Archives
now browsing by author
সত্যম শিবম সুন্দরম: যৌনতা থেকে শিল্প


সমালোচকদের প্রশংসা ও নিন্দা দুই-ই যথেষ্ট পরিমাণে জুটেছিল ছবিটির কপালে। ছবির বক্তব্য, সংলাপ, অভিনয় ও সংগীত পেয়েছিল প্রশংসা অন্যদিকে যৌনতার অবাধ প্রদর্শনীর জন্য নিন্দাও হয়েছিল কম নয়। পরে অবশ্য ছবিটির শিল্পবোধের প্রতি প্রশংসার পাল্লাই ভারি হয়। বলিউডের কিংবদন্তি চলচ্চিত্র ব্যক্তিত্ব রাজ কাপুরের পরিচালনায় এ ছবিতে অভিনয় করে শরীরি আবেদনকে শিল্পের পর্যায়ে যিনি নিয়ে যান সেই অসামান্য অভিনেত্রীর নাম জিনাত আমান। তার জীবনের অন্যতম সেরা ছবি ‘সত্যম শিবম সুন্দরম’। বলিউডের ক্ল্যাসিক ছবিরবিস্তারিত পড়ুন
পাকিস্তানি খায়েশ, মৃতপ্রায় বিএনপি ও আওয়ামী প্রতিরোধ


পাকিস্তানি ‘লেজ’ কখনও সোজা হবে না। এবার তারা প্রায় ৭০০ কোটি টাকা চাইছে। তাদের এই দাবি নিয়ে তারা কত দূর যাবে বা যেতে পারবে জানি না। তবে লুকায়িত হিংসা আর ক্রোধের এই বহিঃপ্রকাশ নতুন নয়। আমাদের দেশের চাকা এখন সচল। ৪০ বছর পর অনেক দেশের ভাগ্যে এমন সুযোগ আসে। এটাও ইতিহাসের নিয়ম। যারা এগিয়েছে, যাদের দেশ আজ শক্ত জায়গায় তাদের অতীত তাই বলে। আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জঞ্জাল সাফবিস্তারিত পড়ুন
সিটি ভোটের প্রচারেও মন্ত্রী-এমপিরা নয়


সিটি করপোরেশনের মেয়র পদে প্রথমবারের মতো দলীয় নির্বাচনে নারায়ণগঞ্জের ভোটে মন্ত্রী ও সাংসদসহ সরকারি সুবিধাভোগীরা নির্বাচনী প্রচারে অংশ নিতে পারবেন না। ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনের আচরণবিধির ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ সিটির ভোট সামনে রেখে জারি করা সিটি নির্বাচনের নতুন আচরণবিধিতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, “মন্ত্রী-প্রতিমন্ত্রী, সমমর্যাদার ব্যক্তি, সংসদ সদস্য ও সিটি মেয়ররাও প্রচারে অংশ নিতে পারবেন না। এ সংক্রান্ত নিষেধাজ্ঞা আরোপ নিয়ে দলীয় ভিত্তিতে সিটিবিস্তারিত পড়ুন
ডিম বিক্রেতার টাকা ‘ছিনিয়ে নেওয়া’ কনস্টেবল-আনসার রিমান্ডে


রাজধানীতে ডিম ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার এক কনস্টেবল ও এক আনসার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিন করে হেফাজতে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারী শনিবার এক রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন বলে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই মাহমুদুর রহমান। রিমান্ডে পাঠানো পুলিশ কনস্টেবল লতিফুজ্জামান ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের গুলশান জোনে কর্মরত ছিলেন; আর রিমান্ডে পাঠানো আনসার সদস্যের নাম রাজিকুল খন্দকার। তাদের আদালতে হাজির করে সাতদিনেরবিস্তারিত পড়ুন
মুন্সীগঞ্জের খাদ্য বান্ধব কর্মসুচির ৫০ বস্তা চাল সহ আটক ১


আব্দুল্লাহ আল মাসুদ মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতুর দক্ষিন প্রান্তে খাদ্য বান্ধব কর্মসুচির ১০টাকা দরের চালের ৫০ বস্তা চাল সহ ১ জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা প্রতি বস্তায় চালের পরিমান ৫০ কেজি। আটককৃত ব্যাক্তির নাম মো: শাহিন (৪৫)। উদ্ধার করা বস্তাগুলো নারায়ানগঞ্জের ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়ন পরিষদের খাদ্য বান্ধব কর্মসুচির বলে জানিয়েছে পুলিশ। সেখান থেকে চুরি করে চালের বস্তাগুলি ট্রলিতে মুন্সীগঞ্জের রিকাবি বাজার এলাকায় বিনোদপুরবিস্তারিত পড়ুন
মুমিনুলের তৃতীয় হাফ সেঞ্চুরি


