বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ দুদক : চেয়ারম্যান

দুর্নীতি দমন কমিশন (দুদক) বেশির ভাগ ক্ষেত্রে জনগণের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান ইকবাল মাহমুদ। আজ সোমবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থার প্রধান কার্যালয়ে দুদকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ইকবাল মাহমুদ এ কথা বলেন। জাতীয় পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি। ১৩ বছরে পা দেওয়ার দুদকের এবারের প্রতিবাদ্য ‘দেশপ্রেমের শপথ নিন, দুর্নীতিকে না বলুন’। দুদক চেয়ারম্যান বলেন, সর্বস্তরের মানুষের সহায়তা দরকার। কমিশনের একার পক্ষে দুর্নীতি দূরবিস্তারিত পড়ুন

পাকিস্তান যুদ্ধের জন্যে প্রস্তুত! ভারতকে হুঁশিয়ারি পাক সেনাপ্রধানের

পাকিস্তান যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। শনিবার ভারত সীমান্তের কাছে সুলেমানকি সেক্টর পরিদর্শনের সময়ে এমনটাই জানিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফ। জেনারেল রাহিল কার্যত ভারতকে হুঁশিয়ারি দিয়েই জানিয়েছেন, “আমরা নজিরবিহীনভাবে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে সফল হয়েছি। এবং এখন আমরা সবচেয়ে যুদ্ধ-অভিজ্ঞতা সমৃদ্ধ সেনাবাহিনীতে পরিণত হয়েছি।” ভারতের সঙ্গে সীমান্তে যখন তীব্র উত্তেজনা চলছে। এবং দফায় দফায় গোলাগুলি ও সেনা হত্যার ঘটনা ঘটছে তখন জেনারেল রাহিল এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। পাক সেনাপ্রধান শনিবার সারাদিন সুলেমানকি সেক্টরেবিস্তারিত পড়ুন

এবারের বিপিএলে সবাইকে টপকে শীর্ষে দুই আফগান!

বাংলাদেশ জাতীয় দলের ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী কোন্‌ দেশ হতে পারে? খুব বেশি চিন্তা করার প্রয়োজন হবে না। দক্ষিণ এশিয়ার দেশ আফগানিস্তানই হতে পারে টাইগারদের জোরালো প্রতিদ্বন্দ্বী। আফগান ক্রিকেটের অগ্রযাত্রা অন্তত তাই বলে। মাঠেও প্রমাণ রেখে তারা বাংলাদেশকে এরই মধ্যে ওয়ানডে ক্রিকেটে দুই বার হারিয়েছে। তাও এ দেশের মাটিতে। সেই আফগান ক্রিকেটাররা এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগেও (বিপিএল টি-২০) চমক দেখাচ্ছে। বিপিএলের শুরু থেকে রাজত্ব ছিল পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের। ধীরে ধীরে এ আসরেবিস্তারিত পড়ুন

কার কারণে নায়িকা হলেন মৌসুমী?

শাবনাজ ও মৌসুমী।বাংলাদেশি সিনেমায় মৌসুমীর অভিনয়ের ২৩ বছর পার হতে চলল। এই সময়ে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় সিনেমা। অভিনয়গুণে বাংলাদেশের দর্শকদের কাছে তিনি পেয়েছেন জনপ্রিয়তা। বাংলাদেশি চলচ্চিত্রের এই প্রিয়দর্শিনী নায়িকার নাকি সিনেমায় আসারই কথা ছিল না, যদি শাবনাজ-নাঈম চলচ্চিত্রে না আসতেন। ঢাকার গুলশানের একটি রেস্তোরাঁয় ‘চাঁদনী সন্ধ্যায়’ কথাগুলো বলেন মৌসুমী। শাবনাজ-নাঈম জুটির প্রথম সিনেমা ‘চাঁদনী’ মুক্তির ২৫ বছর পূর্তি হলো। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় এ উপলক্ষে আয়োজনবিস্তারিত পড়ুন

