Archives
now browsing by author
জয়ললিতার শোকে ৭৭ জনের মৃত্যু


ভারতের তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতার অসুস্থতার খবর ও মৃত্যুর শোকে ৭৭ জন মানুষ মারা গেছে বলে জানিয়েছে রাজ্যের ক্ষমতাসীন দল এআইএডিএমকে। একই সঙ্গে নিহতদের পরিবারকে তিন লাখ রুপি করে দেয়ার ঘোষণা দিয়েছে দলটি। বুধবার এক বিবৃতিতে এইআইএডিএমকে বলেছে, যারা আত্মহুতি দিতে চেয়েছিল তাদেরকে ৫০ হাজার রুপি করে দেয়া হবে। এছাড়া মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের প্রতি শোক প্রকাশ করেছে এইআইএডিএম। খবর: দ্য ইকোনমিক টাইমস
চীনে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প


চীনের উত্তরাঞ্চলীয় জিনঝিয়াং প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৫ দশমিক ৯ বলে জানা গেছে। তৎক্ষণাৎ কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সোয়া ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল দক্ষিণ দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শিজি থেকে ৫৭ কিলোমিটার দূরে, ভূপৃষ্ঠ থেকে ১৩.৭ কিলোমিটার গভীরে। প্রাথমিক ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ২ বলা হলেও পরে তা কমিয়ে ৫ দশমিক ৯ জানিয়েছে মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া দল ঘোষণা


শ্রীলঙ্কার মাটিতে হোয়াইটওয়াশের পর ঘরের মাঠে টানা দুই টেস্ট হেরে তৃতীয় টেস্টের দলে বড় ধরনের পরিবর্তন আনে অস্ট্রেলিয়া। আর এতে সফলও হয় স্মিথ বাহিনী। এবার এই দলটার উপরই ভরসা রেখে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামবে অজিরা। বর্তমানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজে ব্যস্ত অজিরা। এরই মধ্যে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই ওয়ানডে জিতে নিয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, নিউজিল্যান্ড সফরে পাকিস্তানের সবশেষ টেস্ট সিরিজটি মোটেও ভালো যায়নি। দুই ম্যাচের একটিতেও তারাবিস্তারিত পড়ুন
অসমাপ্ত বক্তব্য দিতে আদালতে খালেদা
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দিতে বিশেষ আদালতে হাজির হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের আদালতে আজ বেলা ১১টা ৪৮ মিনিটে তিনি উপস্থিত হয়েছেন। এদিন জিয়া চ্যারিটেবল দুর্নীতি মামলার আত্মপক্ষ সমর্থনের অসমাপ্ত বক্তব্য দেয়ার দিন ধার্য রয়েছে এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করার দিনও ধার্য রয়েছে। এর আগে, ১ ডিসেম্বরবিস্তারিত পড়ুন
জাপানি তরুণ-তরুণীরা প্রেম বাদ দিয়ে বন্ধুদেরকেই বিয়ে করছেন


জাপানে যৌনতার সংকট এতটাই প্রকট আকার ধারন করেছে যে, এর তরুণ প্রজন্মের নারী-পুরুষরা প্রেম রোমান্স বাদ দিয়ে শুধু বন্ধুদেরকেই বিয়ে করছেন। সরকারি একটি জরিপে দেখা গেছে, জাপানের ৬৯% তরুণ এবং ৫৯% তরুণীর কোনো প্রেমিক বা প্রেমিকা নেই। মাতোমে নাভের (Matome Naver) নামের একটি জাপানি সম্পর্ক বিষয়ক ওয়েবসাইটে শুধু লোকে কী করে তাদের আজীবনের বন্ধুদেরকে বিয়ে করেছেস সে সম্পর্কিত গল্পে ছেয়ে গেছে। বর্তমানে বিশ্বে সবচেয়ে নিম্ন জন্মহারের একটি দেশ হলো জাপান। গতবিস্তারিত পড়ুন
চট্টগ্রামে বাড়ি ঘিরে র্যাবের অভিযান, আটক ৩
চট্টগ্রামের আকবর শাহ থানা এলাকার কর্নেলহাটের মুকিত তালুকদারের বাড়িতে অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সেখান থেকে তিনজনকে আটক করা হয়েছে। আজ বুধবার সকাল থেকে বাড়িটি ঘিরে অভিযান শুরু হয়। সোয়া ১০টার দিকে অভিযান শেষ হয়। র্যাব-৭-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহেদা সুলতানা জানান, আজ ভোরে নগরীর এ কে খান এলাকা থেকে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ দুজনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জঙ্গি আস্তানা সন্দেহে কর্নেলহাটের বাড়িটিতে অভিযান চালানোবিস্তারিত পড়ুন
ক্রিকেটে লাল কার্ডের সুপারিশ


