বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি ভারতের

মহিলা দলের ছয় পয়েন্ট কেটে নেয়ায় পুরুষদের চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলার হুমকি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মেয়েদের আইসিসি চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের বিরুদ্ধে না খেলার জন্য আইসিসি গতকাল ভারতের ছয় পয়েন্ট কেটে নেয়। ম্যাচগুলো হওয়ার কথা ছিল এ বছর ১ আগস্ট থেকে ৩১ অক্টোবরের মধ্যে। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলায় ভারত সেই সব ম্যাচ খেলতে যায়নি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে ছাড়া আর সব টেস্ট খেলুড়ে দেশ খেলবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ওয়ানডে র‌্যাংকিংয়ের শীর্ষ আটবিস্তারিত পড়ুন

বিপিএলে বিদেশিরা ক্রিকেটারই যখন ভরসা

ঘরোয়া টুর্নামেন্ট, ঘরের মাঠ, বেশিরভাগ খেলোয়াড়ই দেশি। তবু ব্যাটে-বলে রাজত্ব বিদেশি ক্রিকেটারের! বিপিএলের চতুর্থ আসরের ২৪টি ম্যাচ শেষে হিসাবটা তেমনই দাঁড়িয়েছে। বেশিরভাগ ম্যাচেই দেখা যাচ্ছে বিদেশি ক্রিকেটারদের জয়জয়কার। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছেও তাই ভরসার জায়গা হয়ে উঠছেন মোহাম্মদ নবী, শহীদ আফ্রিদি, মোহাম্মদ শাহজাদরা। দেশি ক্রিকেটাররাও পথ দেখাচ্ছেন। তবে সেটা হাতে গোনা কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ। ম্যাচ জেতানোর দিক থেকেও বিদেশি ক্রিকেটারদের সাথে কুলিয়ে উঠতে পারছেন না স্থানীয় ক্রিকেটাররা। ২৪ ম্যাচ শেষে পরিসংখ্যান তাই বলে।বিস্তারিত পড়ুন

বোকা মেয়ের ডায়রি: আত্মহত্যা আমাকে শিখিয়েছে যে একটিমাত্র জিনিস

দুই/তিন দিন লাঞ্চের আগে আমার কাছে একজন ভাইয়া এসেছিলেন… অনেকদিন যাবত অ্যাপয়েন্টমেন্ট চাইছিলেন অ্যাসিস্ট্যান্ট ছেলেমেয়েগুলির কাছে। ব্যাটে বলে হচ্ছিল না। অবশেষে কাল হলো… চলে যাবার আগে মানুষটি মানুষটি গভীর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন- “আপু জানেন, আমি আজ সকালেও ভেবে রেখেছিলাম যে আজকেই আমার শেষ রাত, আমি আর পৃথিবীতে থাকতে চাই না…” খুব কষ্টের ব্যাপারটি হচ্ছে এমন কথা আজকাল আমি প্রায়ই শুনি। শুনে প্রতিবারই মনে মনে আঁতকে উঠি। কারণ আজকাল প্রতিকার পাতাবিস্তারিত পড়ুন

‌‘বাংলাদেশের কারাগারে হলেও আমাদের রাখেন’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, মিয়ানমারে রোহিঙ্গা সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায় মা-বাবা সন্তানের লাশ নিয়ে আহাজারি করছে, এমন দৃশ্য বিশ্ব বিবেককে নাড়িয়ে দিচ্ছে। সেখানে তারা আর্তনাদ করছে যে, আমাদেরকে বাংলাদেশের কারাগারে হলেও রাখেন। বুধবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) উদ্যোগে সমিতি ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে বক্তৃতা করার সময় এমন তথ্য জানান তিনি। বুধবার দুপুর ১টা থেকে প্রায় ঘণ্টাব্যাপি মানববন্ধনে দলমত নির্বিশেষে সুপ্রিম কোর্টেরবিস্তারিত পড়ুন

সুইসাইড নোটটি লিখেছেন মুক্তিযোদ্ধা আইয়ুব, প্রমাণ পুলিশের হাতে

মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সচিব এমএ হান্নানকে দায়ী করে লেখা সুইডাল নোটটি আত্মহত্যাকারী মুক্তিযোদ্ধা আইয়ুব খানের নিজের লেখা বলে প্রমাণ পেয়েছেন পুলিশের অপরাধ তদন্ত দলের (সিআইডি) হস্তলিপি বিশেষজ্ঞরা। ১৬ মাসের তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, তদন্ত প্রতিবেদন চূড়ান্ত হয়েছে। যেকোনো দিন এই ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে। মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার সাব ইন্সপেক্টর (এসআই) মামুন ফরাজি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সিআইডির হস্তলিপি বিশারদ টিমের দেওয়া প্রতিবেদনে চূড়ান্তভাবে প্রমাণিত হয়েছে, চিরকুটটি নিহতবিস্তারিত পড়ুন

