বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

‘আরও ৪ জন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করবেন’

সাধারণ সম্পাদক ছাড়াও আরও ৪ জন আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে কাজ করবেন বলে জানিয়েছেন ওবায়দুল কাদের। তারা হলেন: মাহবুব-উল আলম হানিফ, ডা. দিপু মনি, জাহাঙ্গীর কবির নানক ও হাছান মাহমুদ। আজ সোমবার ওবায়দুল কাদের একথা বলেন। তিনি বলেন, “দলীয় কাজে সবসময়ই আমাকে ব্যস্ত থাকতে হয়। তাই মুখপাত্র হিসেবে এই চারজনকে মনোনীত করা হয়েছে। মূলত দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ সিদ্ধান্ত। তবে এটাও খেয়াল রাখা হবে তাদের কাজে যেন কোনো সমন্বয়হীনতাবিস্তারিত পড়ুন

ওবামা ও পুতিনের চার মিনিটের সংক্ষিপ্ত আলোচনা

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়া ও ইউক্রেন ইস্যুতে গত রবিবার চার মিনিটের এক সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়েছেন। পেরুর রাজধানী লিমায় অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকনোমিক কোঅপারেশন বা অ্যাপেকের শীর্ষ সম্মেলনের মধ্যে এই দুই রাষ্ট্র প্রধানের সাক্ষাত হয়। দিনে দিনে যখন দেশ দুটির উত্তেজনা বাড়তির দিকে, ঠিক তখনই এই আলোচনা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অনেকে। রাশিয়াকে ইউক্রেন বিষয়ক মিনস্ক চুক্তি মেনে চলতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ওবামা। সিরিয়াবিস্তারিত পড়ুন

ভূমিকম্পে বেঁচে যায় গরু তিনটি!

নিউজিল্যান্ডে ৭.৮ মাত্রার ভূমিকম্পে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত সোমবারের এই ভূমিকম্পে দুইজনের মৃত্যুর পাশাপাশি তলিয়ে গেছে দেশটির অনেক রাস্তা-ঘাট। এই ভূমিকম্পের এতো ক্ষয় ক্ষতির পরও অলৌকিকভাবেই যেন তিনটি গুরু বেঁচে যায়! আর গুরু তিনটির একটি ভিডিও প্রকাশ হওয়ার সাথে সাথে আন্তর্জাতিক গণমাধ্যমে ভাইরাল হয়ে যায়। জানা যায়, ভূমিকম্পের সময় মাঠে ঘাস খাচ্ছিল গরু তিনটি। যেখানে গরু তিনটি অবস্থান করছিল ঠিক তার চারপাশের সব মাটি তলিয়ে যায়। শুধু গরু তিনটি যেবিস্তারিত পড়ুন

বোমা হামলা মামলার তদন্ত প্রতিবেদন ৮ জানুয়ারি

গুলশানে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে বোমা হামলার ঘটনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৪ জনের বিরুদ্ধে আগামী ৮ জানুয়ারি তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াসির আহসান চৌধুরী এ দিন ধার্য করেন। আজ সোমবার এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্তকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় আদালতের বিচারক নতুন এ দিন ধার্য করেন। মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৬বিস্তারিত পড়ুন

মোহালি টেস্টে ব্রডের খেলা নিয়ে সংশয়

ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ইংলিশ ফাস্ট বোলার স্টুয়ার্ট ব্রডের খেলা নিয়ে যথেষ্ঠ সন্দেহ দেখা দিয়েছে। পেশীতে টান পড়ায় পুরোপুরি সুস্থ হয়ে উঠতে দুই সপ্তাহ সময় লাগতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। পায়ের ইনজুরি সত্ত্বেও বিশাখাপত্তনমে চলমান দ্বিতীয় টেস্টে ব্রড দ্বিতীয় ইনিংসে নিয়েছেন চার উইকেট। ব্রডের গতির কাছে পরাস্ত হয়ে ভারত চতুর্থ দিনে ২০৪ রান সংগ্রহ করে। দিনের শেষে ব্রড বলেছেন, শারিরীক ভাবে টেস্ট ম্যাচটা কিছুটা কঠিন, কিন্তু এটাও খেলার একটি অংশ।বিস্তারিত পড়ুন

সাংবাদিকদের প্রতিনিয়ত প্রশিক্ষণ দরকার : তথ্যমন্ত্রী

পারদর্শিতার জন্য সাংবাদিকদের প্রতিনিয়ত প্রশিক্ষণের মধ্যে থাকা দরকার এবং এতে কনটেন্ট বাছাইয়ে দক্ষতা তৈরি হয় বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় একটি হোটেলে বিশ্ব টেলিভিশন দিবস উপলক্ষে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘সম্প্রচার সাংবাদিকতার উন্নয়ন অগ্রগতি : প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে মিডিয়া মিউজিয়াম অব বাংলাদেশ। তথ্যমন্ত্রী বলেন, কনটেন্ট বাছাই করার দক্ষতা নির্ভর করে সাংবাদিকদের মুন্সিয়ানার ওপর। এবিস্তারিত পড়ুন

