শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

প্রেমিকের সঙ্গে মা, খালি ফ্ল্যাটে ৯দিন বন্দি ২ বাচ্চা, না খেতে পেয়ে মর্মান্তিক মৃত্যু..!

একজন মায়ের সন্তানের প্রতি অবহেলার এমন নজির বিরলের মধ্যে বিরলতম। প্রেমিকের সঙ্গে মৌজমস্তির জন্য ২টি দুধের শিশুকে ৯দিন ফ্ল্যাটে বন্দি করে রেখে চলে গেলেন মা। টানা ছ’দিন কিছু খেতে না পেয়ে মৃত্যুর মুখে ঢলে পড়ে ২৩ মাসের শিশুটি। আর মৃত ভাইকে নিয়ে আরও ৩দিন ওই ফ্ল্যাটে কাটাতে হয় ২ বছরের দিদিকে। অনাহারে তারও প্রায় মারা যাওয়ার জোগার হয়েছিল। ৯দিন পর তাকে হাসপাতালে নিয়ে গিয়ে তড়িঘড়ি চিকিত্সা শুরু হয়েছে। ডাক্তাররা জানিয়েছেন, শিশুটিবিস্তারিত পড়ুন

সেদিন কেন অঝরে কেঁদেছিলেন মাশরাফি, সে কথা এখন হয়ত অনেকেই ভুলে গিয়েছেন…

গতির ঝড় তুলেই আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল তার। আদুরে নাম ‘নড়াইল এক্সপ্রেস’। এখন গতি কমে গেলেও পারফরম্যান্সের ধারটা আছে আগের মতই। টাইগার দলে নেতৃত্বের গুণেও তিনি অনন্য। বিশ্বকাপে প্রথমবারের মত দেশকে কোয়ার্টার ফাইনালে তুলে দিয়ে ফিরেছেন দেশে। তিনি হলেন ১৬ কোটি বাঙালির আস্থার প্রতীক মাশরাফি বিন মুর্তজা। বর্তমান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। তার হাতে টাইগার দলের দায়িত্ব আসার পর থেকে বদলে গিয়েছে বাংলাদেশ। পেয়েছে ইতিহাস গড়া অনেকবিস্তারিত পড়ুন

আফ্রিদির সেই বিধ্বংসী সেঞ্চুরির জন্যই সাব্বিরের জন্ম!

মোহাম্মাদ রফিক, মোহাম্মাদ আশরাফুল ও আফতাব আহমেদরা বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আগ্রাসী ব্যাটিংয়ের শুরু করলেও তামিম ইকবালরা সেটাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। আর ‘সুইট টাইমার অব দ্যা ক্রিকেট বল’ এই ক্রিকেটিয় টার্মটি বাংলাদেশ ক্রিকেটে সাব্বির রহমানের ক্ষেত্রেই মানায়। কিন্তু সাব্বির রহমান, সৌম্য সরকাররা বলকে দূরে পাঠানো প্রতিযোগিতায় সবাইকে ছাড়িয়ে যাচ্ছে। বিশেষ করে সাব্বির রহমানকে টাইগার ব্যাটিং লাইন আপের ‘নেক্সট বিগ থিং’ মানা হয়। বছরের শুরুতে টি-টুয়েন্টির এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৫৪ বলেবিস্তারিত পড়ুন

নিউজিল্যান্ডের এই সিরিজ বাংলাদেশের জন্য অনেক বড় চ্যালেঞ্জঃ ইমরুল কায়েস

গত প্রায় দুইবছর ঘরের মাঠে দারুণ সময় কেটেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জয়ের পর, কিছুদিন আগে নিজেদের মাটিতে ইংল্যান্ডের মতো পরাশক্তি দলের বিপক্ষেও টেস্ট ম্যাচ জিতেছেন মুশফিক-সাকিবরা। সে ধারাবাহিকতায় এবার নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন তাঁরা। অবশ্য গত বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড বিশ্বকাপেই বাংলাদেশের সাফল্যের সূচনা হয়েছিল। সে আসরের কোয়ার্টার ফাইনালে পুরো ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছিল মাশরাফির দল। প্রায় দুই বছর পর আবার নিউজিল্যান্ডেই যাচ্ছেবিস্তারিত পড়ুন

গাজীপুরে চলন্ত ট্রেনে আগুন, লাফিয়ে পড়ে শতাধিক যাত্রী আহত

গাজীপুরে চলন্ত ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে পড়ে শিশুসহ শতাধিক যাত্রী আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে কালীগঞ্জ উপজেলার আউটার সিগন্যাল এলাকায় আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে। ট্রেনের যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে বৃহস্পতিবার বিকেলে যাত্রীবাহী আন্তনগর উপকূল এক্সপ্রেস ট্রেনটি নোয়াখালীর উদ্দেশে রওনা হয়। ট্রেনটি গাজীপুরের টঙ্গী ও পুবাইল স্টেশন অতিক্রম করে বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথে গাজীপুরের কালীগঞ্জ আড়িখোলা স্টেশনের আউটারবিস্তারিত পড়ুন