সাধারনত ফুটবলে খেলোয়াড়দের গুরুতর অপরাধের জন্য লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়তে বাধ্য করেন রেফারিরা। তবে ফুটবলের পাশাপাশি এবার ক্রিকেটেও লাল কার্ডের প্রচলন দেখতে পারেন ক্রীড়ামোদিরা। এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি মনে করছে সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য সব ধরণের ক্রিকেটে লাল কার্ডের প্রচলন দরকার। সেটা ক্লাব পর্যায় থেকে আন্তর্জাতিক ক্রিকেটেও হতে পারে। মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়, আম্পায়ার, অফিসিয়াল কিংবা দর্শকদের সঙ্গে অপেশাদার আচরণের জন্য লাল কার্ডের নিয়মের জন্য সুপারিশ করেছে এমসিসি ওয়ার্ল্ড ক্রিকেট কমিটি।বিস্তারিত পড়ুন
আত্মপক্ষ সমর্থনে আদালতের পথে খালেদা জিয়া
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের ওপর শুনানিতে অংশ নিতে আদালতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গুলশানের বাসা থেকে আদালতের উদ্দেশে রওনা দেন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান বিষয়টি জানিয়েছেন। পুরান ঢাকার বকশীবাজারে কারা অধিদপ্তরের প্যারেড মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের অস্থায়ী আদালতে এ মামলার শুনানি অনুষ্ঠিত হবে। গত ১ ডিসেম্বর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শুরু করেনবিস্তারিত পড়ুন
বিপিএলের ফাইনাল ম্যাচ কবে, কখন?


লিগ পর্ব ও প্লে-অফ পর্ব শেষ। এবার শুধু বাকি ফাইনাল ম্যাচ। কার হাতে উঠবে শিরোপা। সাকিব আল হাসান না ড্যারেন স্যামি? এ নিয়ে ভক্তদের মাঝেও রয়েছে উত্তেজনা। তবে, সব অপেক্ষার পালা শেষ হবে শুক্রবার। আগামী ৯ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরের ফাইনাল ম্যাচ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায়। ফাইনাল ম্যাচে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হবে ড্যারেন স্যামি-সাব্বিরবিস্তারিত পড়ুন
ভাইবোনদের সহযোগিতা পাবেন মকর, উপার্জন বৃদ্ধি পাবে বৃষের


আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি ধনু রাশির জাতক-জাতিকা। আপনার জন্ম সংখ্যা ৮। আপনার ওপর প্রভাবকারী গ্রহ শনি ও বৃহস্পতি। আপনার শুভ সংখ্যা ৩ ও ৮। শুভ বার শনিবার ও বৃহস্পতিবার। শুভ রত্ন নীলা ও পোখরাজ। প্রকৃতিগতভাবে আপনি উচ্চাভিলাষী, সঙ্গে সঙ্গে আপনার আছে দৃঢ়তা ও অধ্যবসায়। ধীরে ধীরে ধৈর্যের সঙ্গে লক্ষ্যপানে এগোলে আপনি হতাশ হবেন না। আপনি একটু চাপা ও গোপনীয়তাপ্রিয়। সমালোচনা আপনাকে সহজেই আহত করে। তবে অন্যায়-অবিচারেরবিস্তারিত পড়ুন













