Archives
now browsing by author
রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকার খবর সত্য নয়: মিয়ানমার


রাখাইনে নির্যাতিত রোহিঙ্গাদের পালানো এবং বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টার খবর সত্য নয় বলে দাবি করেছে মিয়ানমার। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্র গ্লোবাল নিউ লাইট শনিবার এ দাবি করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। রয়টার্স জানায়, মিয়ানমার বলছে- রোহিঙ্গারা পালাতে বাংলাদেশে অনুপ্রবেশ করছে দেশটির সদ্য গঠিত একটি টাস্কফোর্স এ খবরের সত্যতা পায়নি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কমান্ডিং অফিসার জানিয়েছেন, শুক্রবার তাদের লোকজন ৮২ জনকে খাবার এবং ওষুধ সরবরাহ করেছেন। এদের মধ্যেবিস্তারিত পড়ুন
সাগর-রুনি হত্যা : তদন্ত প্রতিবেদন দাখিলের নতুন দিন


সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করা হয়েছে। আগামী ১ জানুয়ারি এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারণ করেছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর হাকিম মাজহারুল ইসলামের আদালতে মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন নির্ধারিত ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সহকারী পুলিশ সুপার ওয়ারেছ আলী মিয়া তদন্ত প্রতিবেদন দাখিল না করায় নতুন তারিখ ধার্য করেন বিচারক। মামলার এজাহার থেকে জানাবিস্তারিত পড়ুন
বিনা বিচারে বন্দি, চারজনকে হাইকোর্টে হাজির করার নির্দেশ


বিনা বিচারে দীর্ঘ সময় কারাগারে বন্দি থাকা চার ব্যক্তিকে হাইকোর্টে হাজির করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৪ ডিসেম্বর তাঁদের আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সম্প্রচার করা এ-সংক্রান্ত এক প্রতিবেদন আজ রোববার আদালতের নজরে আনা হলে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ওই চার ব্যক্তি হলেন চাঁন মিয়া, সেন্টু, মকবুল ওবিস্তারিত পড়ুন
যে ৫ সমস্যার মুখোমুখি হন যমজরা


ভাই-বোন থাকা অনেক মজার বিষয়। একসঙ্গে সময় কাটানো বা খুনসুটি সব সময় উপভোগ্য হয়। যমজ থাকা আরো বেশি মজার। তবে যমজদের বেশ কিছু জটিলতার মুখোমুখি হতে হয়। এটা একমাত্র তারাই বোঝেন। বড় হতে হতে এসব সমস্যার শুরু এবং তা চলমান থাকে। এখানে দেখে নিন যমজদের এমন ৫টি বিড়ম্বনার কথা। ১. পরিচয়ের সমস্যা: যদিও তারা একই পোশাক-পরিচ্ছদ ব্যবহারকে মজার বিষয় বলে মনে করেন, কিন্তু এটা ব্যাপক সমস্যার জন্ম দেয়। এ সময় তারাবিস্তারিত পড়ুন
মায়ের হাত-পায়ের রগ কাটলেন ছাত্রলীগকর্মী


ঠাকুরগাঁও সদরে চাপাতি দিয়ে সৎ মায়ের হাত-পায়ের রগ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের এক কর্মীর বিরুদ্ধে। হামলার শিকার আনোয়ারা বেগমকে (৩৫) মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার রুহিয়া থানা এলাকার ঘনিমহেশপুর গ্রামে রোববার সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগকর্মী হারুন অর রশিদকে (৩০) আটক করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ১ম স্ত্রী হাসিনার সঙ্গে বনিবনা না হওয়ায় সদর উপজেলার ঘনিমহেশপুর গ্রামের সাদেকুলবিস্তারিত পড়ুন
অ্যাটর্নি জেনারেলকে নিয়ে করা রিট শুনানিতে বিব্রত হাইকোর্ট


অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের পদ নিয়ে করা রিটের শুনানিতে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট। রোববার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্ট এলে এ পরিস্থিতির উদ্ভব হয়। বিচারপতি কাজী রেজাউল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চের একজন বিচারপতি শুনানিতে বিব্রত বোধ করেন। রিটের আবেদন এখন নিয়ম অনুযায়ী প্রধান বিচারপতির কাছে যাবে। তিনি যে বেঞ্চ ঠিক করে দেবেন সেখানে এর শুনানি হবে। রিটকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ এসব জানিয়েছেন। তিনি জানান, গত ১০বিস্তারিত পড়ুন
দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে ভুমিকা রাখবেন তারেক : আব্বাস


শিগগিরই দেশে ফিরে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহযোগিতা করবেন বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। রবিবার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় তারেক রহমানের ৫২তম জন্মদিন উপলক্ষে ডক্টর’স এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনের সময় তিনি একথা বলেন। ড্যাবের পক্ষ থেকে চিকিৎসা সেবা নিতে আসা লোকদের ফ্রি চিকিৎসাপত্র দেয়া হয় এবং বিনামূল্যে ওষুধ সরবারহ করা হয়। এ ছাড়া দলেরবিস্তারিত পড়ুন
বয়স্কদের অবশ্যই যা খাওয়া উচিত


দিন দিন বয়স যত বাড়ছে সেই সঙ্গে শরীরটাও যেন রোগের ডিপো হয়ে যাচ্ছে। অল্প বয়সে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে অনেক বেশি থাকে। কিন্তু বয়স বাড়ার সঙ্গে কমতে থাকে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও। এ কারণে যাদের বয়স ৬০ এর কোঠায় তাদের উচিত বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়া। যাতে রোগ-প্রতিরোধ ক্ষমতা বাড়ে। খাবারের তালিকায় অবশ্যই সবুজ শাক-সবজি রাখতে হবে। কারণ এতে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে। বয়স্কদের ভালো থাকার জন্য রইল কিছু টিপস—বিস্তারিত পড়ুন
অবসরে কেমন সময় কাটাচ্ছেন বিপিএলের খেলোয়াড়রা


বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের ঢাকা পর্ব শেষে এখন চার ছক্কার হইচই নিয়ে তারকা খেলোয়াড়দের মেলা বসেছে চট্টগ্রামে। দেশী-বিদেশী নামি তারকা খেলোয়াড়দের সঙ্গে দারুণ সময় কাটাচ্ছেন দেশের উদীয়মান খেলোয়াড়রা। গেল ১৭ নভেম্বর থেকে শুরু হয়েছে বিপিএলের চট্টগ্রাম পর্ব। নিজেদের ম্যাচ ও অনুশীলেনের ফাঁকে অবসরের দিনগুলো অনেক আনন্দঘন পরিবেশে কাটিয়েছে প্রতিটি দলের খেলোয়াড়রা। খুলনা টাইটান্সের খেলোয়াড়রা চট্টগ্রামের নেভাল একাডেমিসহ বেশ কয়েকটি দর্শনীয় স্থানে ভ্রমন করেছে। অনেকটা পিকনিক উদযাপনর মতো করে তারা কাটিয়েছে অবসরগুলো। এছাড়াও চট্টগ্রামেরবিস্তারিত পড়ুন
যমজ শিশু জন্ম দিয়ে মায়ের মৃত্যু


হবিগঞ্জ প্রতিনিধি : জেলার বানিয়াচঙ্গে দীপালী সরকার নামে এক নারী যমজ দুই সন্তান জন্ম দিয়ে মারা গেছেন। রবিবার (২০ নভেম্বর) সকালে হবিগঞ্জ সদর হাসপাতালে তিনি যমজ দুই শিশুর জন্ম দেন। তবে শিশু দুটির জন্মের পরই না ফেরার দেশে চলে যান মা দীপালী সরকার। হাসপাতাল সূত্রে জানা যায়, বানিয়াচং উপজেলার নয়াপাড়া গ্রামের জতিন্দ্র সরকারের স্ত্রী দীপালী সরকারের প্রসব যন্ত্রণা উঠলে শুক্রবার রাতে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায়বিস্তারিত পড়ুন













