Archives
now browsing by author
দালালের বিশেষ চিহ্ন ছাড়া পাসপোর্ট পেতে হয়রানি


আপনি পাসপোর্ট আবেদনের ফর্ম পূরণ করে সেটা কার্যালয়ে নিয়ে গেছেন নিজে। কিন্তু জমা দিতে পারবেন কি না তার নিশ্চয়তা নেই। কিংবা নানা ভুল-ত্রুটি ধরে ফিরিয়ে দেবে আপনাকে। যাবার পথে পড়বেন নানা বায়ানাক্কায়। তবে দালালের মাধ্যমে কিংবা আবেদনপত্রে তাদের বিশেষ চিহ্ন নিয়ে গেলে সহজে ছবি তোলা ও পাসপোর্ট পাওয়া যাবে যথাসময়ে। তবে এ জন্য আপনাকে গুনতে হবে বাড়তি অর্থ। এভাবেই হয়রানির শিকার হচ্ছেন চট্টগ্রামের পাসপোর্ট আবেদনকারীরা। সোমবার সরেজমিন নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদবিস্তারিত পড়ুন
‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে কণ্ঠ দিলেন সাবিনা ইয়াসমীন


এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে প্লেব্যাক করে সুনাম কুড়িয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এবার জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন একটি ছবিতে কণ্ঠ দিলেন তিনি। ছবির নাম ‘মেয়েটি এখন কোথায় যাবে’। সাবিনা ইয়াসমীনের গাওয়া গানটির সুর ও সংগীতে কাজ করেছেন সংগীত পরিচালক ইমন সাহা। এর কথা লিখেছেন কবির বকুল। সাবিনা ইয়াসমীন জানান, গানটি বেশ সুন্দর হয়েছে। শ্রোতারাও এটি পছন্দ করবেন বলে প্রত্যাশা তার। ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী।
আমিরের ২৭ কেজি ওজন কমে গেল যেভাবে (ভিডিও)


আমির খানকে বলা হয় বলিউডের মি. পারফেকশনিস্ট। কারণ আমির খান চরিত্রের প্রয়োজনে নিজেকে যেকোনো রূপে পর্দায় হাজির করতে প্রস্তুত। আর বরাবরই তিনি তা করে দেখিয়েছেন। আর এ ঘটনার ব্যতিক্রম ঘটেনি তার নতুন ছবি ‘দাঙ্গাল’ এর ক্ষেত্রেও। আমির খানের নতুন ছবি ‘দাঙ্গাল’ আর কিছুদিন পরেই আসছে ডিসেম্বরে মুক্তি পাবে। এই ছবিতে ভারতীয় কিংবদন্তি কুস্তিগীর মহাবীর ফোগাটের ভূমিকায় অভিনয় করছেন তিনি। এই ছবিতে দর্শকরা একই সঙ্গে বুড়ো ও তরুণ আমিরকে দেখতে পাবেন। বুড়োরবিস্তারিত পড়ুন
রাজধানীর রামপুরাতে বন্দুকযুদ্ধে নিহত ২


রাজধানীর রামপুরাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের(র্যাব-৩) সঙ্গে বন্দুকযুদ্ধে ২ জন নিহত হয়েছেন। রামপুরার ব্যাংক কলোনির বালুর মাঠ সংলগ্ন এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম মঙ্গলবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ‘বন্দুকযুদ্ধে’ দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে, নিহত দুইজনের নাম পরিচয় জানা যায়নি। তিনি জানান, গুলিবিদ্ধ অবস্থায় ওই দুইজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে(ঢামেক) নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টায় তাদের মৃত ঘোষণা করেন।
নেদারল্যান্ডসে আংশিক নিষিদ্ধ হচ্ছে বোরকা, সংসদে অনুমোদন


স্কুল, হাসপাতাল বা জনপরিবহনের মত স্থানে নিকাব এবং বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করার এক প্রস্তাব নেদারল্যান্ডসের পার্লামেন্টের নিম্ন-কক্ষ অনুমোদন করেছে। সরকারি কর্মকর্তারা বলছেন, যে সব জায়গায় পরিচয় দেওয়া আবশ্যক শুধু সেসব জায়গায় নিকাব বা বোরকা পরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ হবে। তবে রাস্তাঘাটে বোরকা এখন নিষিদ্ধ হচ্ছেনা। আইন ভাঙলে সর্বোচ্চ ৪১০ ইউরো জরিমানা হতে পারে। তবে এই প্রস্তাবে সংসদের উচ্চ-কক্ষ সেনেটেরও অনুমোদন লাগবে। নেদারল্যান্ডসে খুব কম সংখ্যক মুসলিম মহিলাবিস্তারিত পড়ুন
ব্রাজিলের নিহত খেলোয়াড়দের জন্য শোক


