Archives
now browsing by author
হাতীবান্ধায় প্রাথমিক সমাপনীতে ভুয়া পরীক্ষার্থী শনাক্ত


সোহানুর রহমান,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলা প্রাথমিক সমাপনী পরীক্ষা কেন্দ্রে দুই ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার পারুলিয়া দ্বিমুখি তফশীলি পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক সমাপনী পরীক্ষা দেয়ার সময় তাদের আটক করা হয়। জানা যায়, উপজেলার পারুলিয়া দ্বিমুখি তফশীলি পরীক্ষা কেন্দ্রের ৬ নং কক্ষে সোমবার বাংলা পরীক্ষা অংশ নেয় শাপলা খাতুন (রোল নং-ম-৩২৩১) ও শাবানা খাতুন ( রোল-ম-৩২৩২) নামের দুই পরীক্ষার্থী। এ সময় কক্ষ পরিদর্শক রোকনুজ্জামান সোহেল তাদের বাবার নামবিস্তারিত পড়ুন
টানা দ্বিতীয় ম্যাচ জিতে নিল চিটাগং ভাইকিংস


৬ষ্ঠ ম্যাচে প্রথম জয়ের দেখা পাওয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জয়রথ থামল। টানা দ্বিতীয় ম্যাচে জয় তুলে নিল চিটাগং ভাইকিংস। টসে জিতে ব্যাট করতে নামা কুমিল্লার ব্যাটসম্যানরা তাদের দায়িত্ব বেশ ভালোভাবে পালন করলেও বোলার এবং ফিল্ডারদের ব্যর্থতায় চলতি আসরে ৬ষ্ঠ ম্যাচ হারল মাশরাফির কুমিল্লা। তাদের দেওয়া ১৮৪ রানের টার্গেটে ৬ উইকেট হাতে রেখেই পৌঁছে গেল তামিম বাহিনী। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানে ইনিংস শুরু করেছিল চিটাগং ভাইকিংসের দুই ওপেনার।বিস্তারিত পড়ুন
এই কুলাঙ্গার বাংলাদেশের লজ্জা!


ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে একটি অনুষ্ঠান উদ্বোধনে অতিথি হিসেবে আসা নেদারল্যান্ডসের রাষ্টদূতের ব্যাগটি চুরি হয়ে গেছে। তবে ব্যাগ নেয়ার সময় একটি ক্যামেরায় ধরা পড়েছে চোরের ছবি। দেশের জন্য লজ্জাজনক এই ঘটনার জন্য দায়ী ব্যাগ চোরকে ধরিয়ে দেয়ার আহ্বান জানিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। ফেসবুকে চোরের ছবিসহ এক পোস্টে তিনি লিখেছেন,’ কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে একটি অনুষ্ঠান উদ্বোধনের সময় নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের ব্যাগটিবিস্তারিত পড়ুন
প্রচারে আসছে দিতি পরিচালিত ও অভিনীত শেষ নাটক


জীবনের শেষ দিকে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনাতেও নাম লিখিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী পারভীন সুলতানা দিতি। ধারাবাহিক ও খণ্ড নাটকে তিনি পরিচালক হিসেবেও মুন্সিয়ানা দেখিয়েছিলেন। অকাল প্রয়াত আপাদমস্তক এই শিল্পী সর্বশেষ আদিত্য জনির সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছিলেন ‘অনুক্ষণে অনুভবে’ নামে একটি নাটক। এখানে তিনি অভিনয়ও করেছিলেন। জানা গেল, নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে আগামীকাল মঙ্গলবার (২২ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে। এই নাটকে দিতিকে দেখা যাবে দেশের বাইরে থেকে আসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকার ভূমিকায়।বিস্তারিত পড়ুন
প্রধানমন্ত্রীকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের অভিনন্দন


তৃণমূল জনগণের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চ্যান। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার চীনের সাংহাইয়ে ‘হেলথ প্রমোশন ইন দ্য এসডিজিস’ বিষয়ক নবম বৈশ্বিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সম্মানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত মধ্যাহ্নভোজ সভায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সাথে একান্ত আলাপকালে তিনি এই অভিনন্দন জানান।বিস্তারিত পড়ুন
৮০০ কিমি সীমান্ত সড়ক নির্মাণ করবে সেনাবাহিনী : কাদের


আগামী বছর সেনাবাহিনী বিজিবির জন্য ৮০০ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণ শুরু করবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘সেনাবাহিনী আগামী বছর থেকে প্রায় ৮০০ কিলোমিটার সীমান্ত সড়কের কাজ শুরু করবে। পৃথিবীর সব দেশে বর্ডারে সড়ক থাকলেও বাংলাদেশে নেই। তাই এ কাজটি আমরা সেনাবাহিনী দিয়ে শুরু করতে যাচ্ছি। যার নকশা চূড়ান্ত করা আছে।’ কুমিল্লা সেনানিবাসের এম আর চৌধুরী গ্রাউন্ডে সোমবার বিকেলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
জেনে নিন.. কোন কোন অবস্থায় স্ত্রীর কাছে যাবেন না?


মহিলাদের মাসিক কিংবা ঋতুস্রাব অবস্থায় কখনোই স্ত্রী সহবাস করা উচিত না। নিফাস অর্থাৎ মহিলাদের বাচ্চা প্রসবের পর চল্লিশ দিন কিংবা এর কমে যে কয়দিনে রক্ত আসা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যায় এই অবস্থায় স্ত্রী সহবাস করা উচিত না। এই দুসময়ের মধ্যে সহবাস করলে উভয়েরই অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার আশঙ্কা রয়েছে। কেননা এ সময়ের রক্তের প্রচুর পরিমাণ বিষাক্ত জীবানু থাকে। যার দ্বারা ভয়ানক রোগ হওয়ার সম্ভাবনা প্রমাণিত। অনেক পুরুষকে দেখা যায় যে, এইবিস্তারিত পড়ুন
টাঙ্গাইলের যৌনপল্লীতে যখন কোনো নতুন যুবতী পা দেয় তখন ঐ এলাকার অবস্থা যা হয়…


বিশ্বের মুসলিম দেশগুলোর মধ্যে হাতে গোনা মাত্র কয়েকটি দেশে যৌনবৃত্তি বৈধ। এই অল্প কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। দেশটির টাঙ্গাইল জেলার কান্ডপাড়া যৌনপল্লী হলো দ্বিতীয় বৃহত্তম পল্লী যেখানে প্রায় দুইশ বছর ধরে যৌনতাকে ব্যবসা হিসেবে দেখা হচ্ছে। সর্বশেষ ২০১৪ সালে কান্ডপাড়া যৌনপল্লীটিকে গুড়িয়ে দেয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে একটি স্থানীয় বেসরকারি সংস্থার সহায়তায় যৌনপল্লীটি আবারও স্থাপন করা হয়। এই পল্লীতে এমন অনেক নারীর দেখা পাওয়া যায় যাদের জন্ম এখানেই হয়েছে এবং তারাবিস্তারিত পড়ুন
আওয়ামী লীগ মারাত্মক ভুল করেছে : মওদুদ


কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা না করেই নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে মারাত্মক ভুল করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। সোমবার সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫২তম জন্মবার্ষিকী উপলক্ষে ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের উচিত ছিল প্রস্তাবটি গ্রহণ করে আলোচনা করা। সুষ্ঠু নির্বাচন হলে তারা (আওয়ামী লীগ) পরাজিত হবে- এইবিস্তারিত পড়ুন














