সোমবার, নভেম্বর ১৬, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মেসিরাও চড়েছিল বিধ্বস্ত বিমানটিতে

থমকে গেছে ক্রীড়াঙ্গন। আরও একবার বিমান দূর্ঘটনায় কেঁপে উঠেছে ফুটবল বিশ্ব। এবার ট্র্যাজেডির শিকার হলো ব্রাজিলিয়ান ফুটবল ক্লাব শাপেকোয়েনসে। খেলোয়াড়-কোচ-কর্মকর্তা মিলে মারা গেছে ৭৬ জন। দলটি ‘লামিয়া এয়ারলাইনসের’ একটি বিমানে কলম্বিয়া যাচ্ছিল কোপা সুদামেরিকানার ফাইনাল ম্যাচের প্রথম লেগ খেলতে। মাত্র কয়েক সপ্তাহ আগেই এই বিমানটিতে চড়েছিল আর্জেন্টিনা ফুটবল দল! ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ খেলতে লিওনেল মেসিরা ব্যবহার করেছিল ট্র্যাজেডির শিকার হওয়া বিধস্ত এই বিমানটি। শুধু আর্জেন্টিনা নয়, লাতিন আমেরিকান ফুটবলেরবিস্তারিত পড়ুন

ঢাকা-বুদাপেস্টের মধ্যে তিনটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত

কৃষি, পানি ব্যবস্থাপনা তথা বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ও হাঙ্গেরি তিনটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। মঙ্গলবার সকালে হাঙ্গেরির পার্লামেন্ট ভবনে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পানি ব্যবস্থাপনা সম্পর্কিত প্রথম সমঝোতা স্মারকটিতে স্বাক্ষর করেন হাঙ্গেরির স্বরাষ্ট্রমন্ত্রী সেন্ডর পিন্টার এবং বাংলাদেশের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ। দুদেশের পররাষ্ট্র মন্ত্রনালয়েরবিস্তারিত পড়ুন

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছরের পরিপন্থি ধারা বাতিলের আহ্বান

খসড়া বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এ সংযুক্ত বিশেষ ধারা বাতিলের দাবি জানিয়েছে বিভিন্ন উন্নয়ন ও মানবাধিকার সংগঠন। মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে প্রেসক্লাবের সামনে এই সমাবেশে ব্র্যাক, অ্যাকশন এইড বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, উইমেন ফর উইমেন, স্টেপস টুয়ার্ডস ডেভেলপমেন্ট, কন্যাশিশু অ্যাঢভোকেসি ফোরাম, আমরাই পারি জোট, গার্লস নট ব্রাইডস বাংলাদেশ পার্টনারশিপ, অপরাজেয় বাংলাদেশসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। সমাবেশে মন্ত্রিপরিষদ অনুমোদিত খসড়া বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৬-এ সংযুক্ত বিশেষ ধারা বাতিল করে নারীদের ন্যূনতম বিয়েরবিস্তারিত পড়ুন

নেপালকে ৪১ রানে গুটিয়ে বড় জয় বাংলাদেশের

নেপাল মহিলা দলের বিপক্ষে অবশেষে রানে ফিরল বাংলাদেশ মহিলা দল। দলের দুই ওপেনার রানে ফেরায় রুমানা আহমেদরাও বড় স্কোর গড়েছে। এশিয়া কাপ মহিলা ক্রিকেটের তৃতীয় ম্যাচে এসে ১০০-র বেশি রান করেছে বাংলাদেশ। দলও জিতেছে বড় ব্যবধানে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৩৩ রান করে। এরপর ফাহিমা খাতুনের চার উইকেটে নেপাল মহিলা দলকে মাত্র ৪১ রানে অলআউট করে বাংলাদেশ। ৯২ রানের বড় জয় পান রুমানারা। ব্যাংককের এশিয়ান ইনিস্টিটিউট অব টেকনোলজি মাঠেবিস্তারিত পড়ুন

লিওনেল মেসিকে পেতে এবার সতীর্থকে মাঠে নামাল এই নামী ক্লাব

লিওনেল মেসিকে পেতে এবার তাঁরই প্রাক্তন এক সতীর্থকে মাঠে নামাল প্যারিস সাঁ জা। বার্সেলোনার অস্বস্তি বাড়িয়ে দিলেন তাদেরই প্রাক্তন ফুটবলার প্যাট্রিক ক্লুইভার্ট। বার্সার ডেরা থেকে মেসিকে ছিনিয়ে আনতে মেসিকে আগেই প্রস্তাব দিয়েছে ম্যাঞ্চেষ্টার সিটি। এবার টাকার ঝুলি নিয়ে ময়দানে নেমে আসল জমিয়ে দিল ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সাঁ জা। আর এই ক্ষেত্রে প্যারিসের অস্ত্র তাদের স্পোর্টিং ডিরেক্টার ক্লুইভার্ট। যিনি বার্সার জার্সিতে মেসির সঙ্গে খেলেছেন একটা সময়। ইতিমধ্যে এলএম টেনের বাবার সঙ্গেবিস্তারিত পড়ুন