ব্রাজিলের শাপেকোয়েন্সে ক্লাবটি তাদের ইতিহাসের সবচাইতে বড় ম্যাচ দক্ষিণ আমেরিকার ক্লাব কাপের ফাইনাল খেলতে যাচ্ছিলো। কিন্তু বিমান দুর্ঘটনার পর দলের মাত্র তিনজন খেলোয়াড় বেঁচে গেছেন। তবে খুব গুরুতর আঘাত নিয়ে। কিংবদন্তি ফুটবলার পেলে এবং ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন দিনটি ফুটবলের জন্য এক শোক সন্তপ্ত দিন। ছোট্ট সান্তা ক্যাটারিনা শহরের এই ক্লাবটির হাজার হাজার ভক্ত গায়ে দলের জার্সি জড়িয়ে শহরের স্টেডিয়ামে জড়ো হয়েছেন। ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আইভান তোজ্জো বলছেন পুরো শহরবিস্তারিত পড়ুন
‘সালমা তোমাকে স্যালুট’


গত ২৬ নভেম্বর পারিবারিকভাবে দীর্ঘ সাত বছরের সংসার জীবনের ইতি টানেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী সালমা। গানের কারণেই তিনি সংসারের ইতি টেনেছেন। তবে সালমার স্বামী দিনাজপুর ৬-আসনের এমপি শিবলী তার নামে বিভিন্ন অভিযোগ আনেন যা ফলাও করে মিডিয়াতে প্রকাশ হয়। আর এরপরই শুরু হয় নানা আলোচনা ও সমালোচনা। সেই সমালোচনা থেকেই চিত্রনায়িকা নতুন তার ফেসবুক ওয়ালে স্ট্যাটাস পোস্ট করেছেন। অবশ্য সেই স্ট্যাটাসটি লিখেছেন সংযোগ বাংলাদেশর প্রধান নির্বাহী সাদিয়া নাসরিন। তিনি লিখেছেন, মাননীয় এমপিবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জের বিধবা নারীকে গলাকেটে হত্যা


নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাজিয়া বেগম (৪০) নামে এক বিধবা নারীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে মুড়াপাড়া ইউনিয়নের হাউলিপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, হাওলিপাড়া এলাকার নাছির উদ্দিন নাসুর জমিতে ঘর নির্মাণ করে দুই ছেলে ও দুই মেয়েকে নিয়ে দীর্ঘ দিন ধরে বসবাস করে আসছেন রাজিয়া বেগম। নাছিরউদ্দিন নাসু অসুস্থ হওয়ার পর থেকে তাকে প্রায়ই চিকিৎসার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যেতেন রাজিয়া বেগম। রাত পৌনে ১১টার দিকে স্থানীয় একজন চিকিৎসককে দেখিয়ে ফেরারবিস্তারিত পড়ুন
যেসব লক্ষণ দেখে বুঝবেন আপনি ধনী হতে পারবেন না


আমরা সকলেই জানি জীবনে সুখ ও স্বাচ্ছন্দ্যের জন্য যে অর্থের প্রয়োজন রয়েছ। দেশে-বিদেশে সঠিক পদক্ষেপ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সাধারণ অবস্থা থেকে বিপুল অর্থবান হয়ে ওঠার অনেক নিদর্শন রয়েছে। আপনিও একদিন এইভাবে প্রচুর অর্থের মালিক হবার স্বপ্ন দেখতেই পারেন। কিন্তু বিখ্যাত মিলিয়নিয়র স্টিভ সিবোড বলছেন, কোনও মানুষ ভবিষ্যতে মোটা অঙ্কের অর্থ রোজগার করতে সক্ষম হবেন কি না, তা বর্তমানে সেই মানুষটির মধ্যে থাকা কয়েকটি লক্ষণ দেখেই বুঝে নেওয়া সম্ভব। এমনকী কোনবিস্তারিত পড়ুন
তুরস্কে স্কুলের ছাত্রাবাসে আগুনে ১১ ছাত্রীসহ নিহত ১২


তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডে ১২ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১১ জনই ওই স্কুলের ছাত্রী। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় শহর আদানায় গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে আদানার গভর্নর মাহমুদ দেমিরতাস বলেন, এ পর্যন্ত ১২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। আদানার মেয়র হুসেইন সোজলু স্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিকে বলেন, নিহত ১১ জনই মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। আর একজন তাদের তত্ত্বাবধায়ক। টেলিভিশনে দেখাবিস্তারিত পড়ুন













