Archives
now browsing by author
বাণিজ্যিকভাবে কমলা চাষে ঝুঁকছেন পঞ্চগড়ের চাষিরা


পঞ্চগড় জেলার মাটি ও আবহাওয়া কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। স্বল্প পরিশ্রমে, ছোট পরিসরে চাষ করে ভাল ফলন ও মূল্য পাওয়ায় চাষিদের ভাগ্য বদলেছে। আশানুরূপ ফল পাওয়ায় ক্রমেই বাণিজ্যিকভাবে কমলা চাষে ঝুঁকছেন এখানকার চাষিরা। সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত হওয়ায় উৎপাদিত এ কমলা বিক্রি করে লাভবান হচ্ছেন বাগান মালিক ও ব্যবসায়ীরা। জেলা কৃষি বিভাগের তথ্য মতে, আমদানি কমানো ও কৃষকদের বাড়তি আয়ের লক্ষ্যে ২০০৭ সাল থেকে পঞ্চগড়ে কমলা উৎপাদন প্রকল্পের কাজ শুরু হয়।বিস্তারিত পড়ুন
ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত


ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার যুগে মানবসত্তার চিরমুক্তির তাওহীদের মহান বার্তা বহনকারী মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও পৃথিবী ছেড়ে চলে যাওয়ার দিনকে স্মরণ করে মুসলিম সম্প্রদায় বিশেষ গুরুত্বের সঙ্গে দিনটি পালন করে থাকে। ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযথ মর্যাদায় পালনে বিভিন্ন ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচিরবিস্তারিত পড়ুন
ডু প্লেসিসকে জায়গা ছেড়ে দিলেন ডি ভিলিয়ার্স


ফাফ ডু প্লেসিসকে স্থায়ী টেস্ট অধিনায়ক করার ফিসফাস শোনা যাচ্ছিলো গেল কিছু দিন থেকেই। কিন্তু এবি ডি ভিলিয়ার্সের মতো একজনকে সরিয়ে দেওয়া সহজ নয়। এবার আর রাকঢাক না রেখে ডি ভিলিয়ার্স নিজে থেকেই সরে গিয়ে জায়গা করে দিলেন ডু প্লেসিকে। ডি ভিলিয়ার্স সরে যাওয়ার ঘোষণা দিতেই নতুন অধিনায়ক হিসেবে ডু প্লেসির নাম ঘোষণা করতেও সময় নেয়নি বোর্ড। কনুইয়ের ইনজুরির কারণে সদ্য শেষ হওয়া অস্ট্রেলিয়া সফরে যেতে পারেননি ডি ভিলিয়ার্স। চোট নাবিস্তারিত পড়ুন
রাষ্ট্রপতির সাথে সংলাপ: জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেয়ার ব্যাপারে করণীয় ঠিক করতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাতে গুলশানের নিজ রাজনৈতিক অফিসে এই বৈঠক হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশন গঠন নিয়ে আগামী ১৮ ডিসেম্বর থেকে বঙ্গভবনে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। শুরুর দিনেই বৈঠক করবেন বিএনপির সঙ্গে। তবে এখনো রাষ্ট্রপতির সঙ্গে সংলাপেবিস্তারিত পড়ুন
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এক বিলিয়ন ডলার দিচ্ছেন বিল গেটস


জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ক্লিন এনার্জি ফান্ডে এক বিলিয়ন ডলার সহায়তা প্রদান করছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসহ বেশ কয়েকজন ধনকুবের। ক্লিন এনার্জি প্রযুক্তি বাস্তবায়নে অর্থ সংগ্রহের জন্য একটি ফান্ডের আহ্বান করেছেন বিল গেটস। সেখানে যোগ দিয়েছে বিশ্বের বেশ কয়েকজন ধনী ব্যবসায়ী। যেখানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেফ বেজস, ভার্জিন গ্রুপের প্রতিষ্ঠাতা রিচার্ড ব্র্যানসন, লিংকডইনের সহ-প্রতিষ্ঠাতা রেড হফম্যান এবং আলিবাবার চেয়ারম্যান জ্যাক মা। তাদের মিলিত সম্পদের পরিমান প্রায় ১৭০ বিলিয়ন। রবিবারবিস্তারিত পড়ুন
রাষ্ট্রের সার্বভৌমত্ব দুর্বল করা হচ্ছে: খালেদা


রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দিনে দিনে দুর্বল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মঙ্গলবার দেয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন। খালেদা জিয়া বলেন, “দেশের ভেতরে লুকিয়ে থাকা আন্তর্জাতিক অপশক্তি বুদ্ধিজীবীদের রক্তের বিনিময়ে অর্জিত প্রত্যাশাকে বাস্তবায়িত হতে দেয়নি। স্বাধীনতার পর থেকেই অগণতান্ত্রিক শক্তি তাদের মুখোশ খুলে ফেলে দেশের মানুষের সর্বজনীন গণতান্ত্রিক অধিকারগুলো একের পর এক অমানবিক কায়দায় দমন করেছে।” তিনিবিস্তারিত পড়ুন
নিয়মিত উঁচু হিলের জুতো পরলে কী হয় জানুন


মেয়েরা হিল তোলা জুতো পডরতে খুবই ভালোবাসেন। কেউ কেউ বিশেষ বিশেষ কোনও অনুষ্ঠানে পোশাকের সঙ্গে মানানসই করে হিল তোলা জুতো পরেন। আবার কেউ কেউ নিয়মিতই পরেন। আপনিও কি নিয়মিত হিল তোলা জুতো পরেন? তাহলে জানুন আপনি কোন অসুখে আক্রান্ত হতে চলেছেন। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, যাঁরা নিয়মিত হিল তোলা জুতো পরেন, তাঁরা খুব তাড়াতাড়ি অস্টিওআর্থারাইটিস বা গাঁটে ব্যথার অসুখের শিকার হন। তাঁদের মধ্যে এই অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনাও খুব বেশি থাকে।বিস্তারিত পড়ুন
‘ওরা আমাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছিল’


ওরা আমাকে জোরপূর্বক তুলে নিয়ে গিয়েছিল। পরে পুলিশ আমাকে উদ্ধার করে। সিলেটের আদালতে দেয়া জবানবন্দিতে এ কথা জানিয়েছেন নববধূ শাপলা দেবনাথ। তিনি আদালতকে জানান, ‘মেডিকেল এলাকায় যাওয়ার পর অপহরণকারীরা লেনদেন নিয়ে দেন-দরবার শুরু করে। এ সময় আমি গাড়িতে বসে কাঁদছিলাম। স্থানীয় লোকজনের নজরে বিষয়টি ধরা পড়ে। পরে তারা পুলিশকে অবগত করেন।’ রোববার সন্ধ্যায় সিলেটের মহানগর ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালতে উদ্ধার হওয়া শাপলার জবানবন্দি গ্রহণের পর তাকে নিজ জিম্মায় মুক্তি দেয়া হয়।বিস্তারিত পড়ুন
‘মৃত্যুর মিছিলে’ ইয়েমেনের শিশুরা


যুদ্ধকবলিত দেশ ইয়েমেনে অপুষ্টি ও খাদ্যাভাবে প্রতিনিয়তই মারা যাচ্ছে শিশুরা। দেশটিতে অপুষ্টি, ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত কারণে প্রতি ১০ মিনিটে অন্তত একটি শিশু মারা যাচ্ছে। সোমবার জাতিসংঘের শিশুবিষয়ক আন্তর্জাতিক তহবিল ইউনিসেফ প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, ইয়েমেনে অনাহারে মৃত্যুঝুঁকিতে আছে চার লাখের বেশি শিশু। প্রায় ২২ লাখ শিশুর জরুরি পরিচর্যা দরকার। ইউনিসেফের নতুন হিসাব থেকে জানা যায়, ইয়েমেনে ক্ষুধার্ত শিশুর হার ‘সর্বকালের সবচেয়ে বেশি’। দেশটিতে চার লাখ ৬২বিস্তারিত পড়ুন














