শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

সোনারগাঁও হোটেলে আকর্ষণীয় বেতনে চাকরি, আবেদন প্রক্রিয়া জেনে নিন!

ঢাকায় অবস্থিত পাঁচতারকা হোটেল সোনারগাঁও জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ‘সিকিউরিটি ম্যানেজার’ পদে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা যে কোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীকে সশস্ত্র বাহিনীতে ক্যাপ্টেন বা সমমান পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ৩০ জুন-২০১৬ তারিখে আবেদনের জন্য নির্ধারিত বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে। এ ছাড়া প্রার্থীকে বাংলা ও ইংরেজিতে যোগাযোগে পারদর্শী এবং মাইক্রোসফট অফিসে দক্ষ হতে হবে। আবেদন প্রক্রিয়া আগ্রহীবিস্তারিত পড়ুন

৬৬৬ পদে জনবল নিয়োগ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, আবেদন প্রক্রিয়া জেনে নিন!

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সরকারের রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৯ ধরনের পদে ৬৬৬ বাংলাদেশি নাগরিককে এই নিয়োগ দেওয়া হবে। পদসমূহ সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে ১০ জন, ওয়েল্ডার কাম গ্যাস-কার্টার পদ একজন, লাইব্রেরিয়ান পদে একজন, ইনল্যান্ড মাস্টার (তৃতীয় শ্রেণি) পদে দুজন, নিম্নমান বহিঃসহকারী পদে ৪১৬ জন, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর বা সহঃ সময়রক্ষক পদে ১২১ জন, জুনিয়র স্টোরম্যান পদে ২৮ জন, মিটার রিডার পদে দুজন,বিস্তারিত পড়ুন

নতুনদের জন্য বাংলালিংকে আকর্ষণীয় চাকরি

নতুনদের চাকরির সুযোগ দিচ্ছে টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংক। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ‘টেরিটোরি ম্যানেজার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। অভিজ্ঞতা আবশ্যক নয়, তবে ছয় মাস থেকে এক বছরের অভিজ্ঞতা থাকলে তা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এ ছাড়া মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন চালনায় পারদর্শী হতে হবে। আবেদন প্রক্রিয়া শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে ১১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত। বিস্তারিত জানতে বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তিটিবিস্তারিত পড়ুন

একটি বিশাল বাঁধ যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা, মারা যাবে ১৫ লাখ মুসলিম মানুষ!

ইরাকের মসুলে প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের আমলের একটি বিশাল বাঁধ যেকোনো মুহূর্তে ভেঙে পড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। এটি ভেঙে পড়লে ১৫ লাখ মানুষের প্রাণহানি হতে পারে। প্রকৌশলী ও অন্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, টাইগ্রিস নদীর ওপর নির্মিত ১৩ কিলোমিটার দীর্ঘ বাঁধটি যেকোনো সময় ভেঙে পড়তে পারে। এর ফলে রাজধানী বাগদাদ পর্যন্ত বন্যা ছড়িয়ে পড়তে পারে। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (নিয়ন্ত্রিত) নিয়ন্ত্রণে থাকা এলাকা থেকে ৪০ কিলোমিটার দূরে বাঁধটির অবস্থান। এটি ১১ দশমিকবিস্তারিত পড়ুন

৫ জানুয়ারি গণতন্ত্র ধ্বংস হয়েছে, খালেদা জিয়ার টুইট

৫ জানুয়ারিতে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ বৃহস্পতিবার নিজের টুইটার অ্যাকাউন্টে তিনি এ মন্তব্য করেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছেন, ‘৫ জানুয়ারিতে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে এবং ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। চলুন আমরা গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে নিয়োজিত হই।’ ২০১৪ সালের ৫ জানুয়ারি ১০ম সংসদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মহাজোটের শরিক দলগুলো নির্বাচনে অংশ নেয়। কিন্তু নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনেরবিস্তারিত পড়ুন

ভারতকে শিক্ষা দিতে যৌথ ভাবে শক্তিশালী পরমাণু অস্ত্র বানাচ্ছে চীন-পাকিস্তান

ভারতকে শিক্ষা দিতে পাকিস্তানকে পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে চীন। চীনের সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল টাইমসের সম্পাদকীয় কলামে সম্প্রতি এ কথা উল্লেখ করা হয়েছে। অগ্নি-৪ ও অগ্নি-৫ এর মতো দূরপাল্লার মিসাইল যদি ভারত আরও তৈরি করে, তা হলে চীন যে হাত গুটিয়ে বসে থাকবে না, সে কথা স্পষ্ট করা হয়েছে। পাকিস্তানও যাতে সমান শক্তিশালী পরমাণু অস্ত্র তৈরি করতে পারে, সে জন্য চীন সবরকম ভাবে সাহায্য করবে বলে প্রচ্ছন্ন হুমকি দেওয়া হয়েছে। সোমবারইবিস্তারিত পড়ুন

