বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

খুলনাকে আবার সহজেই হারিয়ে শীর্ষে রংপুর

ঢাকায় প্রথম পর্বে খুলনা টাইটান্সকে মাত্র ৪৪ রানে অল আউট করেছিল রংপুর রাইডার্স। ওটা বিপিএলের ইতিহাসের সর্বনিম্ন রানের রেকর্ড। ম্যাচটা সহজে ৯ উইকেটে জিতেছিল রংপুর। কিন্তু ওই লজ্জার কথা মনে রেখে টানা ৪ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায় মাহমুদ উল্লাহর খুলনা। তবে রংপুর তো এই আসরের দুর্দান্ত দল। এবার চট্টগ্রামে দেখা। আর মঙ্গলবার সেই দেখায় খুলনাকে তেমন একটা পাত্তাই দিল না রংপুর। ৭ উইকেটে বেশ সহজে ম্যাচ জিতে পয়েন্টবিস্তারিত পড়ুন

বিপিএলে ২৫০ উইকেটের মাইলফলকে আফ্রিদি

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার শহীদ আফ্রিদি। কিন্তু সব ধরণের টি-টোয়েন্টি মিলিয়ে নয়। তবে সব ধরণের ২০ ওভারের ক্রিকেটে বোলিংয়ের দারুণ এক মাইলফলক মঙ্গলবার স্পর্শ করেছেন পাকিস্তানি লেগ স্পিনার। বিপিএল দিয়েই ২৫০ উইকেট পেরিয়েছেন রংপুর রাইডার্সের বোলার। ইতিহাসের মাত্র অষ্টম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলস্টোন স্পর্শ করেছেন আফ্রিদি। খুলনা টাইটান্সের বিপক্ষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩০ রানে ২ উইকেট নিয়েছেন আফ্রিদি। খুলনা ৭ উইকেটে করে ১২৫। এইবিস্তারিত পড়ুন

বিএনপির ক্ষমতায় আসা সময়ের ব্যাপার মাত্র

যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল আয়োজিত রাজনৈতিক কর্মশালায় বিশিষ্টজনরা বলেছেন, বাংলাদেশ ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অবিচ্ছেদ্য ও অবিনশ্বর। বাংলাদেশ যতোদিন থাকবে জিয়াউর রহমানের নাম ততোদিন সমস্বরে উচ্চারিত হবে। তাঁর কৃতিত্বই তাঁকে মহানায়কের আসনে আসীন করেছে। দেশে দেশে জাতীয়তাবাদের উত্থান হচ্ছে। বাংলাদেশেও বিএনপির নেতৃত্বে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠা এখন সময়ের ব্যাপার মাত্র। স্থানীয় সময় সোমবার বিকালে পূর্ব লন্ডনের রিজেন্ট বেঙ্কুয়েটিং হলে আয়োজিত এক কর্মশালায় যোগ দেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তবে তিনিবিস্তারিত পড়ুন

জন্মদিনে সাব্বিরের নানা অজানা কথা

মুখে সব সময় হাসি আর সবুজাভ চোখে সহজেই নজর কেড়েছেন সবার। বলছি বাংলাদেশ জাতীয় দলের তরুণ উদীয়মান অলরাউন্ডার সাব্বির রহমান রুম্মনের কথা। আজ তার ২৫তম জন্মদিন। খুব বেশি লোক অবশ্য সাব্বিরের এই জন্মদিনের কথা জানেই না। বাংলাদেশের প্রায় সবার মতো সাব্বিরেরও কাগজে-কলমের জন্মদিন আর সত্যিকার জন্মদিন আলাদা। আজ তার ‘আসল’ জন্মদিন। সাব্বির ভালোবাসেন রোদচশমা, হাতঘড়ি। এছাড়া গলায় থাকে তার সৌভাগ্যের প্রতীক চেইন। নিয়মিত জিম করেন। জিনস, গ্যাবার্ডিনের প্যান্ট, টি-শার্ট কিংবা শার্ট-এবিস্তারিত পড়ুন

‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণার প্রস্তাব আগামী অধিবেশনেই

