর্নের বাসিন্দা। তিনি বলেন, তার এই খ্যাদ্যাভ্যাসের জন্য তিনি অনেক সমালোচিত হয়েছেন। কিন্তু এর ফলে তিনি অনেক অস্বাস্থ্যকর খাদ্যের আসক্তি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। তিনি বলেন, “আপনি চাইলেই খাদ্য ছাড়তে পারবেন না।বিস্তারিত পড়ুন

নিহত তিন জঙ্গির লাশ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমানে হস্তান্তর

নারায়ণগঞ্জে নিহত তিন জঙ্গির মরদেহ বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য সেবামূলক প্রতিষ্ঠান আঞ্জুমান মুফিদুল ইসলাম কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে তিন জঙ্গির মরদেহগুলো নিয়ে যাওয়া হয়। ঢামেক ফরেনসিক বিভাগীয় প্রধান ডা. সোহেল মাহমুদ বিষয়টি জানান। আঞ্জুমান মুফিদুল ইসলামের কাকরাইল জোনের ডিউটি কর্মকর্তা রুহুল ইসলাম জানান, নিহত তিন জঙ্গির মরদেহগুলো জুরাইন গোরস্থানে দাফন করা হবে। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থান এলাকায়বিস্তারিত পড়ুন

বিজয় দিবস ক্রিকেটে মুখোমুখি আকরাম-পাইলট

বিজয় দিবসে শহীদ জুয়েল-শহীদ মুশতাককে সম্মান জানিয়ে প্রতি বছরের ন্যায় এবারো প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৬ ডিসেম্বর মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। ম্যাচটি শুরু হবে দুপুর ৩.৩০ মিনিটে। টি-টোয়েন্টি ফর্মেটের এই ম্যাচে শহীদ জুয়েল একাদশকে নেতৃত্ব দিবেন খালেদ মাসুদ পাইলট। আর দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পেয়েছেন আতহার আলী খান ও কোচ হিসেবে রয়েছেন দিপু রয় চৌধুরী। এদিকে শহীদ মুশতাক একাদশকে নেতৃত্ব দিবেন বাংলাদেশ ক্রিকেট দলেরবিস্তারিত পড়ুন

হবিগঞ্জের ট্রেনে কাটা পড়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার পৃথক স্থানে এসব ঘটনা ঘটে। আখাউড়া-সিলেট রেলওয়ে সেকশনের মাধবপুরের ইটাখোলার অদূরে পরমানন্দপুর নামক স্থান থেকে অজ্ঞাতনামা (৪০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। অন্যদিকে, নয়াপাড়া রেলওয়ে স্টেশনের আউটার সিগন্যালে সকালে জুয়েল (২৭) নামে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। নিহত জুয়েল উপজেলার ইটাখোলা গ্রামের মিজানুর রহমানের ছেলে। শ্রীমঙ্গল রেলওয়ে থানার শায়েস্তাগঞ্জ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিতবিস্তারিত পড়ুন