বিশিষ্টজনের অভিমত

রোহিঙ্গা নির্যাতন বন্ধে মিয়ানমারকে বাধ্য করুন

মিয়ানমারের সামরিক বাহিনীর সন্ত্রাসবিরোধী অভিযানকে কেন্দ্র করে আবারো চাড়া দিয়ে উঠেছে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার রোহিঙ্গা ইস্যু। সামরিক বাহিনীর নির্যাতন ও হত্যার শিকার গৃহহারা রাখাইন রাজ্যের রোহিঙ্গারা পালিয়ে প্রায় প্রতিদিনই চেষ্টা করছে বাংলাদেশে প্রবেশের। প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে দেশের সীমান্তে। প্রতিদিনই ফেরত পাঠানো হচ্ছে রোহিঙ্গাদের। ফলে অসহায় এসব রোহিঙ্গা একদিকে যেমন না পারছে নিজ দেশে টিকতে; তেমনি শরণার্থী হিসেবে আশ্রয় পাচ্ছে না কোথাও। কোনো দেশই এখন পর্যন্ত এসব রোহিঙ্গাকেবিস্তারিত পড়ুন

হত্যা ধর্ষণ চলছে নির্বিচারে; আরাকানের পরিস্থিতি ভয়াবহ!

আরাকানের মংডু পরিস্থিতি ভয়াবহ প্রাণ হারিয়েছে ১শ’ ৫০ রোহিঙ্গা ধর্ষিতা হয়েছে অর্ধশত সুচির নোবেল বাতিল দাবি মিয়ানমারের রাখাইন প্রদেশে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর সে দেশের সেনাবাহিনী, পুলিশ ও সীমান্তরক্ষীদের নির্যাতন নির্মমতা ইতোপূর্বেকার সকল রেকর্ড ছাড়িয়ে গেছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। পরিস্থিতি বিভীষিকাময়। নির্যাতনের ভয়াবহতা এতই ব্যাপকতর হয়েছে যে, সেদেশে বর্তমানে অবস্থানরত রোহিঙ্গারা যেন জীবন্মৃত। আর যেসব রোহিঙ্গা ইতোমধ্যে রাখাইন প্রদেশ ছেড়ে যে যেভাবে এবং যেদিকে পারে পালিয়েছে তারাও অনাহারেবিস্তারিত পড়ুন

বিএনপি অফিস স্টাফদের দৌরাত্ম্য ও সিনিয়র নেতাদের অসহায়ত্ব

আজকাল বিএনপি অফিস বিমুখ হচ্ছেন দলের সিনিয়র অনেক নেতা। এর কারণ হিসেবে দেখা যায়, দলের ভিতর নানা রকম গ্রুমিং ও সিনিয়র নেতাদের অবমূল্যায়ন। দীর্ঘদিন আন্দোলনের দৌড়ে হাফিয়ে যাওয়া নেতা কর্মীরা অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন মানসিক ও শারীরিক ভাবে। মামলার ভয়, হামলার ভয়, হরেক রকম ভয়ে মুমূর্ষ হয়ে পড়েছে এক সময়কার প্রভাবশালি এই দলটি। অনেকের মতে, দলের প্রতি আনুগত্য কমে যাওয়ার মূল কারণ হলো যাকে যেখানে রাখার তাঁকে সেখানে রাখা হয়না। তৃণমূলেরবিস্তারিত পড়ুন

প্রেমিকের জন্মদিনে অর্ধনগ্ন কাইলি

নগ্ন হয়ে প্রায়ই ইন্টারনেটে ঝড় তোলেন কিম কার্দাশিয়ান। এবার প্রেমিকের জন্মদিনে টপলেস হলেন মার্কিন রিয়েলিটি তারকা এবং কিম কার্দাশিয়ানের ছোট বোন কাইলি জেনার। গত শনিবার ছিল মার্কিন র‌্যাপার টায়গার জন্মদিন। অ্যারিজোনার একটি শুটিং রেঞ্জে ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে জন্মদিন পালন করেন তিনি। প্রেমিকের প্রতি নিজের ভালোবাসা ভক্তদের সামনে প্রকাশের মাধ্যম হিসেবে এ তারকা বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যম। নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। সেখানে তাকে টায়গারকে জড়িয়ে ধরে ছবিবিস্তারিত পড়ুন