Archives
now browsing by author
মিস্টার পারফেকশনিস্ট খেতাবে আমিরের বিশ্বাস নেই


মিস্টার পারফেকশনিস্ট খেতাবে বিশ্বাস নেই তাঁর। বরং নিজেকে মনে হয় মিস্টার প্যাশনেট। বললেন আমির খান। মিস্টার পারফেকশনিস্ট খেতাব তাঁর ওপর কোনো চাপ তৈরি করে কিনা জানতে চাইলে আমির বলেন, এই খেতাবে তিনি বিশ্বাসই করেন না। খেতাবটি সঠিক নয়। তাই তাঁর ওপর চাপ নেই। আমির বলেছেন, পারফেকশনিস্ট নয়, তিনি হলেন প্যাশনেট। তাই তাঁকে বলা উচিত মিস্টার প্যাশনেট। ৫১ বছর বয়সি অভিনেতা জানিয়েছেন, তাঁর মতে, সৃষ্টিশীল দুনিয়ায় পারফেকশন বলে কোনও কিছু সম্ভব নয়।বিস্তারিত পড়ুন
বিপিএল শেষে সংবাদ সম্মেলনে যা বলছেন সাকিব


বিপিএল শেষ। এখন পালা নিউ জিল্যান্ড সিরিজের। সাকিব যাকে বলছেন কঠিন চ্যালেঞ্জ। বাংলাদেশ দলের একাংশ গতকাল অস্ট্রেলিয়ায় গেছেন। শনিবার সাকিবরা যাবেন। আজ রাজশাহীকে তারা হারিয়ে বিপিএলের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন হয়েছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের সিরিজ শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে অস্ট্রেলিয়ায় অনুশীলন ক্যাম্প করবেন মাশরাফি-মুশফিকরা। সাকিব বলছেন এই ক্যাম্পে অনেক উপকার হবে। ‘অস্ট্রেলিয়ায় ক্যাম্প করে নিউ জিল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেয়া সহজ হবে। প্রথমদিকে ভালো করতে পারলে সিরিজে ভালো করারবিস্তারিত পড়ুন
ভারতে সাবেক সেনা সদস্যকে চড়ালেন পুলিশ (ভিডিও)


নতুন নোট সংগ্রহ করতে গিয়ে কর্নাটক রাজ্যের বাগালকোট জেলায় একটি ব্যাংকে নানদাপ্পা নামের এক সাবেক সেনা সদস্য পুলিশের হাতে চড়-থাপ্পরের শিকার হয়েছেন। ব্যাংকের সিসিটিভিতে দেখা যায়, অর্থ উত্তোলনের জন্য ব্যাংকের বাইরে লাইনে দাঁড়িয়ে ছিল অনেক মানুষ। তারা ব্যাংকে ঢোকার জন্য দরজায় ধাক্কাধাক্কি করেন। কিছুক্ষণ পর দরজা খুলে দেন একজন পুলিশ সদস্য। এরপর তিনি সামনে পান ৫৫ বছর বয়সী নানদাপ্পাকে। তাকে প্রথমে জোরে ধাক্কা দেয়ার পর কমপক্ষে পাঁচটি চড় মারেন। তবে বিরক্তবিস্তারিত পড়ুন
ঢাকায় এবার এক মজার ঘটনার জন্ম দিলেন ক্রিস গেইল


খেলার মাঠের চিত্র পাল্টে দেয়া মানুষ ক্রিস গেইল। গরম করে রাখেন ড্রেসিং রুম। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে খেলতে এসে তিনি ঘটালেন নতুন কাণ্ড। এক মজার ঘটনারই জন্ম দিলেন ক্রিস গেইল। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলা পাকিস্তানের আহমেদ শেহজাদের ‘হেয়ার স্টাইলিস্ট’ হিসেবে দেখা গেল ক্যারিবিয়ান ব্যাটসম্যান ক্রিস গেইলকে। ইন্সটাগ্রামে শেহজাদ একটা ভিডিও পোস্ট করেন। সেখানে গেইলকে দেখা যাচ্ছে এই ওপেনারের কেশবিন্যাস ঠিক করে দিতে। মজা করে শেহজাদ ক্যাপশন দিয়েছেন, ‘জ্যামাইকাবিস্তারিত পড়ুন
‘লাদেন হত্যা’য় উঠে এল নতুন রহস্য!


‘লাদেন হত্যা’য় উঠে এল নতুন রহস্য! সানা মহম্মদ বিন লাদেন, রাজা বশির হাসিম ও জুহেইর হাসিম। সম্পর্কে এরা আল-কায়দা প্রধান ওসামা বিন লাদেনের সত্ বোন, সত্ মা ও জামাই। ২০১৫-র ৩১ জুলাই এক বিমান দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের। হ্যাম্পশায়ারের ব্ল্যাকবুশ বিমানবন্দরে রানওয়ে পেরিয়ে একটি গাড়ি নিলাম স্থলের উপর বিমান নিয়ে আছড়ে পড়েন পাইলট মাজিন আল-আকিল সালেম। তদন্ত রিপোর্ট বলছে, সেইসময় পাইলটের উপর মারাত্মক মানসিক চাপ ছিল। ‘মেন্টাল ওভারলোড’ ছিলেন পাইলট। ল্যান্ডিং-এরবিস্তারিত পড়ুন
কন্যা অউব্রিকে সঙ্গে নিয়ে পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব


