Archives
now browsing by author
নওগাঁয় পরিবারের সদস্যদের হাতে বাবা-ছেলে খুন


নওগাঁ সদর উপজেলার শিমুলিয়া গ্রামের সরদারপাড়ায় পারিবারিক কলহের জের ধরে পরিবারের সদস্যদের হাতে বাবা-ছেলে খুন হয়েছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার (২৪ নভেম্বর) ভোররাতে। পুলিশ ঘটনাস্থল থেকে পিতা তজিম উদ্দিনের লাশ উদ্ধার করেছে। আর মারাত্মক আহত আশরাফুল ইসলামকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানান, পারিবারিক কলোহের জের ধরে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে ছেলেবিস্তারিত পড়ুন
বিয়েতে মেয়েদের বয়স ১৮, ছেলেদের ২১
বিশেষ অবস্থায় অপ্রাপ্তবয়সী মেয়েদেরও বিয়ের সুযোগ


বিশেষ অবস্থায় অপ্রাপ্ত বয়সী (১৮ বছরের নিচে) মেয়েদেরও বিয়ের সুযোগ রেখে ‘বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৬’ এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আগের মতোই নতুন আইনে বিয়ের ক্ষেত্রে বয়স মেয়েদের ১৮ বছর ও ছেলেদের ২১ বছর রাখা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মন্ত্রিসভার বৈঠকে আইনটি অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বাল্যবিবাহ নিরোধ আইন অনুমোদনের কথা জানান। মন্ত্রিপরিষদবিস্তারিত পড়ুন
কেমন ছিল দিতি-সোহেল চৌধুরীর সংসার জীবন!


দিতি অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘আমিই ওস্তাদ’, আর পরিচালক ছিলেন আজমল হুদা মিঠু। এ ছবিতে দিতির অনবদ্য অভিনয় দর্শকদের বেশ নজর কাড়ায় আর পেছনে তাকাতে হয়নি। এরপর দর্শকদের বহু জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে গেছেন ঢাকার সিনেমার সোনালি যুগের এ নায়িকা। এরপর ২৮ বছরে প্রায় দুইশটির মত ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। সুভাষ দত্ত পরিচালিত ‘স্বামী-স্ত্রী’ সিনেমায় অভিনয়ের জন্য এ পুরষ্কার ঘরে তুলেন তিনি। এ ছবিতে দিতি আলমগীরের স্ত্রীর চরিত্রেবিস্তারিত পড়ুন
নিউজিল্যান্ড সিরিজে খেলতে পারবেন মুস্তাফিজ?


গত আগস্টে অস্ত্রোপচারের পর থেকেই পুনর্বাসন প্রক্রিয়ায় রয়েছেন মুস্তাফিজুর রহমান। আশা করা হয়েছিল, ডিসেম্বর-জানুয়ারিতে নিউজিল্যান্ড সিরিজের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন তিনি। তাই কিউইদের বিপক্ষে সিরিজের দলে রাখাও হয় তাঁকে। দলে রাখা হলেও কাটার-মাস্টার আসন্ন এই সিরিজে খেলতে পারবেন কি না, তা নিয়ে নিয়ে এখন চলছে নানান আলোচনা। জাতীয় দলে নতুন ফিজিও যোগ দেওয়ার পরই মুস্তাফিজকে নিয়ে বেরিয়ে এসেছে নতুন তথ্য। ম্যাচ খেলার মতো ফিট হতে এই বাঁ-হাতি পেসারের সময় লেগেবিস্তারিত পড়ুন
অর্থাভাবে অনার্সে ভর্তি হতে না পেরে অসহায় মেধাবী ছাত্রীর আত্মহত্যার চেষ্টা !
অবশেষে আত্মহত্যার চেষ্টাকারী মেধাবী ছাত্রীর ভর্তির সুযোগ ফেল


ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের শৈলকুপায় অসহায় মেধাবী ছাত্রী মোরসালিমাকে অনার্সে ভর্তির সুযোগ করে দিলেন উপজেলা প্রশাসন। উপজেলার ত্রিবেনী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের হতদরিদ্র কৃষক শহিদুল ইসলামের মেয়ে মেধাবী ছাত্রী মোরসালিমা খাতুন অর্থের অভাবে অনার্সে ভর্তি হতে না পেরে স¤প্রতি আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে ঐ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সংরক্ষিত ইউপি সদস্য ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য রাবেয়া বেগমের সহায়তায় তাকে উপজেলা পরিষদে ডেকে পাঠানো হয়। বুধবার মেধাবী ছাত্রী মোরসালিমার সাক্ষাৎকার গ্রহণবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে এবার আসামীদের হাতে দারোগা লাঞ্ছিত !