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইটান্সের বিপক্ষে দারুণ এক হাফ সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন তিনি। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে স্বরূপে ফিরেছেন তিনি। তুলে নিয়েছেন বিপিএল ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লার দেওয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে জুনায়েদ সিদ্দিকীর সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন মুমিনুল। এক প্রান্তে ধৈর্যশীল ব্যাটিং করেন তিনি। রায়ান টেন ডেসকাটের বলে চার মেরেবিস্তারিত পড়ুন
৫ ম্যাচ পর অবশেষে জয়ের দেখা পেল মাশরাফির কুমিল্লা


বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন তারা। কিন্তু মাশরাফি বিন মুর্তজার দলকে এবার টুর্নামেন্ট শুরু করে টানা ৫ ম্যাচ হারতে হয়েছে। অবশেষে দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এল তারা। চট্টগ্রামে শনিবার নিজেদের ষষ্ঠ ম্যাচে রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়েছে কুমিল্লা। আগে ব্যাট করে ৫ উইকেটে ১৫২ রান তুলেছিল কুমিল্লা। জবাবে ১৯ ওভারে ১২০ রানে অল আউট রাজশাহী। ৫ ম্যাচে এটি রাজশাহীর চতুর্থ হার। ৪ উইকেট নিয়েছেন কুমিল্লার পাকিস্তানি পেসার সোহেল তানভির। ৩ উইকেট তরুণ পেসার মোহাম্মদবিস্তারিত পড়ুন
‘সাপকে বিয়ে করার খবর ভুয়া’


সাপকে বিয়ে করার একটি খবর সারা বিশ্বে ফলাও করে ছড়িয়ে পড়ে ইংল্যান্ডের একটি ট্যাবলয়েড কাগজে এরকম একটি সংবাদ প্রকাশিত হওয়ার পর। ওই খবরে বলা হয়, মালয়েশিয়ায় একজন দমকল কর্মী তার পোষা একটি সাপকে বিয়ে করেছেন। তিনি বিশ্বাস করেন, ওই সাপটি আসলে তার এক বান্ধবী যিনি তার মৃত্যুর পর সাপের রূপ নিয়ে পুনর্জন্ম নিয়েছেন। আবু জারিন হাসিন নামের ওই দমকল কর্মী বলছেন, এটি একটি ভুয়া খবর এবং এই খবরে তিনি দারুণ কষ্টবিস্তারিত পড়ুন
শিক্ষাঙ্গনে অনুকূল পরিবেশ বজায় রাখার আহ্বান প্রধানমন্ত্রীর


প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সেশন জট দূর করে শিক্ষা কার্যক্রমকে অব্যাহত রাখতে অনুকূল পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের সকলের একথা মনে রাখতে হবে যে, শিক্ষা ব্যবস্থাকে অব্যাহত রাখার জন্য বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। যাতে সেশন জট সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি তাকে নিজের মনে করতে হবে। …যারা হলে থাকেন তাদের দায়িত্ব হলের সৌন্দর্য ঠিক রাখা।’বিস্তারিত পড়ুন
ইসি গঠন নিয়ে এবার খালেদা জিয়ার টুইট


নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রস্তাব নিয়ে এবার টুইট করেলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। আজ শনিবার বিকেলে টুইটারে নিজের অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘নিরপেক্ষ ইসি গঠনে আমি বিএনপির প্রস্তাবনা (প্রস্তাব) তুলে ধরেছি। অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে ক্ষমতাসীনরাও এর ভিত্তিতে আলোচনার সুযোগ নিতে পারে।’ একই সময় ইংরেজিতেও একই ধরনের একটি টুইট করেন খালেদা জিয়া। এর আগে গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে ‘নির্বাচন কমিশন গঠন এবং শক্তিশালীকরণ : বিএনপির প্রস্তাবাবলী’ শীর্ষক অনুষ্ঠানে সব রাজনৈতিকবিস্তারিত পড়ুন













