Archives
now browsing by author
কেভন কুপারের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ
বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ কেভন কুপারের! ক্যারিবীয় অলরাউন্ডারের বোলিং নিয়ে এমন প্রশ্নই তুলেছেন শ্রীলঙ্কান আম্পায়ার রানমোর মার্টিনেজ। বিপিএলের শুরুর দিকে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ম্যাচে কুপারের বোলিং নিয়ে ম্যাচ রেফারির কাছে অভিযোগ তুলেন আম্পায়ার মার্টিনেজ। আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বোলার প্রশ্নবিদ্ধ হলে দুই সপ্তাহের মধ্যে বাধ্যতামূলক অ্যাসিসমেন্ট থাকে। বিপিএল ঘরোয়া ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্টে এমন বাধ্যবাধকতা না থাকায় অ্যাকশনে পরিবর্তন না এনেই বোলিং করতে পারবেন কুপার। সে সুযোগেই খেলা চালিয়ে যাওয়ার পক্ষে কুপার ও তার দলবিস্তারিত পড়ুন
সাব্বিরের কোন দোষ দেখছেন না স্যামি


রংপুর-রাজশাহীর ম্যাচের চেয়ে আলোচনার মূল কেন্দ্র ছিল সাব্বির-শাহজাদকে ঘিরে। ম্যাচ চলাকালীন ব্যাট করার সময় পেছন থেকে দৌড়ে এসে সাব্বিরকে ইঙ্গিত দিয়ে কিছু একটা বলেন রংপুরের উইকেটরক্ষক মোহাম্মদ শাহজাদ। তবে ঘটনার রেশ আরো বড় করেন শাহজাদ। মোহাম্মদ সামির বলে আউট হওয়ার পর সাব্বিরকে ব্যাট দিয়ে আঘাত করার অভিযোগ উঠে শাহজাদের উপর। তবে এই ঘটনায় পর উভয় দলের ক্রিকেটাররা নিজেদের পক্ষ নিয়েই কথা বলছেন।একদিকে সাব্বিরের কোন দোষ দেখছেন না রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।বিস্তারিত পড়ুন
‘অনেকে মনে করেন আমি ছয় মারতে পারি না’


বল হাতে আলো ছড়ালেও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুরের জার্সি গায়ে ব্যাট হাতে যেন অচেনাই ছিলেন মেহেদি হাসান মিরাজ। চলতি আসরের শুরুর দিকে ম্যাচগুলোতে ১০ নম্বরেই নেমেছেন ডানহাতি এই অলরাউন্ডার। মাঝে ব্যাটিং অর্ডার একটু উপরে উঠে আসলেও আলো কাড়তে পারেননি তিনি। অবশেষে নিজেদের নবম ম্যাচে এসে ব্যাট হাতে আলো ছড়ালেন মিরাজ। খেললেন ৩৩ বলে ৪১ রানের এক ইনিংস। তার ইনিংসে ছিল তিনটি চার ও রুবেল হোসেনকে মারা একটি দর্শনীয় ছক্কার মার।বিস্তারিত পড়ুন
‘ওরা চ্যাম্পিয়ন, ওরা কিংস’


সোমবার রংপুর রাইডার্সকে ৪৯ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলতি আসরে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে রাজশাহী কিংস। শেষ তিন ম্যাচের দুই ম্যাচে জয় পেলেই রাজশাহী জায়গা করে নিবে শেষ চারে। রংপুরের বিপক্ষে ম্যাচ শেষে দলটির অধিনায়ক ড্যারেন স্যামি জানালেন দলের সাফল্যের গল্প। সতীর্থদের প্রশংসায় ভাসিয়ে স্যামি বললেন, ‘ওরা চ্যাম্পিয়ন, ওরা কিংস। শুরু থেকেই বলছিলাম কিংসের মতো করে খেল। আমার বিশ্বাস ছিল আমরা পারব। সত্যিই ওরা চ্যাম্পিয়ন।’ ম্যাচের পারফরম্যান্স নিয়েবিস্তারিত পড়ুন
অখেলোয়াড়সুলভ আচরণের সাজা পেলেন সাব্বির-শাহজাদ


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অখেলোয়াড়সুলভ আচরণের সাজা পেলেন সাব্বির-শাহজাদ। জরিমানাসহ এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রংপুরের মোহাম্মদ শাহজাদ। আর রাজশাহী কিংসের সাব্বিরের ম্যাচ ফি’র ১৫ শতাংশ কেটে রাখা হয়েছে। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানানোয় রংপুরের অধিনায়ক লিয়াম ডওসনকেও ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রংপুর ও রাজশাহীর মধ্যকার ম্যাচ শেষে বিপিএল গভর্নিং কাউন্সিল সূত্রে এই খবর নিশ্চিত হয়েছে। ম্যাচের শুরু থেকেই সাব্বির-শাহজাদের মধ্যে কথা চালাচালি হয়েবিস্তারিত পড়ুন
বরিশাল বুলসের খেলোয়াড়রা ফিক্সিংয়ে জড়িত: কণ্ঠশিল্পী আসিফ


