Archives
now browsing by author
নাসিক নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই: সিইসি


নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনা মোতায়েনের পরিস্থিতি নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ। আজ শনিবার নির্বাচন কমিশনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। সিইসি বলেন, নারায়ণগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক ও সুন্দর আছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ভবিষ্যতে পরিস্থিতির আরও উন্নতি হবে। সুতরাং, সেখানে সেনা মোতায়েনের কোন প্রয়োজন আছে বলে মনে করছি না। বৈঠকে আইন-শৃঙ্খলা বাহিনীরবিস্তারিত পড়ুন
গুরুতর অসুস্থ শাহরুখ খান


গুরুতর অসুস্থ বলিউডের কিং খান শাহরুখ খান। শাহরুখ ভক্তদের আগে থেকেই জানা রয়েছে অনেকদিন ধরে হাঁটুর ব্যাথায় ভুগছেন তিনি। সেই ব্যাথা এখনও ভালো হয়নি। তবে ভারতীয় গণমাধ্যমকে কিং খানের ম্যানেজার অনুরোধ করেছেন, যেন তার অসুস্থতার খবর প্রকাশ করা না হয়। সিনেমার করতে গিয়ে অনেকদিন আগে হাঁটুতে ব্যাথা পেয়েছিলেন তিনি। একবার সার্জারি করার পরও মাঝে মধ্যে পায়ের ব্যাথায় ভীষণ কষ্ট পেতে হয় বলিউড বাদশাকে। গত বুধবার মুম্বাইয়ের ‘মাড আইল্যান্ডে’ ছবির শুটিং চলাকালীনবিস্তারিত পড়ুন
প্রথমবারের মতো আসছে লাল রঙের আইফোন


আগামী বছর টেক জায়ান্ট অ্যাপল তাদের আইফোন ৭এস মডেলে লাল রংয়ের সংস্করণ নিয়ে আসবে। ম্যাকটোকারা নামে জাপানি অ্যাপল ব্লগের প্রতিবেদনে বলা হয়েছে, লাল রংয়ের নতুন এই ডিভাইস আইফোন ৭এস এবং ৭এস প্লাস হিসেবে উন্মুক্ত করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, আইফোন ৭এস মডেলটি ওয়্যারলেস চার্জার বা গ্লাস কেসিংয়ের পরিবর্তে লাল রংয়ের সংস্করণ নিয়ে আসবে। এছাড়াও অ্যাপল তাদের এ১০ প্রসেসর থেকে পুরোপুরি এ১১ প্রসেসরে চলে যেতে পারে। এর আগে কেজিআই সিকিউরিটিসের প্রতিবেদনেবিস্তারিত পড়ুন
ব্যাটিংয়ে শীর্ষে তামিম বোলিংয়ে ব্রাভো


ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নেমেছে বিপিএলের চতুর্থ আসরের। আর এ ম্যাচে রাজশাহী কিংসকে ৫৬ হারিয়ে শিরোপা নিজেদের ঘরে নিয়েছে সাকিবের ঢাকা। এদিকে চলতি আসর শেষে ব্যাটিংয়ে সবাইকে ছাড়িয়ে গেছেন চিটাগাং ভাইকিংসের তামিম ইকবাল। আর বোলিংয়ে সবার শীর্ষে রয়েছেন ঢাকা ডায়নামাইটসের ক্যারিবিয়ান তারকা ডোয়াইন ব্রাভো। ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে ভালো খেলে যাচ্ছে বাংলাদেশ। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হারলেও এর আগে জিতে নেয় টানা ছয়টিবিস্তারিত পড়ুন
কবর থেকে তুলে ঢাকায় নেয়া হচ্ছে দিয়াজের মরদেহ


ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক দিয়াজ ইরফান চৌধুরীর মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে আজ ভোরে উত্তোলন করা হয়েছে। বর্তমানে মরদেহটি ঢাকা মেডিকেলে নিয়ে আসা হচ্ছে। শনিবার সকালে সিআইডি চট্টগ্রাম জোনের এএসপি ও তদন্তকারী কর্মকর্তা অহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এ তদন্তকারী কর্মকর্তা বলেন, সকাল সাড়ে ৭টায় তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদস্থ কবর থেকে দিয়াজের মরদেহ উত্তোলন করা হয়। এসময় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম সর্দার, চবি পুলিশ ফাঁড়িরবিস্তারিত পড়ুন
অভিবাসীদের অধিকার সুরক্ষার আহ্বান প্রধানমন্ত্রীর