১৭টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৮৪ রান করে ম্যাচসেরা এনামুল হক

টানা দ্বিতীয়বারের মত খুলনা বিভাগের ঘরে উঠল জাতীয় ক্রিকেট লিগের শিরোপা। ঢাকা মেট্রোকে ৩৯৮ রানে হারিয়ে একদিন আগেই শিরোপা উল্লাসে মেতে উঠল খুলনা বিভাগ। খুলনা চ্যাম্পিয়ন হওয়ায় ঢাকা বিভাগ নিশ্চিতভাবে রানারআপ হচ্ছে। তবে এ ম্যাচে নিজের দুই ইনিংস মিলেই ১৭টি চার এবং ৬টি ছক্কার সাহায্যে ১৮৪ রান করে বোলার আল আমিনের সঙ্গে যৌথভাবে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন এনামুল হক বিজয়। আব্দুর রাজ্জাকের নেতৃত্বাধীন দলটি এবারের মৌসুমের শেষ রাউন্ডে ঢাকা মেট্রোকে তিন দিনেইবিস্তারিত পড়ুন

দ্বিতীয় টি-টোয়েন্টি জয়ের সুযোগ দেখছেন মাহমুদউল্লাহ

ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ। টি-টোয়েন্টি সিরিজেও নিউজিল্যান্ডের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ দল। কিন্তু দ্বিতীয় ম্যাচে জয়ের স্বপ্ন দেখছে লাল-সবুজ জার্সিধারীরা। দলের অন্যতম ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদের মতে, ভুলগুলো শোধরাতে পারলেই ‘সুযোগ’ রয়েছে বাংলাদেশের। শুক্রবার মাউন্ট মাউঙ্গানুইতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নেবে কেন উইলিয়ামসনের দল। হারলে সিরিজ জয়ের সুযোগ থাকবে বাংলাদেশের। দ্বিতীয় ম্যাচে জয় নিয়েই ভাবছেন রিয়াদ। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনিবিস্তারিত পড়ুন

‘অধিনায়ক’ ধোনিকে ম্যানইউয়ের অভিনন্দন

ক্রিকেটের পাশাপাশি ফুটবলের দারুণ ভক্ত মহেন্দ্র সিং ধোনি। ক্লাব ক্রিকেটে প্রিয় দল ম্যানচেস্টার ইউনাইটেড। সে খবর অজানা নেই স্বয়ং ম্যানইউ কর্তৃপক্ষেরও। তাই তো, নেতৃত্ব ছাড়ার ঘোষণার পরেরদিনই ‘অধিনায়ক’ ধোনির বর্ণাঢ্য ক্যারিয়ার নিয়ে শুভেচ্ছা জানালো ইংলিশ প্রিমিয়ারের অন্যতম এই ক্লাবটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেদের অফিশিয়াল ফ্যানপেজে ধোনিকে শুভেচ্ছা জানিয়েছে ম্যানইউ। একই সঙ্গে ওল্ড ট্রাফোর্ডেও আমন্ত্রণ জানানো হয়েছে তাকে। লিখেছে, ‘ভারতের অধিনায়ক হিসেবে অসাধারণ একটি ক্যারিয়ার শেষ করার জন্য ধোনিকে অভিনন্দন। আমরাবিস্তারিত পড়ুন

বিএসপিএ’র বর্ষসেরা ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ ও তামিম ইকবাল

চলতি বছরের শুরুতেই গত দুই বছরের বর্ষসেরা খেলোয়াড়দের (মনোনীত) নাম ঘোষণা করলো বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। আগামী ৩০ জানুয়ারি রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশের বিভিন্ন ইভেন্টের খেলোয়াড়, কর্মকর্তা, কোচ, সংগঠক ও পৃষ্ঠপোষকদের উপস্থিতিতে ২০১৫ ও ২০১৬ সালের পুরস্কার দেওয়া হবে। ২০১৫ সালের মনোনীতদের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান। এবারই প্রথমবারের মতো বর্ষসেরা ক্রীড়াবিদের নাম অনুষ্ঠানের দিন ঘোষণা করা হবে। তবে তার আগে মনোনীতের তিনজনের নাম বুধবার ঘোষণা করা হয়েছে। ক্রীড়া লেখকবিস্তারিত পড়ুন