বিমান দুর্ঘটনার শিকার আরো যত ফুটবল দল

১৯৭৮ সালের পর ২০১৪ সালে আবারও ব্রাজিলের প্রথম বিভাগে খেলার সুযোগ পেয়েছিল চ্যাপেকোয়েন্স। ২০১৫ সালে ভালো পারফরম্যান্স দেখিয়ে জায়গা করে নিয়েছিল দক্ষিণ আমেরিকার অন্যতম সেরা টুর্নামেন্ট কোপা সুদ-আমেরিকায়। চলে গিয়েছিল ফাইনাল পর্যন্ত। কিন্তু শিরোপা জয়ের অন্তিম লড়াইয়ে অংশ নেওয়ার জন্য কলম্বিয়ায় যাওয়ার পথেই ঘটে গেছে মর্মান্তিক এক ঘটনা। ওই বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মোট ৮১ যাত্রীর ৭৬ জনই। ভয়াবহ এই দুর্ঘটনায় ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ফুটবল বিশ্বে এমন মর্মান্তিকবিস্তারিত পড়ুন

দুই অধিনায়কের লড়াইয়ে জিতলেন তামিমই

খুলনা টাইটানস বনাম চিটাগং ভাইকিংস ম্যাচে লড়াইটা হলো মূলত দুই অধিনায়ক মাহমুদউল্লাহ ও তামিম ইকবালের। প্রথমে মাহমুদউল্লাহ খেলেছিলেন ৪২ রানের অধিনায়কোচিত ইনিংস। দলকে এনে দিয়েছিলেন লড়াইয়ের পুঁজি। কিন্তু দ্বিতীয় ইনিংসে তাঁকে ছাড়িয়েই গেলেন চিটাগংয়ের অধিনায়ক তামিম। ৫৯ বলে ৬৬ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন এই বাঁ-হাতি ওপেনার। পাঁচ উইকেটের দারুণ এই জয় দিয়ে খুলনাকে ছাড়িয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থান দখল করেছে তামিমের দল। জয়ের জন্য ১৩২ রানের লক্ষ্যেবিস্তারিত পড়ুন

‘তামিম অসাধারণ ব্যাটিং করে ম্যাচ জিতিয়েছে’

চিটাগং ভাইকিংসের সঙ্গে প্রথম মুখোমুখিতে মাহমুদউল্লার খুলনা টাইটান্স অসাধারণ জয় তুলে নিয়েছিল। কিন্তু দ্বিতীয় মুখোমুখিতে পারেনি মাহমুদউল্লাহর দল। মঙ্গলবার ৫ উইকেটে হেরেছে খুলনা টাইটান্স। দলের পরাজয়ের পেছনে ব্যাটসম্যানদের ব্যর্থতাকে আবারও কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। তবে তামিম ইকবালের দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসাও করেছেন মাহমুদউল্লাহ। পুরস্কার বিতরণী মঞ্চে মাহমুদউল্লাহ বলেন, ‘তামিমের ক্যাচ ছেড়েছি আমরা। কিন্তু পরবর্তীতে তামিম অসাধারণ ব্যাটিং করে ম্যাচ বের করে এনেছে। দলকে জিতিয়েছে।’ আগে ব্যাটিংয়ে নেমে খুলনা ৮ উইকেটে ১৩১বিস্তারিত পড়ুন

মুশফিককে ছাড়িয়ে শীর্ষে তামিম

গত বছর থেকেই দুর্দান্ত ফর্মে রয়েছেন চিটাগাং ভাইকিংস অধিনায়ক তামিম ইকবাল। সে ধারা ধরে রেখেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল)। মঙ্গলবার খুলনা টাইটান্সের বিপক্ষে তুলে নিয়েছেন আররো একটি হাফ সেঞ্চুরি। এবারের আসরে এটা তার চতুর্থ হাফ সেঞ্চুরি। আর এ ইনিংসে ভর করে বরিশাল বুলস অধিনায়ক মুশফিকুর রহীমকে ছাড়িয়ে যান তামিম। মুশফিকের চেয়ে ৪৭ রান পিছিয়ে থেকে এদিন ইনিংস শুরু করেন তামিম। ১৭তম ওভারে মোশারফ হোসেন রুবেলের বলে চার মেরে নিজের হাফ সেঞ্চুরিরবিস্তারিত পড়ুন

কাশ্মীরে সেনা ছাউনিতে জঙ্গি হামলায় ৭ ভারতীয় সেনা নিহত

নাগরোটা সেনা ছাউনির ভেতর গোলাগুলির সময় অবস্থান নিচ্ছে ভারতীয় সৈন্যরা, ভারত-শাসিত কাশ্মীরে জম্মু শহরের কাছে নাগরোটায় একটি সেনা ছাউনিতে জঙ্গি হামলায় অন্তত সাতজন ভারতীয় সেনা নিহত হয়েছে। এই সাতজনের দুজন কর্মকর্তা, অন্যরা জওয়ান। সংঘর্ষে অন্তত তিন থেকে চারজন জঙ্গিও প্রাণ হারিয়েছে – তবে সেনা-শিবিরের ভেতর লুকিয়ে থাকা জঙ্গীদের সবাইকে নির্মূল করা সম্ভব হয়েছে কি না, এদিন সন্ধ্যা পর্যন্ত ভারতীয় সেনা নিশ্চিতভাবে তা কিছু জানাতে পারেনি। বিকেল পাঁচটাতেও সেনা ছাউনির ভেতর থেকেবিস্তারিত পড়ুন