শনিবার, নভেম্বর ১৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ঝালকাঠিতে বিএনপির সম্মেলন স্থলে ১৪৪ ধারা জারি

ঝালকাঠি শহরের কলেজ মোড়ের অতিথি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কাউন্সিল ও সম্মেলনের আয়োজন করে বিএনপি। শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় নেতাদের অতিথি করে এ সম্মেলনের আয়োজন করা হয়। একই স্থানে এবং একই সময়ে ঝালকাঠি শহর যুবদলের উদ্যোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন পালনের কর্মসূচি ঘোষণা করা হয়। পাল্টাপাল্টি এ কর্মসূচি ঘোষণায় ঝালকাঠির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কায় অতিথি কমিউনিটি সেন্টার ও তৎসংলগ্ন এলাকায় কোনো ধরনের সভা সমাবেশবিস্তারিত পড়ুন

মেয়েদের কেরিয়ার বিয়ে, বাচ্চা হয়ে গেলেই শেষ হয় না: বিদ্যা বালন

বিবাহিত অভিনেত্রীদের পক্ষে ভাল রোল পেতে সমস্যা হয় না বলিউডে। সমাজে যে বদল ঘটছে, তার প্রতিফলন ঘটে রুপালী পর্দায়। মনে করেন বিদ্যা বালন। তিনি বলেছেন, আমি ৩৭ বছরের সফল, গর্বিত মহিলা। মেয়েদের কেরিয়ার বিয়ে, বাচ্চাকাচ্চা হয়ে গেলেই শেষ হয় না। চলচ্চিত্রের দুনিয়াতেও এটা সত্যি। অভিনেত্রীদের ক্ষেত্রে অন্যরকম হবেই বা কেন? নিজের ছবি কহানি টু-দুর্গা রানি সিংহ-র প্রোমোশন অনুষ্ঠানে এসব কথা বলেছেন বিদ্যা। তিনি আরো বলেন, বাস্তব জীবনে সফল মানুষদের দেখে সত্যিকারেরবিস্তারিত পড়ুন

এইচআইভি নির্মূলে তরুণ সমাজকে ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির

এইচআইভি নির্মূলে সরকারি কার্যক্রমের পাশাপাশি দেশের তরুণ সমাজসহ অন্যান্য সংস্থাসমূহের কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি আজ ‘বিশ্ব এইডস দিবস’ উপলক্ষে দেয়া এক বাণীতে এই আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, এইচআইভি সংক্রমণ শুধুমাত্র একটি স্বাস্থ্যগত সমস্যা নয় বরং এইচআইভি আক্রান্ত ব্যক্তির ওপর সামাজিক, আর্থিক এবং মানসিক নেতিবাচক প্রভাব প্রবলভাবে পরিলক্ষিত হয়। এ কারণে এইচআইভি আক্রান্তদের চিকিৎসাসেবা প্রদানসহ তাদের প্রতি মানবিক আচরণ ও সহমর্মিতার হাত বাড়িয়ে দেয়া একান্ত প্রয়োজন।বিস্তারিত পড়ুন

সতর্ক হয়ে জয়ের পথে কুমিল্লা

৩১ বলে ৪৪ রানের হার না মানা ইনিংস খেলেছেন জেমস ফ্রাঙ্কলিন। ওই ইনিংসটা না হলে রাজশাহী কিংসের হয়তো লড়ার মতো রানও থাকতো না। আগে ব্যাট করে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৭ উইকেটে ১২৪ রান তুলেছে রাজশাহী। জবাবে, সতর্ক হয়েই জয়ের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা চলছে কুমিল্লার। ৯ ওভারে ১ উইকেটে ৬১ রান তাদের। আহমেদ শেহজাদ (৩০) ও মারলন স্যামুয়েলস (১৪) ব্যাট করছেন। জিততে কুমিল্লার ৬৬ বলে ৬৪ লাগবে আর। ইমরুল কায়েস গেলবিস্তারিত পড়ুন