ঝিনাইদহ প্রতিনিধিঃ ওয়ারেন্টভুক্ত আসামী ধরতে গিয়ে আসামী পক্ষের লোকজনের হাতে শারিরিকভাবে লাঞ্ছিত হয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ তত্বিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোবিন্দ আকর্ষন। বুধবার সন্ধ্যা রাতে উপজেলার মালিয়াট ইউনিয়নের মালিয়াট গ্রামে পুলিশের উপর এ হামলার ঘটনা ঘটে। আহত আইসি গোবিন্দ আকর্ষনকে ওই রাতেই কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ক্যাম্পের এএসআই মিরাজ হোসেন বাদি হয়ে পুলিশের উপর হামলা, সরকারি কর্তব্যকাজে বাধা সৃষ্টি ও আসামী ছিনতাইয়ের অভিযোগে কালীগঞ্জ থানায় একটিবিস্তারিত পড়ুন
ঝিনাইদহে ফের ছেলেসহ মুক্তিযোদ্ধাকে পিটিয়ে জখম


ঝিনাইদহে ফের এক মুক্তিযোদ্ধা ও তার ছেলেকে পিটিয়ে গুরুতর জখম করেছে বখাটেরা। বর্তমানে আহত ওই মুক্তিযোদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার বিকেলে কালীগঞ্জ উপজেলার বেথুলী গ্রামে এ ঘটনা ঘটে। মুক্তিযোদ্ধার ছোট ভাইয়ের স্ত্রী মিনতীরানী সাহা জানান, ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের বেথুলী গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা অসিতকুমার সাহা ক্ষেতের ধান কেটে এনে বাড়ির সামনের মন্দিরের মাঠে রাখেন। এতে ওই একই স্থানে ব্যাডমিন্টন খেলার সমস্যাকে কেন্দ্র করে ক্ষিপ্ত হন ওই গ্রামের দীলিপ সাহার দুইবিস্তারিত পড়ুন
পাবনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩, আহত ৪


পাবনার ঈশ্বরদীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আন্তঃজেলা ডাকাতদলের তিন ডাকাত নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ অপর চার ডাকাত পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার ভোরে সাড়ে ৪টার দিকে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর বড়ইচড়া চালের মোকামে এ ঘটনা ঘটে। র্যাব ডাকাতদের ব্যবহার করা তিনটি আগ্নেয়াস্ত্র এবং চালবোঝাই দুটি ট্রাক উদ্ধার করেছে। র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক বীনারানী দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আন্তঃজেলা ডাকাতদলের অন্তত ৩০ জন সদস্য তিনটি ট্রাকে করেবিস্তারিত পড়ুন
তৃতীয় পর্বের শুরুতেই মুখোমুখি সৌম্য-সাব্বির
বিপিএলের চতুর্থ আসরের দুটি পর্ব শেষ। এবার তৃতীয় পর্বের খেলা মাঠে গড়ানোর পালা। আর এই পর্বের শুরুতেই সৌম্য সরকারের রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে সাব্বির-মিরাজদের রাজশাহী কিংস। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার বেলা ১টা ৩০ মিনিটে রংপুরের বিপক্ষে মাঠে নামবে রাজশাহী। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন ও সনি সিক্স। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে রংপুর। ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষেই আছে তারা। আজ তারাবিস্তারিত পড়ুন
ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের উন্নতি


এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের প্লে-অফে ভুটানের কাছে হারই সর্বনাশ ডেকে এনেছিল বাংলাদেশের ফুটবলের! নিজেদের ফুটবল ইতিহাসে সর্বনিম্ন র্যাংকিংয়ে নেমে যাওয়া তো আছেই। এজন্য আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না তিন বছর। এটা লজ্জাও বটে। তবে এরপর না খেলেই ফিফা র্যাংকিংয়ে উন্নতি ঘটলো বাংলাদেশের! কীভাবে? প্রতিপক্ষ দলগুলোর বাজে পারফরম্যান্স এ ক্ষেত্রে ভূমিকা রেখেছে। যে কারণে সবশেষ ফিফা প্রকাশিত র্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছে বাংলাদেশ। আগের অবস্থান ছিল ১৮৮তম। বাংলাদেশ এখন উঠে এসেছে ১৮৩তম স্থানে।বিস্তারিত পড়ুন