নৌ পরিবহনমন্ত্রী ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলনের আহ্বায়ক শাজাহান খানবলেছেন, ২৫ মার্চকে ‘জাতীয় গণহত্যা দিবস’ ঘোষণা সংক্রান্ত একটি প্রস্তাব জাতীয় সংসদে উত্থাপনের পথে রয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) রাজধানীর সেগুন বাগিচা স্বাধীনতা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। শাজাহান খান বলেন, ২৫ মার্চ ‘জাতীয় গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণার দাবিতে আমাদের (আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন) তত্ত্বাবধানে সংসদের আগামী অধিবেশনেই একটি প্রস্তাব উত্থাপনের প্রক্রিয়া সম্পন্নের পথে রয়েছে। তিনি আরও বলেন, খালেদাবিস্তারিত পড়ুন

১২৬ রানের লক্ষে ব্যাটিংয়ে রংপুর

আবারো বড় স্কোর গড়তে ব্যর্থ খুলনার ব্যাটসম্যানরা। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রংপুরের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৫ তুলেছে খুলনা টাইটান্স। জয়ের জন্য রংপুরকে ১২৬ রানের লক্ষ্য দিয়েছে মাহমুদউল্লাহর দল। টস জিতে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে আরাফাত সানির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আবদুল মজিদ। নিজের পরের ওভারেই আরেক ওপেনার আন্দ্রে ফ্লেচারকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন এই টাইগার স্পিনার। এরপর আফ্রিদির বলে ব্যক্তিগতবিস্তারিত পড়ুন

একাধিক যৌন সঙ্গিনীতে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি

নতুন এক গবেষণায় বলা হয়, একাধিক যৌন সঙ্গিনী থাকলে পুরুষের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। গবেষণায় দেখা যায়, কোনো পুরুষ জীবনে সাতজন নারীর সঙ্গে সেক্স করলে তার প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি দ্বিগুণ হয়ে যায়। এ ছাড়া যারা অনেক আগে থেকেই একাধিক নারীর সঙ্গে সেক্স করেন তাদের ঝুঁকি বাড়তেই থাকে। অস্ট্রেলিয়ার ক্যান্সার কাউন্সিল নিউ সাউথ ওয়েলস এর ডক্টরাল ভিসালিনি নাইর-শাল্লিকার জানান, পুরুষের যত বেশি যৌন সঙ্গিনী থাকবে, সে যত কম বয়স থেকে যৌনতায় জড়িয়েবিস্তারিত পড়ুন

নারায়ণগঞ্জের নির্বাচনে সেনা মোতায়েন দাবি রিজভীর

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি এ দাবি করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে এ সভার আয়োজন করে স্বাধীনতা ফোরাম নামে একটি সংগঠন। রিজভী আহমেদ বলেন, সরকার চায় না নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন হোক। তার ওপর সেটা হলো গডফাদারদের এলাকা। সেখানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনবিস্তারিত পড়ুন

নির্বাচনী প্রচারণা : লড়াইয়ে তিন দল

সংবিধান অনুযায়ী জাতীয় নির্বাচনের এখনও প্রায় দু’বছর বাকি। কিন্তু প্রধান রাজনৈতিক দলগুলোর তোড়জোড় ভিন্ন বার্তা দিতে চাইছে। গত কয়েক মাস থেকে সবার মুখে নির্বাচনী প্রচারণার কথা। ভোট চাইতে নেতাকর্মীদের বলা হচ্ছে ভোটারদের দ্বারে দ্বারে যেতে। সংসদের বিরোধী দল জাতীয় পার্টি প্রায় দু’মাস আগে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে। বিএনপি তো নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। তারা স্বাধীন ও শক্তিশালী নতুন নির্বাচন কমিশন গঠন ছাড়াও ইতিমধ্যে বিশদ প্রস্তাবনা দিয়েছে। আরবিস্তারিত পড়ুন

ব্যবসায়ী-উদ্যোক্তাদের অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পর্যটকদের সবচেয়ে কাঙ্ক্ষিত স্থান হচ্ছে অস্ট্রেলিয়া। এখন সারা বিশ্ব থেকেই বাণিজ্য উদ্যোক্তাদেরকে অস্ট্রেলিয়ায় যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এশিয়া প্যাসিফিক ট্রাভেল সার্ভে-২০১০ নামের এক জরিপে প্রশ্ন রাখা হয়, আগামী দুই বছরে ভ্রমণের জন্য কোন দেশকে সবচেয়ে বেশি পছন্দ করবেন? জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের ১৭ শতাংশ বলেছেন অস্ট্রেলিয়ার নাম। প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ) ও ভিসা কার্ডের সহযোগিতায় এ জরিপ পরিচালিত হয়। যারা গত দুই বছরে বিদেশবিস্তারিত পড়ুন