Archives
now browsing by author
ভিডিওতে মামুন-সিমলার রোমান্স


বিভিন্ন কারণে শুরু থেকেই বেশ আলোচিত মামুন-সিমলার অসম প্রেমের ছবি ‘নিষিদ্ধ প্রেমের গল্প’। ছবিটির নতুন নামকরণ করা হয়েছে ‘প্রেম কাহন’। গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির একটি গান। ‘জোছনারা ঘরে এসে’ শিরোনামের গানটিতে দেখা যাচ্ছে মামুন-সিমলার রোমান্স। এই গানটির শুটিং নিয়েই ঝামেলা তৈরি হয় পরিচালক রুবেল ও অভিনেত্রী সিমলার। সেই ঝামেলা গড়ায় চলচ্চিত্র সংশ্লিষ্টদের বিভিন্ন সংগঠনে। পরে অবশ্য সব ঝামেলা মিটে যায় এবং ফের দৃশ্যধারণ শুরু হয়। ছবিটিবিস্তারিত পড়ুন
মোদির হুমকি : এক ফোঁটা পানিও যাবে না পাকিস্তানে


সিন্ধু নদের পানিচুক্তি নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে আবারও সুর চড়া করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুতলেজ, বিয়াস ও রাভি নদীর এক ফোঁটা পানিও যাতে পাকিস্তানে পৌঁছতে না পারে, তা তিনি নিশ্চিত করবেন বলে জানিয়েছেন। এসব নদীর পানি পাকিস্তানকে দিয়ে ‘নষ্ট’ না করে বরং তাঁর দেশের কৃষকদের কাজ লাগাবেন। পাঞ্জাবের ভাটিণ্ডায় এক জনসভায় গতকাল শুক্রবার মোদি এসব কথা বলেন। পার্লামেন্ট যখন তাঁর নোট বাতিল নিয়ে উত্তপ্ত, তখন সিন্ধু পানিচুক্তি নিয়ে ফের আক্রমণাত্মক মেজাজেবিস্তারিত পড়ুন
নাটোরে ট্রাক-ভ্যান সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫


নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী-বাঘা সড়কের উত্তর লালপুরে মিনি ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম রঞ্জু (২৫)। আহত অবস্থায় তাকে রাজশাহী হাসপাতালে নেওয়ার পথে দুপুরে তার মৃত্যু হয়। তিনি সিরাজগঞ্জ সদরের রাজন আলীর ছেলে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল পাঁচজন। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, লালপুর থেকে সাতজন যাত্রী নিয়ে একটি অটোভ্যান ঈশ্বরদী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসাবিস্তারিত পড়ুন
খাদিজার শারীরিক অবস্থার উন্নতি


সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজছাত্রী খাদিজা বেগম নার্গিসের শারীরিক অবস্থার উন্নতির খবর দিয়েছে তার পরিবার। হামলার পর দেড় মাসের বেশি সময় ধরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন খাদিজার হাসপাতালের বিছানায় বসা একটি ছবি প্রকাশ পেয়েছে ফেসবুকে। খাদিজার ভাই শরনান হক শাহীন বৃহস্পতিবার নিজের ফেসবুক পাতায় ওই ছবি প্রকাশ করেন। পরে খাদিজার ওপর হামলার বিচার দাবিতে খোলা বিভিন্ন ফেসবুক পাতায়ও ছবিটি শেয়ার করা হয়। খাদিজার বাবা মাসুক মিয়া জানান, হাসপাতালের একজন কর্মচারীবিস্তারিত পড়ুন
রাজধানীর মহাখালীতে ট্রেনের ধাক্কায় নিহত ১


রাজধানী ঢাকার মহাখালী রেলক্রসিং এলাকায় ট্রেনের ধাক্কায় সোহরাব হোসেন (৬৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোহরাবের গ্রামের বাড়ি ঝালকাঠির নলছটি উপজেলায়। তিনি রাজধানীর নাখালপাড়ার আড়জোতপাড়ায় থেকে গুলশানের একটি বেসরকারি কম্পানিতে চাকরি করতেন। বিষয়টি জানিয়েছেন ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) এএসআই রাশেদ রানা। তিনি জানান, কমলাপুর থেকে ময়মনসিংহগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়। মরদেহ তার পরিবারের কাছে হন্তান্তর করা হয়েছে।
আমেরিকার রাজ্যে পুনরায় ভোট গণনা শুরু