জাবিতে স্নাতক শ্রেণির সকল ভর্তি কার্যক্রম স্থগিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির সকল ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ বৃহস্পতিবার থেকে ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনিবার্য কারণে তা স্থগিত করেছে। ভর্তির সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বলের আঘাত পেয়ে হাসপাতালে রেইফেল

বলের আঘাত পেয়ে হাসপাতালে যেতে হলো আম্পায়ার পল রেইফেলকে। ব্যাটসম্যান, শর্ট ফিল্ডার, আম্পায়ারদের সুরক্ষা দেয়া-দিন দিন ক্রিকেটাঙ্গনে আলোচিত ইস্যু হয়ে উঠছে। ভারত-ইংল্যান্ডের মধ্যকার ৪র্থ টেস্টে এ ঘটনার পর বিষয়টি যে ভিন্ন মাত্রা পাবে-তা অনুমেয়। ইংল্যান্ডের প্রথম ইনিংসের ৪৯তম ওভারে বলের আঘাত পান আম্পায়ার পল রেইফেল। ব্যাটসম্যান কিটন জেনিংসের খেলা বল ডিপ কাভার থেকে ফিল্ডিং করে বোলার প্রান্তে থ্রো করেন ফিল্ডার ভুবনেশ্বর কুমার। তবে বলটি সরাসরি গিয়ে লাগে রেইফেলের মাথায়। সঙ্গে সঙ্গেবিস্তারিত পড়ুন

গেইল ছক্কা মারলেই এক হাজার

সাম্প্রতিক সময়ে ক্রিকেট-দুনিয়ার অন্যতম আলোচিত ক্রিকেটার ক্রিস গেইল। পুরো নাম ক্রিস্টোফার হেনরি গেইল। যার কাজই হলো ছক্কা মেরে মাঠ গরম করা। কিন্তু তার ছক্কায় শুধু মাঠই গরম নয়, রাজধানীর পাড়া-মহল্লাও গরম হচ্ছে। তার এক ছক্কায় কেউ পাচ্ছে হাজার টাকা। কেউবা হচ্ছে নিঃস্ব। এ জুয়ার আড্ডার নামে চলছে আনন্দ। গত রোববার সন্ধ্যায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হয় চিটাগাং ভাইকিংস। অর্থাৎ দুই ক্রিকেট তারকা লড়াই, চিটাগাংয়ের হয়ে মাঠে নামেনবিস্তারিত পড়ুন

চেষ্টা থাকবে আমার যে ফর্ম যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে : সৌম্য

চলতি বছরের শুরু থেকে সময়টা খুবই বাজে যাচ্ছে সৌম্য সরকারের। ধারাবাহিক ব্যর্থতায় জাতীয় দলের প্রথম একাদশে জায়গাও হারিয়ে ফেলেছেন তিনি। চলতি বিপিএলেও ছিলেন খোলসবন্দী। তবে নিউজিল্যান্ড সিরিজে আরও একটি সুযোগ পেলেন তিনি। হয়তো এটাই হতেই পারে এ তারকার শেষ সুযোগ। তাই ফর্মে ফিরতে মরিয়া জাতীয় দলের এ ওপেনার। যে করেই হোক ফিরে তাকে আসতেই হবে বলে- প্রত্যয় প্রকাশ করেন এ ড্যাশিং ব্যাটসম্যান। বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন সৌম্য। এর আগেবিস্তারিত পড়ুন

‘অলরাউন্ডাররাই পার্থক্য গড়ে দেবে ফাইনালে’

সাকিব আল হাসান, নাসির হোসেন, মোসাদ্দেক হোসেন কিংবা আন্দ্রে রাসেল, ডোয়াইন ব্রাভো, সেকুগে প্রসন্ন। দেশি কিংবা বিদেশি দু’পাশেই অলরাউন্ডারের ছড়াছড়ি। অলরাউন্ডার থাকলে ব্যাটিং যেমন গভীরতা পায় তেমনি বোলিংয়েও অধিনায়কের হাতে থাকে অনেক বিকল্প। আর এটাই দলের মূলশক্তি বলে জানালেন নাসির হোসেন। ফাইনালে অলরাউন্ডাররাই পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করেন এ ঢাকা ডায়নামাইটসের এই অন্যতম ক্রিকেটার। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে ফাইনালের আগে নিজেদের শেষবারের জন্য ঝালিয়ে নিতেবিস্তারিত পড়ুন