আগেও দুইবার বিপিএল শিরোপা ঘরে তুলেছিল তখনকার ঢাকা গ্ল্যাডিয়েটর। দুবারই শিরোপা উঠেছিল অধিনায়ক মাশরাফির হাতে। এবার চতুর্থ আসরে ঢাকার হয়ে শিরোপা উঠলো সাকিবের হাতে। চতুর্থ আসরে ঢাকা গ্ল্যাডিয়েটরের অধিনায়কত্বের দায়িত্ব পেয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ম্যাচ শেষে তাই বিজয়ী দলের অধিনায়ক পুরস্কার বিতরণী মঞ্চে উঠতে হতে হয় কিছু বলার জন্য। তবে এবারের বিপিএল ফাইনালে মিরপুর শেরে বাংলার পুরস্কার বিতরণী মঞ্চে বাড়তি আকর্ষণ সৃষ্টি করছেন সাকিব-শিশিরের কন্যা অউব্রি। রীতিমতবিস্তারিত পড়ুন
বিপিএলের সেরা ৫ বোলার, দেখে নিন কারা?


বাংলাদেশ প্রিমিয়ার লিগের চতুর্থ আসর শেষ হল। এবারের বিপিএলের সবচেয়ে বড় চমক হলো বোলারদের দাপট। টি-টোয়েন্টি কে বলা হয় ব্যাটসম্যানের খেলা। তবে এবারের বিপিএলে দেখা গেছে বোলারদের রাজত্ত্ব।কয়েকটি ম্যাচ ছাড়া বেশিরভাগ ম্যাচই ছিল টানটান উত্তেজনায় ভরপুর। কোন দলই কাউকে ছাড় দিয়ে কথা বলেনি। এবারে বিপিএলের পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। এছাড়াও বাংলাদেশি পেসার শফিউল ইসলাম, আফগানিস্তানের মোহাম্মদ নবী, পাকিস্তান ক্রিকেটার জুনায়ের খান ও ক্যারিবীয়ান দ্বীপপুঞ্জের ডোয়াইন ব্রাভো। দেখে নেওয়া যাক বাংলাদেশ প্রিমিয়ারবিস্তারিত পড়ুন
সাব্বির কীভাবে বিগ হিটার হলেন? রহস্য ফাঁস করে দিলেন নিজেই


বাংলাদেশ টি-টোয়েন্টি স্কোয়াড তাকে ছাড়া কল্পনা করা কঠিন! নিজেকে প্রমাণ করেই দলে এই অবস্থানটা মজবুত করেছেন ২৫ বছর বয়সী মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। তবে সাব্বির কীভাবে বিগ হিটার হলেন? জানার কৌতূহল অনেকেরই। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাব্বির নিজেই রহস্যটা ফাঁস করে দিয়েছেন। পাকিস্তানের সুপার হিটার ‘বুমবুম’ খ্যাত শহিদ খান আফ্রিদিকেই দেখেই বিগ হিটের প্রতি ঝুঁকে পড়েন তিনি। সাব্বিরের কথা, যখন থেকে আমি শহিদ আফ্রিদিকে অনুসরণ শুরু করলাম, তখন থেকেই বিগ হিটের প্রতিবিস্তারিত পড়ুন
দিঘার সৈকতে আবার উদ্ধার যুবতীর অর্ধনগ্ন দেহ, কে সে?


কিছুদিন আগেই দিঘার ঝাউবনে এক অজ্ঞাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়। মাস কয়েক যেতে না যেতেই উদ্ধার হল আরও একটি দেহ। এবার ঘটনাস্থল আবার সি আই বাংলোর পাশেই। নিউ দিঘায় সি আই বাংলোর থেকে ঢিল ছোড়া দূরত্বে একটি ঝোপের মধ্যে উদ্ধার হয়েছে এক যুবতীর পচাগলা দেহ। এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা দেহটি পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়।বিস্তারিত পড়ুন
যে কারণে কষ্টে আছেন শাহরুখ!


বাদশাহ মানেই কুল বিন্দাস। সবসময় ফিট। বলিউড বাদশাহ শাহরুখ খান ছিলেও তাই। ছবির কাজ নিয়ে ব্যস্ত সময়ও কাটাচ্ছিলেন। কিন্তু তাই বলে কি তার অসুস্থ হতে নেই? সম্প্রতি হাঁটুর যন্ত্রণায় ভালো মতোই কষ্ট পাচ্ছিলেন। আগে একবার সার্জারি করিয়েছিলেন তিনি। পেনকিলার, ইনজেকশন তো চলছিলই, পাশাপাশি নি-ক্যাপ পরে কোনো রকমে ম্যানেজ করলেও, এবার বিশেষ লাভ হচ্ছে না। ডাক্তার জানিয়েছেন, শিগগিরই হাঁটুর অস্ত্রোপচার করতে হবে। সেই সঙ্গে ভালোরকমের বিশ্রাম করতেই হবে শাহরুখকে। ছবির শ্যুটিং থেকেবিস্তারিত পড়ুন