ফলাফল নিয়ে সৃষ্ট ধূম্রজাল দূর করার পাশাপাশি নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা জনসমক্ষে প্রকাশের স্বার্থে উইসকনসিন অঙ্গরাজ্যের ভোট গণনা পুনরায় শুরু হয়েছে। গ্রিন পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ড. জিল স্টেইনের আবেদনের ভিত্তিতে শুক্রবার উইসকনসিন অঙ্গরাজ্য নির্বাচন কমিশন পুনরায় গণনা শুরু করে। নির্বাচন কমিশনের প্রশাসক মাইকেল হ্যাস এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেছেন, ১৩ ডিসেম্বরের মধ্যেই পুনরায় গণনার কাজ সম্পন্ন হবে। শুক্রবারই ছিল পুনরায় গণনার আবেদন জানানোর শেষ সময়। জিল স্টেইন সেই সময়ের মধ্যেই পুনরায়বিস্তারিত পড়ুন
ঢাকা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় মা-ছেলে নিহত


ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় দুই ট্রাকের সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। নিহতরা হলেন- মা রুবি (৩০) ও রিফাত (০৬)। শনিবার (২৬ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেছেন।
কার চুম্বন মিষ্টি? দীপিকা নাকি কিমের? প্রশ্নের জবাবে যুবরাজ যা বললেন


কয়েকদিন বাদেই যুবরাজ সিং এর বিয়ে। হ্যাজেল কিচকে বিয়ে করবেন যুবরাজ। বিয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাত করে বিয়ের দাওয়াত দিয়েছেন। এর মধ্যেই নেহা ধুপিয়ার শো ‘নো ফিল্টার নেহা’য় অতিথি হিসেবে গিয়েছিলেন যুবরাজ। নেহার শোয়ে একের পর এক প্রশ্ন ছুড়ে দিয়ছিলেন নেহা। যুবরাজের সাবেক প্রেমিকাদের নিয়ে প্রশ্ন করেছিলেন নেহা। সবাই জানেন, বলিউডের বেশ কয়েকজন জনপ্রিয় নায়িকার সঙ্গে যুবরাজের সম্পর্ক ছিল। তাদের মধ্যে ছিলেন দীপিকা পাড়ুকোন।বিস্তারিত পড়ুন
‘আমাদের দুই বোনকে বেঁধে পালা করে ধর্ষণ করেছে সেনা সদস্যরা’
বিছানার সঙ্গে ওরা আমাদের দুই বোনকে বেঁধে রেখেছিল। এরপর একজন একজন করে সেনা এসে আমাদের ধর্ষণ করেছে।’ সেনা-অত্যাচারের বিবরণ দিতে গিয়ে এ কথা জানান মিয়ানমার থেকে পালিয়ে আসা বছর কুড়ির ছিন্নমূল রোহিঙ্গা যুবতী হাবিবা। এসময় পাশে বসা ছিলো তার আরও দুই ভাই-বোন, তারাও সেনা-অত্যাচারের সাক্ষী। বাংলাদেশের টেকনাফে আরও অনেক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গেই এখন ঠাঁই হয়েছে মিয়ানমার থেকে কোনওক্রমে পালিয়ে আসা এই দুই বোনের। হাবিবার ছোট বোন সামিরার বয়স ১৮। সে জানালবিস্তারিত পড়ুন
জম্মু-কাশ্মির সীমান্তে অগ্নিকাণ্ডে নিহত ৩


ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মির সীমান্তের নারওয়াল এলাকায় একটি বস্তিতে অগ্নিকাণ্ডে অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও তিনজন। এছাড়া এই অগ্নিকাণ্ডে বস্তিতে থাকা ৮০টি ঘর পুড়ে গেছে। শনিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।