কয়েকদিন ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে ম্যাচ ফিক্সিংয়ের গুঞ্জনটা জোরেশোরে শোনা যাচ্ছে। যার প্রথম অভিযোগ রংপুর রাইডার্সের ম্যানেজার সানোয়ার হোসেনের বিরুদ্ধে। বিসিবির কাছে বিষয়টি যাওয়ার পরেই সাময়িকভাবে স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয় ক্রিকেটার জুপিটার ঘোষ ও রংপুরের ম্যানেজার সানোয়ার হোসেনকে। সেই রেষ কাটতে না কাটতে এবার জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরও বিপিএলে ম্যাচ পাতানোর অভিযোগ তুললেন। তাও আবার নিজ দল বরিশাল বুলসের বিরুদ্ধে। যদিও ফিক্সিং নিয়ে আসিফের কাছে কোনো রকমবিস্তারিত পড়ুন
স্বামী হত্যা: স্ত্রীসহ প্রেমিকের ফাঁসি


চাঁদপুর সদর উপজেলায় সৌদি আরব প্রবাসী কলমতর গাজী হত্যা মামলায় দুই জনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুর ১টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশীদ এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজন হলেন- উপজেলার বিষ্ণপুর গ্রামের নিহতের স্ত্রী শিল্পী বেগম ও পরকীয়া প্রেমিক কবির গাজী। কবির গাজী বিষ্ণপুর গ্রামের গাজী বাড়ির মোখলেছুর রহমান গাজীর ছেলে এবং শিল্পী বেগম উত্তর বিষ্ণুপুর গ্রামের মো. কামাল হোসেন গাজীর মেয়ে। মামলার বিবরণে জানা গেছে,বিস্তারিত পড়ুন
মোদিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিলেন মমতা


ভারতে বড় অঙ্কের নোট বাতিলের জেরে দেশের বিভিন্ন রাজ্যে বিরোধী দলগুলো সোমবার রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছে। এরই অংশ হিসেবে কলকাতার প্রতিবাদ সমাবেশ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দেশের সবচেয়ে জোরালো প্রতিবাদ হয়েছে কলকাতায়। আর যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘রাজনীতি থেকে সরিয়েই ছাড়বেন’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিকে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, তারা কোনো ‘ভারত-বনধ’ ডাকেনি, দেশের মানুষবিস্তারিত পড়ুন
পৌনে ৬ টায় শুরু হবে বাঘ সিংহের দারুন লাড়াই


বিপিএলের চলতি আসরে মাঠে নামেই নিজেকে তুলে ধরেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন ক্যারিবিয়ান দৈত্য ক্রিস গেইল। গেইলকে পেয়ে তামিম ইকবালও যেন ফিরে পেয়েছেন নিজেকে। এদিকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদরাও রয়েছে দারুণ ছন্দে। হাইভোল্টেজ এ ম্যাচটি মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে পৌনে ৬ টায়। চট্টগ্রামে দ্বিতীয় পর্ব থেকেই দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়েছে তামিমরা। জিতেছে টানা চার ম্যাচে। আর গেইল দলে যোগ হওয়ায় তাদের আত্মবিশ্বাসটাও বেড়ে গেছে বহুগুণ। তবেবিস্তারিত পড়ুন
নতুন নোটে যৌতুক চেয়ে…


গেল ৮ নভেম্বর ভারতে বাতিল হয়েছে ৫০০ ও ১০০০ টাকার নোট। এর একদিন পর ওড়িশ্যার গঞ্জাম জেলার রাণীগঞ্জ গ্রামে বিয়ে হয় এক তরুণীর। ছেলের যৌতুকের দাবি থাকায় ওই তরুণীর বাবা ১ লাখ ৭০ হাজার রুপি যৌতুক দিতে রাজিও হয়েছিলেন। তবে পুরোনো নোটে যৌতুকের টাকা দিতে চাওয়ায় তা নিতে অস্বীকৃতি জানান যৌতুকের দাবিদার ছেলেপক্ষ। শেষ পর্যন্ত নতুন নোটে যৌতুক দেয়ার প্রতিশ্রুতিতে সম্পন্ন হয় বিয়ে। তবে সংসার আর করা হয়নি ওই তরুণীর। তারবিস্তারিত পড়ুন