অভিবাসীদের অধিকার সুরক্ষা নিশ্চিত করার জন্য বিশ্ববাসীকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে নবম আন্তর্জাতিক গ্লোবাল ফোরাম মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, অভিবাসীরা শান্তি, স্থিতিশীলতা ও অগ্রগতির জন্য কাজ করছে। অভিবাসন ছাড়া আধুনিক বিশ্ব অকল্পনীয়। এটি সব সমাজকে মেনে নিতে হবে। তাদের অধিকার সুরক্ষায় বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, অভিবাসনের সম্ভাবনাকে কীভাবে বাস্তবায়ন করা যায় তা ভেবেবিস্তারিত পড়ুন
শাহজালালে প্রায় ৩ কেজি স্বর্ণ উদ্ধার
রাজধানী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ২ কেজি ৭৮০ গ্রাম স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউস। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির বলেন, শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সারোয়ার কামাল নামের ওই যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার করা হয়। আহসানুল কবির বলেন, রিজেন্ট এয়ারের আরএক্স-০৭২৪ একটি ফ্লাইট মাসকাট থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা আসে। সারোয়ার কামালের কাছ থেকে ২৪ পিস স্বর্ণের বার (২.৭৮ কেজি) জব্দ করা হয়। তার বিরুদ্ধে ফৌজদারিবিস্তারিত পড়ুন
কিছুক্ষন পরেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন মাশরাফিরা


নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে অস্ট্রেলিয়ায় ১০ দিনের অনুশীলন ক্যাম্পে যোগ দিতে দ্বিতীয় দফায় ঢাকা ছাড়ছেন বাংলাদেশ ক্রিকেট দলের আরো কয়েক সদস্য। মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বে শনিবার রাত ১০টা ১০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সে অস্ট্রেলিয়ার পথে উড়বে দ্বিতীয় এ দলটি। দ্বিতীয় দলে মাশরাফির সঙ্গে যাচ্ছেন, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মেহেদি মারুফ, তানভির হায়দার, সাব্বির রহমান ও মমিনুল হক। এর আগে গত বৃহস্পতিবার রাতেবিস্তারিত পড়ুন
দুই স্থানীয় কোচের প্রথম লড়াইয়ে শেষ হাসি সুজনের
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসরের পর্দা নেমেছে শুক্রবার রাতে। ব্যাটে-বলে রাজত্ব করে শিরোপা ঘরে তুলেছে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস। আর সাকিবদের এই শিরোপা জয়ে গুরু সরোয়ার ইমরানকে হারিয়ে শেষ হাসি উঠেছে শিষ্য খালেদ মাহমুদ সুজনের মুখে। গুরু-শিষ্য ছাড়াও লড়াইটা ছিল দুই স্থানীয় কোচের মধ্যে। যা বিপিএলের ইতিহাসে এবারই প্রথম দেখা গেছে। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নাম হলেও বিদেশিদের অংশগ্রহণ ছাড়া ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি এই আসর যেন জমেইবিস্তারিত পড়ুন
কবর থেকে তোলা হয়েছে দিয়াজের মরদেহ


কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক দিয়াজ ইরফার চৌধুরীর মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হয়েছে। শনিবার সকালে তার মরদেহ তোলা হয় বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির চট্টগ্রাম জোনের সহকারী পুলিশ সুপার অহিদুর রহমান। দিয়াজের মরদেহ পুনরায় ময়নাতদন্তের জন্য ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে। মরদেহ তোলার সময় হাটাহাজারী উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট, থানার ওসি, তদন্ত কর্মকর্তা ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। এর আগে গত মঙ্গলবার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শিবলু কুমার দে তদন্তের জন্য দিয়াজেরবিস্তারিত পড়ুন













