বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

আজকের খেলাঃ মাহমুদউল্লাহর খুলনার মুখোমুখি মুশফিকের বরিশাল

মাহমুদউল্লাহ-মুশফিক, জাতীয় দলে সতীর্থ, বৈবাহিক সূত্রে দুজনে আত্মীয়, ভায়রা-ভাই। তবে এই সব সম্পর্কগুলো আজ দূরে সরিয়ে রেখে একে অপরের বিপক্ষে মাঠে নামবে দুই তারকা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ মুশফিকের বরিশাল বুলস মুখোমুখি হবে মাহমুদউল্লাহর খুলনা টাইটান্সের। গত আসরে ছিলেন বরিশালের অধিনায়ক। দলকে তুলে ছিলেন ফাইনালে। এবার নাম লিখিয়েছেন খুলনায়। তবে দল পাল্টালেও মাহমুদউল্লাহর ক্ষুরধার নেতৃত্ব বদলে যায়নি, সাদামাটা দল নিয়েও খুলনা ম্যাচের পর ম্যাচ চমক দেখাচ্ছে তার কারণেই। শনিবারবিস্তারিত পড়ুন

দুর্ঘটনা থেকে বাঁচলেন শাহরুখ-আলিয়া

সম্প্রতি শাহরুখ-আলিয়া বড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন। দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল ডিয়ার জিন্দেগির সেটে। গোয়াতে শুটিং চলাকালীন সাইকেল চালিয়ে শট দিচ্ছিলেন আলিয়া-শাহরুখ। সরু গলিতে বড় বড় ক্যামেরা নিয়ে শুটিং করতে এমনিতেই অসুবিধে হচ্ছিল। হঠাৎ একটি টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে ওই এলাকায় ঢুকে পড়ে। তারপর শাহরুখ-আলিয়ার সাইকেলের পিছন পিছন জোরে চলতে শুরু করে। কোনও মতে টেম্পোটিকে পাশ দিয়ে দাঁড়িয়ে যায় শাহরুখদের সাইকেল। কিছু দূরে গিয়ে দাঁড়িয়ে যায় টেম্পোও। তবে এ ঘটনায় কেউই আহত হননি।বিস্তারিত পড়ুন

প্রাথমিক সমাপনীঃ প্রথম দিনেই ঝরল দেড় লাখ শিশু

প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় প্রথম দিনেই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী্। তারা সমাপনীর জন্য নিবন্ধন করলেও অংশ নেয়নি পরীক্ষায়। এ বছর সারা দেশে প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় অংশ নিতে নিবন্ধন করে ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী। রবিবার শুরু হওয়া সমাপনীর প্রথম দিন পরীক্ষার হলে সিটে বসেছে ৩০ লাখ ৯১ হাজার ৪৭৫ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৬ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল এদিন। শতকরা হিসেবে এই হার ১৪বিস্তারিত পড়ুন

‘বাংলাদেশে বিয়ের বয়স ১৬ বছর করা লজ্জাজনক’

বাল্যবিবাহের হারের দিক দিয়ে বাংলাদেশ লজ্জাজনক অবস্থানে আছে। এ অবস্থায় আইনে মেয়েদের বিয়ের বয়স ১৬ বছর করা হলে তা বাংলাদেশের জন্য আরো লজ্জাজনক হবে বলে মন্তব্য করেছেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। রোববার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত ‘আইনে কন্যাশিশুর বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর বহাল রাখার দাবি’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বদিউল আলমবিস্তারিত পড়ুন

স্বল্প আয়ের এই মানুষগুলোর কাছে এটা ‘খালার ভাতের হোটেল’

শনিবার রাত প্রায় সাড়ে ৯টা। শাহবাগ থেকে টিএসসির রাস্তায় হেঁটে চলার সময় পাবলিক লাইব্রেরি পেরোতেই রাস্তার ধারে চোখে পড়লো কিছু মানুষ। যারা পিঁড়িতে (কাঠের তৈরি বসার আসন) বসে খোলা আকাশের নিচে ভাত খাচ্ছেন। রিকশাচালক, দিনমজুর, স্বল্প আয়ের এই মানুষগুলোর কাছে এটা ‘খালার ভাতের হোটেল’ নামেই পরিচিত। খাবার হোটেল বলতে বোঝায় সাধারণত টেবিল-চেয়ার থাকবে, থাকবে মেসিয়ার, ফরমায়েশ অনুযায়ী টেবিলে পরিবেশন করবে কাস্টমারের খাবার। কিন্তু এখানে যে খোলা আকাশের নিচে হোটেল, এখানকার পরিবেশবিস্তারিত পড়ুন

ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে নিহত ৩০

ভারতের কানপুরে পাটনা-ইন্দোর এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। রোববার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর টাইসম অব ইন্ডিয়ার। কানপুর পুলিশের মহাপরিদর্শক বলেছেন, এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩০টি মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। অনেক যাত্রীই গুরুতর আহত হয়েছেন। ভারতীয় রেলওয়ের মুখপাত্র অনিল সাক্সেনা বলেছেন, মেডিকেল টিম ও ঊর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে গেছেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পুলিশের মহাপরিদর্শককে ব্যক্তিগতভাবে উদ্ধারবিস্তারিত পড়ুন

জেনে নিন ক্যান্সারের যে ১০টি লক্ষণ সহজেই সনাক্ত করা সম্ভব

ক্যান্সারের কিছু লক্ষণ আছে, যা মানুষ নিজের অজান্তেই এড়িয়ে যায়। অথচ রোগবালাই শুরুতে ধরা পড়লে চিকিৎসা অনেক সহজ হয়। তাই আজ জানাবো ক্যান্সারের দশটি লক্ষণের কথা, যেগুলো সহজেই শনাক্ত করা সম্ভব। এই লেখাটি পরিবেশিত হলো ডয়েচ ভেলের সৌজন্যে। ঘনঘন কাশি মাঝে মাঝে কাশি হলে উদ্বেগের কোনো কারণ নেই। কিন্তু ঘনঘন কাশি কিংবা কফের সঙ্গে রক্ত বের হলে, উদ্বিগ্ন হওয়ার মতো ব্যাপার বৈকি! বেশিরভাগ কাশি বিপদের না হলেও কিছুক্ষেত্রে তা ফুসফুসে ক্যান্সারেরবিস্তারিত পড়ুন

প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু আজ

৩২ লাখ ৩০ হাজার ২শ ৮৮ জন শিক্ষার্থীর অংশগ্রহণে প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হচ্ছে আজ। বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী সমাপনীতে ইংরেজি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক সমাপনীতে এবার ২৯ লাখ ৩০ হাজার ৫৭৩ জন এবং ইবতেদায়ী সমাপনীতে দুই লাখ ৯৯ হাজার ৭১৫ জনসহ মোট ৩২ লাখ ৩০ হাজার ২৮৮ জন শিক্ষার্থী অংশ নেবে। প্রাথমিকে ছাত্রসংখ্যা ১৩ লাখ ৪৬ হাজার ৩২ জন এবং ছাত্রীবিস্তারিত পড়ুন

‘স্বীকার না করলেও বেগম জিয়ার প্রস্তাব বাস্তবায়নের চেষ্টা করবেন শেখ হাসিনা’

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রকাশ্যে স্বীকার না করলেও বেগম জিয়ার প্রস্তাবনা যতোটুকু সম্ভব বাস্তবায়নের চেষ্টা করবেন বলে মন্তব্য করছেন বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় ঐক্যজোটের অন্যতম শরীক দল বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীরপ্রতীক। তিনি মনে করছেন: যেহেতু আওয়ামী লীগের সভাপতি ঘোষণা দিয়ে রেখেছে তার দল প্রশ্নবিদ্ধ নির্বাচন চায়না। তাই দলটির সামনে স্বাধীন, নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠনে বিকল্প নেই। যদিও নির্বাচন কমিশন গঠনের দায়িত্ববিস্তারিত পড়ুন

জেতার পরও কেন সংবাদ সম্মেলনে এলেন না মাশরাফি?

টানা পাচঁবার হারের পর কাল দেখা পান জয়ের। শনিবার রাজশাহীর বিপক্ষে ৩২ রানের জয় পেয়েছে কুমিল্লা। কিন্তু জয় পেলেও ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নিজে এলেন না। মোহাম্মদ শরীফকে পাঠান অধিনায়ক মাশরাফি। তবে মাঠ ছাড়ার আগে ধারাভাষ্যকারকে আর এড়াতে পারলেন না। জয়ের পরও গোমড়া মুখে, কাঁপা গলায় বলে গেলেন, ‘সামনের ম্যাচেও আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে চাই।’ সোহেল তানভীর এবং সাইফউদ্দিন দুজনে মিলে নিয়েছেন ৭ উইকেট। মাশরাফি নিজে ৪ ওভার বল করেবিস্তারিত পড়ুন