Archives
now browsing by author
গোবিন্দগঞ্জে পুলিশ আগুন দিয়েছে কি না, তদন্তের নির্দেশ হাইকোর্টের


গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার ঘটনায় পুলিশ জড়িত কি না, তা তদন্ত করে দেখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে গাইবান্ধার বিচারিক হাকিমকে বিষয়টি তদন্ত করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সাঁওতাল পল্লীতে আগুন দেওয়ার বিভিন্ন ছবি ও ভিডিও ফুটেজ সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সাঁওতালদের ঘটনা নিয়ে রিটকারী আইনজীবীরা আজ বুধবার আদালতে বিষয়টি উত্থাপন করেন। পরে শুনানি শেষে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চবিস্তারিত পড়ুন
সৌম্য সরকার কি বোলার হয়ে যাচ্ছেন?


ব্যাট হাতে মোটেও সুবিধা করতে পারছেন না সৌম্য সরকার। সেই আফগানিস্তানের বিপক্ষে সিরিজ থেকে রানখরা চলছে সৌম্যর ব্যাটে। ভালো নৈপুণ্য দেখাতে পারেননি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার পর তাহলে কি বোলিংয়ের দিকেই মনোযোগ দিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার? তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স দেখে কিন্তু এমন প্রশ্ন জোরেশোরেই উঠতে শুরু করেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের প্রস্তুতি নেওয়ার জন্য বাংলাদেশ এখন আছে অস্ট্রেলিয়ায়। কন্ডিশনিং ক্যাম্পের পাশাপাশি অস্ট্রেলিয়া বিগ ব্যাশ লিগের দুটি দলেরবিস্তারিত পড়ুন
বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ৬টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুদ্ধিজীবী স্মৃতিসৌধে উপস্থিত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ বুদ্ধিজীবী সন্তানদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে রাষ্ট্রপতি আবদুল হামিদ স্মৃতিসৌধে পৌঁছালে প্রধানমন্ত্রী তাকে স্বাগত জানান। সকাল ৭টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সশস্ত্রবিস্তারিত পড়ুন
মিথ্যা প্রচারে ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হবে না: জয়


প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, বাংলাদেশের সরকার বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা প্রচারে সন্ত্রাসীদের ইন্টারনেট ব্যবহার করতে দেয়া হবে না। সোমবার জাপানের একটি জার্নালে প্রকাশিত এক নিবন্ধে জয় লিখেছেন, বাংলাদেশের সরকার শান্তিপূর্ণ বাক-স্বাধীনতা ও মুক্ত সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ। কিন্তু মিথ্যা কথা প্রচার ও কোন ভয়াবহ ঘটনাকে অতিরঞ্জিতভাবে প্রকাশ করতে দেয়া হবে না। টোকিও-ভিত্তিক শীর্ষ অনলাইন জার্নাল দ্য ডিপ্লোমেট-এ প্রকাশিত নিবন্ধের শিরোনাম বাংলাদেশ ফাইটস মেলিসিয়াস ফেসবুক পোস্টিংস, অনলাইন হেইট।বিস্তারিত পড়ুন
টাইগারদের আজ প্রথম প্রস্তুতি ম্যাচ


সামনে কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে বাঘ হয়ে উঠা টিম টাইগারকে এবার বিদেশের মাটিতে যোগ্যতা প্রমাণ করতে হবে। সম্পূর্ণ বিপরীত কন্ডিশনে নিজেদের মানিয়ে নিতে তাই সর্বোচ্চ চেষ্টা করছে মাশরাফি-মুশফিকরা। নিউজিল্যান্ড সফর উপলক্ষ্যে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প চলছে অস্ট্রেলিয়ায়। ১০ দিনের এই ক্যাম্পে যোগ দিয়েছে ক্রিকেট দলের ২৩ সদস্য। ক্যাম্প চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্প চলার মাঝে দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচদুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার। আজ বুধবার বিগবিস্তারিত পড়ুন
কোহলিকেই সমর্থন দিলেন ইনজামাম!