সাব্বির-আল আমিনের দোষ স্বীকার; কড়া হুঁশিয়ারি বিসিবি’র

চলতি বিপিএলে আফগান ক্রিকেটার মোহাম্মাদ শাহজাদ এবং সাব্বির রহমানের দ্বন্দ্বে এক ম্যাচ নিষিদ্ধ সহ জরিমানা করা হয়েছে। এবার মরার উপর খাড়ার ঘাঁ হয়ে ১২ লাখ টাকার বিশাল অঙ্কের জরিমানা করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। বাংলাদেশের তরুণ ক্রিকেটার সাব্বির রহমান এবং বোলার আল আমিন হোসেনকে ১২ লাখ টাকা করে মোট ২৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। কিন্তু হঠাৎ করে ঠিক কী কারণে এত বিশাল অঙ্কের জরিমানা করলো বিসিবি তা নিয়ে চলছে আলোচনা। তবেবিস্তারিত পড়ুন

পাকিস্তান সীমান্তে রেকর্ড ১০ লাখ সৈন্য মোতায়েন ভারতের

জম্মু ও কাশ্মিরে নতুন করে ভারতীয় সেনা ঘাঁটিতে হামলার পর পাকিস্তান সীমান্তে ১০ লাখ সৈন্য মোতায়েন করেছে ভারত। সৈন্য মোতায়েনের ক্ষেত্রে এটা একটা রেকর্ড। পাকিস্তান পররাষ্ট্র দফতরের উদ্ধৃতি দিয়ে ডন অনলাইন জানায়, বিশ্বের আর কোথাও, কখনো একইসঙ্গে এত সেনা মোতায়েন করার নজির নেই। বুধবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাফিস জাকারিয়া বলেন, এত সেনা একসঙ্গে মোতায়েন জাতিসঙ্ঘে গৃহীত প্রস্তাবের পরিপন্থী। পাশাপাশি, গত চার মাসে ভারত প্রচুর কাশ্মীরিকে হত্যা করেছেবিস্তারিত পড়ুন

শিক্ষা মন্ত্রণালয়ে ২টি বিভাগ

শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে নতুন দুটি বিভাগ গঠন করা হয়েছে। একটির নামকরণ হয়েছে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’, অপরটি ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শিক্ষা মন্ত্রণালয়কে দুই ভাগ করে এ আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন। এখন দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেওয়া হবে। বর্তমানে মো. সোহরাব হোসাইন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ববিস্তারিত পড়ুন

পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৩ ডিসেম্বর

বুধবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২ ডিসেম্বর (শুক্রবার) থেকে রবিউল আউয়াল মাস গণনা শুরু হবে। সেই হিসেবে আগামী ১৩ ডিসেম্বর (মঙ্গলবার) পালিত হবে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। বায়তুল মুকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব জাকির আহমেদ। সভায় যুগ্ম-সচিব জানান, সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলাবিস্তারিত পড়ুন

নিজের স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা যাদের রীতি..!!

ভারতের একটি নৃ-গোষ্ঠীর লোকজন বিয়ের পর স্ত্রীকে জোর করে দেহ ব্যবসায় নামায়। খবর আল-জাজিরার। এটা তাদের একটার রেওয়াজে পরিণত হয়েছে। যুগের পর যুগ ধরে চলছে এভাবে নারীদের উপর পারিবারিক নিপীড়ন। রাজধানী দিল্লীর শহরতলীতে প্রতীপের নিচের অন্ধকারের মতো নাজাফগড়ে পেরনা নামে এ নৃ-গোষ্ঠীর বসবাস। নাজাফগড়ের ধরমপুরা এলাকায় এ সম্প্রদায়ের কিশোরী বধূ সিতা। মাত্র ১৭ বছর বয়সে যখন তার বিয়ে হয় তখন এ অন্ধকার জগৎ সম্পর্কে কোন ধারণাই ছিল না। বিয়ের পরই স্বামীবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: ৬ জনকে সাময়িক বহিষ্কার

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী উড়োজাহাজের যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে বিমানের ছয় জনকে সাময়িক বহিষ্কার করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বহিষ্কৃতরা হলেন-এস এম রোকনুজ্জামান, সামিউল হক, মিলন চন্দ্র বিশ্বাস, লুৎফুর রহমান , জাকির হোসাইন এবং সিদ্দিকুর রহমান । এদের মধ্যে সিদ্দিকুর রহমান টেকনিশিয়ান এবং বাকি পাঁচ জন বিমানের প্রকৌশল কর্মকর্তা । এর আগে বিমানের তদন্ত কমিটি প্রাথমিক রিপোর্টে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। কমিটির প্রতিবেদনে বলাবিস্তারিত পড়ুন