বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

৭ দিনের মধ্যে রিজভীকে পাসপোর্ট দেয়ার নির্দেশ|হাইকোর্ট

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে নতুন মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আদেশের কপি পাওয়ার ৭ দিনের মধ্যে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে এই নির্দেশ বাস্তবায়ন করার জন্য বলা হয়েছে। এ সংক্রান্ত রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করে মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিজভীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সঙ্গে ছিলেন আইনজীবী জহিরুলবিস্তারিত পড়ুন

সংবিধানের দুটি অনুচ্ছেদের বিষয়ে আদেশ আজ

সংবিধানের ৯৫ ও ১১৬ নম্বর অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদনের ওপর আজ মঙ্গলবার আদেশ দেবেন আদালত। এসব অনুচ্ছেদ অনুযায়ী বিচারকদের নিয়োগ, বদলি ও পদোন্নতিতে রাষ্ট্রপতির ক্ষমতা চ্যালেঞ্জ করে এই রিট করা হয়। গতকাল সোমবার রিটের ওপর শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ আদেশের দিন ধার্য করেন। বার্তা সংস্থা ইউএনবি জানিয়েছে, গত ৩ নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ এ বিষয়ে একটিবিস্তারিত পড়ুন

জাপানে শক্তিশালি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

পূর্ব এশিয়ান দ্বীপরাষ্ট্র জাপানে আবারও ৭.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। জারি করা হয়েছে সুনামি সতর্কতা। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের ওয়েব ভার্সনে বলা হয়েছে, এই সতর্কতা ২০১১ সালের সুনামির ভয়াবহ স্মৃতিকে সামনে এনেছে। উত্তরপূর্ব উপকূলীয় ফুকুশিমা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিলো ৭ দশমিক ৩। তবে এ ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের পরপরই ওই অঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। নিরাপদ স্থানে সরেবিস্তারিত পড়ুন

কেমন আছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা টেলিসামাদ..!!

‘শরীরটা আগের থেকে বেশ কিছুটা সুস্থ। মোটামুটি ভালো আছি। কিছুদিন পরে ছবিতে অভিনয় করব। সেদিন এফডিসিতে গিয়েছিলাম। কয়েকজন পরিচালকের সঙ্গে কথাবার্তা হলো। তারাও চায় আমি তাদের ছবিতে অভিনয় করি। তবে কিছুদিন আগে শরীরের যে অবস্থা হয়েছিল তাতে ভেবেছিলাম আর কোনোদিন হয়তো ক্যামেরার সামনে দাঁড়াতে পারব না। তবে সৃষ্টিকর্তার ভালোবাসায় মনে হয় সে বাঁধা দূর হয়েছে।’ কথাগুলো ২১ নভেম্বর বিকেলে বলছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ। সময় পেলে আরবিস্তারিত পড়ুন

এখানেই কুমিল্লার শেষ দেখছেন না মাশরাফি

সাত ম্যাচে মাত্র একটি জয়। আর বাকি ছয়টি হার। হাতে আছে আরও পাঁচটি ম্যাচ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পাঁচটি ম্যাচ জিতলে শেষ চারের সম্ভাবনা বেঁচে থাকবে মাশরাফি বিন মুর্তজার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। মাশরাফিরা তাই শেষ পাঁচটি ম্যাচ জান দিয়ে লড়তে মরিয়া। রাজশাহী কিংসের বিপক্ষে সর্বশেষ গত শনিবারের ম্যাচে জিতেছিল কুমিল্লা। টানা পাঁচ হারের পর ষষ্ঠ ম্যাচে এসে এই আসরে সেটাই তাদের প্রথম ও একমাত্র জয়। তবে সোমবারেই আবার পুরনো চেহারায় ফিরতেবিস্তারিত পড়ুন