যে সাত কারণে পুরুষরা সম্পর্কে জড়াতে চান

প্রচুর সংখ্যক পুরুষই প্রতিশ্রুতিশীলতার ব্যাপারে ভীত। কিন্তু বহুল প্রচলিত বিশ্বাসের বিপরীতে বাস্তবে দেখা গেছে যে, বেশিরভাগ পুরুষই একটি নির্দিষ্ট সম্পর্কে থাকতে চান। হ্যাঁ, এমনটাই ঘটে। আর এর কারণগুলো হলো: ১. তারা শারীরিক স্পর্শ পছন্দ করেন পুরষরা শারীরিক ঘনিষ্ঠতা পছন্দ করেন। শুধু যৌনতা নয়। এমনকি কোনো নারীর একটি যৌনতাহীন স্পর্শও তাদেরকে পাগল করে তুলতে পারে। আদর, পেছন থেকে আলিঙ্গন, তাদের চুল নিয়ে খেলা করা বা তাদের ঘাড়ে স্পর্শ প্রভৃতি তাদেরকে ভালোবাসা লাভেরবিস্তারিত পড়ুন

নাসিরনগরের চেয়েও জঘন্যতম ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ”নাসিরনগরের চেয়েও জঘন্যতম ঘটনা ঘটেছে গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে। এ ঘটনার বিচার না হলে আওয়ামী লীগকে পস্তাতে হবে। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য আওয়ামী লীগের একটি মহল এ ধরনের ষড়যন্ত্র করছে।” রবিবার বিকালে গোবিন্দগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত সাঁওতাল অধ্যুষিত মাদারপুর ও জয়পুরপাড়া পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। কাদের সিদ্দিকী বলেন, ”প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন বিজ্ঞ মানুষ। তিনি সবই বোঝেন। এ জন্য তাকে সজাগ হয়েবিস্তারিত পড়ুন

ক্ষমতা ছাড়ার পর ট্রাম্প বিষয়ে মন্তব্য করবেন ওবামা

দুই মেয়াদে আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন বারাক ওবামা। ২০১৭ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উত্তরসূরি নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন তিনি। যুক্তরাষ্ট্রের একজন নাগরিক হিসেবে তখন প্রয়োজনে ট্রাম্পকে নিয়ে মুখ খুলবেন ওবামা। রবিবার পেরুর রাজধানী লিমায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন ইঙ্গিত দেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। ওবামা বলেন, হোয়াইট হাউস ত্যাগের পর তিনি যদি মনে করেন তার উত্তরসূরি ডোনাল্ড ট্রাম্প আমেরিকান মূল্যবোধের ওপর হুমকি সৃষ্টিবিস্তারিত পড়ুন

শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২১ নভেম্বর) সকাল ৮টায় রাষ্ট্রপতি ও সোয়া ৮টায় প্রধানমন্ত্রী এ শ্রদ্ধা জানান।

ভাঙাচোরা মাটির ঘরেই বাস, জন্ম থেকে অন্ধ, বয়স ৭৩ তবুও মেলেনি সরকারি কার্ড

জন্ম থেকে অন্ধ। বয়স ৭৩। জন্ম ১৯৪৩ সালের ৭ মে। ভাঙাচোরা মাটির ঘরেই বাস। তিন ছেলে কৃষিজীবী। অভাবের সংসার। সরকার বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা দিলেও ৭৩ বছর বয়স্ক কেরামত আলী গাজীর ভাগ্যে জোটেনি প্রতিবন্ধী কিংবা বয়স্ক ভাতার কার্ড। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের বালাকাটি গ্রামে স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে কোন রকমে খেয়ে না খেয়ে জীবনযাপন করছেন কেরামত আলী। স্ত্রী ফাতেমা খাতুনের বয়স ৬৫ বছর। তিনিও খুববেশী কাজকর্মবিস্তারিত পড়ুন

জাপানে প্রবীণদের এ কেমন জীবন?

এক অতিপ্রাকৃত আওয়াজে ঘুম ভেঙে গিয়েছিল ছুটির দিন ভোরে । পাগলা ঘন্টির মত ছোটা এই প্রবাস জীবনে ছুটির দিনের লেপের ওমের ভেতর থেকে ঘুম ভাঙা এক অসহ্য অভিজ্ঞতা। মনে মনে বললাম , “ কি যন্ত্রণা!” থেমে থেমে কয়েকবার শুনতে পেলাম, আর উত্তরোত্তর পাশ বালিশে কানচাপা দিয়ে গেলাম। সকাল ১০টায় লাটসাহেবী ঘুম থেকে উঠে নাস্তা বানাতে চুলার কাছে দাঁড়িয়ে অবচেতনেই চোখ গেল পেছনের বিল্ডিংএ। কিছু কালো স্যুট-প্যান্ট, স্কার্ট পরা মানুষের আনাগোনা। এবারেবিস্তারিত পড়ুন