দুই দেশের মধ্যে যতই বৈরিতা থাক না কেন, সঠিক কথা বলতে ছাড় দিলেন না ইনজামাম। মুম্বাই টেস্টে শেষ হওয়ার আগেই বেফাঁস মন্তব্য করে বিতর্কের জন্ম দেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। বিরাট কোহলিকে উদ্দেশ্য করে ছুঁড়ে দেওয়া তার তীর্যক মন্তব্য ঘিরে উত্তাল হয়ে উঠে মিডিয়া এবং ক্রিকেটাঙ্গন। পরদিন ভারত জয় তুলে নেওয়ার কিছু আগে মাঠে কোহলির সঙ্গে বিবাদে জড়ান অ্যান্ডারসন। কিন্তু ইংলিশ অধিনায়ক কুক দায় চাপান কোহলির উপরে! এমতাবস্থায় ভারতের টেস্ট অধিনায়কেরবিস্তারিত পড়ুন
জনগনের সরাসরি ভোটে এগিয়ে হিলারি


জনগণের সরাসরি ভোটে (পপুলার ভোটে) আরো এগিয়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের পরাজিত প্রার্থী হিলারি ক্লিনটন। সবশেষ তথ্যমতে, ইলেক্টোরাল ভোটে জয়ী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ২৮ লাখ ভোটে এগিয়ে আছেন সাবেক এ ফার্স্ট লেডি। ২০০০ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বানে জর্জ ডব্লিউ বুশের চেয়ে আল গোর প্রায় সাড়ে ৫ লাখ ভোটে এগিয়ে ছিলেন। হিলারির এগিয়ে থাকার এ ভোটের সংখ্যা ওই সময়ের চেয়ে পাঁচগুণ বেশি। স্থানীয় সময় গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনেরবিস্তারিত পড়ুন
বিধ্বস্ত আলেপ্পো, ধর্ষিতা হওয়ার বদলে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন নারীরা


চারমাস পর পূর্ব আলেপ্পো আসাদ বাহিনীর হাতে আসা স্রেফ সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই বৃষ্টিমাখা পথ দিয়ে শ’য়ে শ’য়ে লাশ পেরিয়ে বিদায় নিতে শুরু করেছে বেঁচে যাওয়া মানুষজন। সরকারি কবজায় থাকা পশ্চিমাঞ্চল বা এখনও বিদ্রোহীদের হাতে থেকে যাওয়া ছোটো জায়গাতে চলে যাচ্ছে তারা। বাকিরা থেকে গেছে ঘরে এবং অপেক্ষা করছে সিরিয়ান সেনার আগমনের। কিন্তু, সকলের মনেই আশঙ্কা আর উদ্বেগের দোলাচল। হয় গ্রেপ্তার হতে হবে তাদের বা বলপূর্বক যোগ দিতে হবে সেনাবাহিনীতে। অথবা মৃত্যুদণ্ডেরবিস্তারিত পড়ুন
প্রীতি ম্যাচে জয় পেলো বার্সা
লা লিগার চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই করেই হেরে গেলো কাতারের অখ্যাত দল আল আহলিও। আর প্রীতি খেলতে এসে ৫-৩ গোলের প্রত্যাশিত জয় পেলো মেসি-নেইমাররা। মঙ্গলবার কাতারে থানি বিন জসিম স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে খেলতে থাকে মেসি-নেইমাররা। এরই ধারাবাহিকতায় ম্যাচের অষ্টম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন মেসি। আর ম্যাচের ১৬ মিনিটে স্বদেশি মিডফিল্ডার রাফিনিয়ার বাড়ানো বল ডি বক্সে পেয়ে ডান পায়ের শটে দলেরবিস্তারিত পড়ুন
কাল সিডনি সিক্সার্সের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ


বর্তমানে দশ দিনের ক্যাম্পে অস্ট্রেলিয়ায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের ২৩ সদস্য। ক্যাম্প চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। ক্যাম্প চলার মাঝে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ। সিডনি সিক্সার্স ও সিডনি থান্ডার তাদের প্রতিপক্ষ। এরমধ্যে প্রথমটি অনুষ্ঠিত হবে আগামীকাল। প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। আর ১৬ ডিসেম্বর সিডনি থান্ডারের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচটি খেলবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড একাদশ।