নিজামীর প্লট বাতিল করেও দখলে নিতে পারছে না রাজউক

মতিউর রহমান নিজামী মানবতাবিরোধী অপরাধী মতিউর রহমান নিজামীর প্লটের বরাদ্দ বাতিল করলেও দখল নিতে পারছে না রাজউক। বরাদ্দ বাতিলের সিদ্ধান্তের পর এরই মধ্যে পাঁচ মাস পেরিয়ে গেছে। ফলে প্লটে নির্মিত ভবনটি নিজামীর পরিবারের দখলেই রয়ে গেছে। এদিকে একই দিনে বাতিল করা অন্য মানবতাবিরোধী অপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর প্লট এখন রাজউকের দখলে। রাজউক চেয়ারম্যান এম. বজলুল করিম চৌধুরী সোমবার দুপুরে বলেন, ‘নিজামী-সাঈদীর প্লট বাতিল হয়ে গেছে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’বিস্তারিত পড়ুন

মমতার প্রশ্ন

২০০০ রুপির নোটে বাংলার বাঘ নেই কেন?

ভারতের বাজারে নতুন ছাড়া দুই হাজার রুপির নোটে নেই সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগারের ছবি। এটা কোনোভাবেই মানতে পারছেন না ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার দাবি, ‘হুট করে এই ছবি নোট থেকে উবে যায়নি, বরং নোটের নকশাতেই তা রাখা হয়নি।’ কলকাতা টুডেকে মমতা বলেন, ‘সবাই সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সম্পর্কে জানে। কিন্তু দুই হাজার টাকার নোটে রয়েল বেঙ্গল টাইগারের ছবি নেই। সেখানে হাতির ছবি আছে। তাঁদের মতে, এটা জাতীয়বিস্তারিত পড়ুন

অবশেষে সমাপ্ত হলো ‘কিরণমালা’, ২ বছরে যে নির্মম ঘটনাগুলোর সাক্ষী বাংলাদেশ

অবশেষে শেষ হল ওপার বাংলার জনপ্রিয় ধারাবাহিক সিরিয়াল ‘কিরণমালা’। চলেছে টানা ২ বছর ৩ মাস। এই ধারাবাহিককে কেন্দ্র করে দর্শকদের মধ্যে তর্কাতর্কি শেষ পর্যন্ত রক্তারক্তি-দাঙ্গাহাঙ্গামায়ও পরিণত হয়েছে। কোথাও কোথাও ঝরেছে অনেক প্রাণ। ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসায় প্রতি সোম থেকে রবিবার রাত ৮ টায় কিরণমালা সিরিয়ালটি প্রচারিত হতো। ‘ঠাকুর মা’র ঝুলি থেকে নেয়া সিরিয়ালটির কাহিনী মূলত ‘কিরণমালা’ চরিত্রটিকে কেন্দ্র করে। এই ধারাবাহিককে কেন্দ্র করে বাংলাদেশে বেশ কয়েকটি অঘটন ঘটেছে। ঘটেছে গ্রামবাসীদেরবিস্তারিত পড়ুন

মা বেঁচে থাকলে আনন্দ অনেক পেতেন: লামিয়া

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতি। চলতি বছর ২০ মার্চ মস্তিষ্কে ক্যানসার আক্রান্ত হয়ে পরলোকগমন করেন তিনি। তার ইচ্ছে ছিল মেয়ে লামিয়া পরিচালনা করবেন। মায়ের এমন ইচ্ছে পূরণে নাটক নির্মাণ করছেন বলে জানান লামিয়া। ২০ নভেম্বর রাজধানীর গুলশানে ‘দুই পুতুল’ শিরোনামের নাটকের শুটিং শুরু করেছেন। এ নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন এফ এস নাঈম, কল্যাণ ও আজমেরী হক বাঁধন। এ প্রসঙ্গে লামিয়া চৌধুরী বলেন, ‘মায়ের ইচ্ছে ছিল আমি পরিচালনায় আসি।বিস্তারিত পড়ুন

ঝিনাইদহে আরেক আ. লীগ নেতাকে উঠিয়ে নেওয়ার অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে সাদা পোশাকধারী লোকজন তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছে তাঁর পরিবার। কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক এবং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুর (৫০) পরিবার অভিযোগ করেছে, তাঁকে সোমবার বিকেলে উপজেলা সদরের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তবে এ ব্যাপারে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম সোমবার রাত সাড়ে ৮টার দিকে জানান, তিনি মাত্রই যশোরে একটি মামলার স্বাক্ষীবিস্তারিত পড়ুন