আগুনে পুড়ল কিশোরী আঁখির স্বপ্ন

সংসারের অভাব দূর করার স্বপ্ন নিয়ে প্রায় দুই মাস আগে আশুলিয়ার জিরাবোতে কালার ম্যাক্স বিডি লিমিটেড কারখানায় কাজে যোগ দেয় সপ্তম শ্রেণীর ছাত্রী আঁখি। কিন্তু পরিবারের অভাব আর দূর করা হলো না তার। ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়েছে তার স্বপ্ন। গত মঙ্গলবার আশুলিয়ার জিরাবো এলাকার কালার ম্যাক্স বিডি লিমিডেট কারখানার আগুনে নিহত আঁখি এখন ঢাকা মেডিকেল কলেজের মর্গে। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। অথচ দুদিন পরে ছোট ভাই না্ঈরবিস্তারিত পড়ুন

সহযোগী দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্টে মাশরাফিরা?

২০১৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তার সহযোগী দেশগুলোকে নিয়ে এক টুর্নামেন্টের আয়োজন করতে যাচ্ছে। আর সেই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছে টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশকে। ক্রিকেট বিষয়ক গণমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি স্ট্যাটাস পাওয়া আট সহযোগী দেশকে নিয়ে এক টি-টোয়েন্টি টুর্নামেন্টের আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। সেই টুর্নামেন্টে থাকবে আয়ারল্যান্ড, আফগানিস্তান, স্কটল্যান্ড, হংকং, আরব আমিরাত, পাপুয়া নিউগিনি, ওমান এবং নেদারল্যান্ডস। সেই আয়োজনে দুই টেস্ট খেলুড়ে দেশ বাংলাদেশ ওবিস্তারিত পড়ুন

জেনে নিন বিপিএলের শেষ পর্বের সূচি

স্বাগতিক দলের জয় দিয়েই শেষ হল চট্টগ্রাম পর্ব। আবারও ঢাকায় ফিরছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থ আসর। দু’দিন বিরতি দিয়ে শুক্রবার থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের চলতি আসরের শেষ পর্ব। শেষ পর্বে আগামী ২৫ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে লিগ পদ্ধতির খেলা। ছয় ডিসেম্বর অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। সাত ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর নয় ডিসেম্বর অনুষ্ঠিত হবে ফাইনাল। ফাইনালের জন্যবিস্তারিত পড়ুন

জিতেও স্বস্তি পাচ্ছে না রিয়াল মাদ্রিদ

পর্তুগালের স্পোর্টিং সিপির বিপক্ষে ২-১ গোলের রোমাঞ্চকর জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। নিশ্চিত হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বও। তবে দারুণ এই জয়ের দিনেও কিছুটা অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে গতবারের শিরোপাজয়ীরা। ইনজুরির কবলে পড়েছেন দলের অন্যতম প্রধান তারকা গ্যারেথ বেল। আর মাত্র ১১ দিন পরে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগে বেলের এই ইনজুরি বেশ চিন্তাতেই ফেলে দিয়েছে রিয়ালকে। সাম্প্রতিক সময়ে বেল আছেন দুর্দান্ত ফর্মে। রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি নবায়নের পর যেন আরোবিস্তারিত পড়ুন

ওবামাকে ভাল লাগতে শুরু করেছে ডোনাল্ড ট্রাম্পের!‌

নির্বাচনী প্রচারে যা মুখে এসেছিল, তাই বলেছিলেন। কখনো কটাক্ষ করেছিলেন ওবামাকে। ক্ষমতায় এলে হিলারি ক্লিন্টনকে জেলে ভরবেন, এমন কথা বলেও হাততালি কুড়িয়েছিলেন। কিন্তু জেতার পর অনেকটাই নাকি মতি ফিরেছে ডোনাল্ড ট্রাম্পের। এখন তাঁর সুর অনেকটাই নরম। ওবামা সম্পর্কে বলেছেন, ওবামাকে ভাল লাগবে কিনা, নিশ্চিত ছিলাম না। বরং মনে হত, তাঁকে ভাল লাগবে না। কিন্তু তাঁর সঙ্গে কথা বলে বেশ ভাল লেগেছে।’‌ নিউ ইয়র্ক টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন নতুন মার্কিনবিস্তারিত পড়ুন