রবিবার, জুন ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

ব্যাঙ্গালোরে বর্ষবরণ : ‘ওরা মেয়েদের শরীর হাতড়াচ্ছিল’

ববর্ষের প্রথম প্রহরে ভারতের ব্যাঙ্গালোরে মেয়েদের ওপর প্রকাশ্যে যে ব্যাপক যৌন হামলা হয়েছিল, পুলিশ বলছে তার অনেক “বিশ্বাসযোগ্য প্রমাণ” তাদের হাতে এসেছে। কয়েকজন মহিলা দাবি করেছেন, সেই রাতে তারা ব্যাঙ্গালোরের নগর কেন্দ্রে যৌন নিপীড়নের শিকার হন। তবে পুলিশের কাছে এ নিয়ে এখনো কোন সুনির্দিষ্ট অভিযোগ কেউ দায়ের করেনি। ঘটনার শিকার এক নারী বিবিসিকে তার ওপর যৌন হামলার ভয়ংকর বিবরণ দিয়েছেন। পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ এই নারী কেবল পুজা নামে তাঁর পরিচয় দিতেবিস্তারিত পড়ুন

মাশরাফির জন্য স্মরণীয় হতে পারত ম্যাচটি

নতুন বছরটি জয় দিয়ে শুরু করতে পারল না বাংলাদেশ। গতকাল নেপিয়ারের ব্যাটিং স্বর্গে তাসের ঘরের মত ভেঙে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। কিউইদের পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারছিলেন না বাংলাদেশের ব্যাটসম্যানরা। এমনভাবে পরাজয় দর্শকরা সহ কেউ সহজভাবে মেনে নেয়নি তা বলাই বাহুল্য। মানতে পারেননি অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার নিজের কাছেও বছরের প্রথম এই ম্যাচটি স্মরণীয় হতে পারত। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টুয়েন্টি টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগতভাবে দুটি অর্জন হয়েছে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই ব্যক্তি নিহত

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহত দুজনকে ‘ডাকাত’ বলছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গজরা এলাকায় কথিত এই বন্দুকযুদ্ধ হয়। নিহত মজিবুর রহমান ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামের ভাই এবং হাবু জোয়ারদারের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ঘটনার পর থেকে নিহত মজিবুর রহমানের ভাই ইউপি সদস্য নুরুল ইসলামও পলাতক রয়েছেন। মতলব উত্তর থানা পুলিশ জানায়, উপজেলার গজরা এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবরবিস্তারিত পড়ুন

জন্মদিনে ফাহমিদা নবী

জনপ্রিয় সঙ্গীতশিল্পী ফাহমিদা নবীর জন্মদিন আজ। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাবেন। তবে ভক্তদের সঙ্গে থাকবেন দুটি সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠানে। সকাল ৮টা ০৫ মিনিটে এনটিভির ‘আজ সকালের গান’ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইয়ের ‘তারকা কথন’ অনুষ্ঠানে দুপুর ১২টা ৩০ মিনিটে উপস্থিত থাকবেন। এ দুটো অনুষ্ঠানে ভক্তদের সঙ্গে কথা বলবেন ফাহমিদা নবী। এছাড়া বাকিটা সময় পরিবারের সবার সঙ্গে কাটাবেন। প্রখ্যাত সঙ্গীতশিল্পী মাহমুদ উন নবীর মেয়ে ফাহমিদা নবী।বিস্তারিত পড়ুন

১ হাজার রানের ক্লাবে উইলিয়ামসন

নিউজিল্যান্ডের চতুর্থ ও বিশ্বের ৩৩তম খেলোয়াড় হিসেবে টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন দেশটির অধিনায়ক কেন উইলিয়ামসন। গতকাল বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অপরাজিত ৭৩ রানের ইনিংস খেলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নামার আগে উইলিয়ামসনের আন্তর্জাতিক পরিসংখ্যান ছিলো, ৩৫ ম্যাচের ৩৩ ইনিংসে ৯৬৭ রান। ফলে ১ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে ৩৩ রান প্রয়োজ পড়ে উইলিয়ামসনের। প্রয়োজনীয়বিস্তারিত পড়ুন

পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মাছ বিক্রেতার মৃত্যু

পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে মারা গেছেন ঈশ্বরদী বাজারের মাছ বিক্রেতা মুকুল মুন্সী (৩৭)। মঙ্গলবার দিবাগত রাত বারোটায় তার মরদেহ পৌরসভার ৫নং ওয়ার্ডের শেষ প্রান্তে ভুতের গাড়ি ভাটাপাড়ার একটি দীঘি থেকে উদ্ধার করে দমকল বাহিনীর সদস্যরা। নিহত মুকুল এর আত্মীয় জনি ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় মুকুল কয়েকজন বন্ধুসহ দীঘির পাড়ে বসে তাড়ি সেবন করছিলেন। এসময় সিভিল ড্রেসে ঈশ্বরদী থানার দু’জন পুলিশ সেখানে উপস্থিত হলে বন্ধুরা দৌড়ে পালিয়ে গেলেওবিস্তারিত পড়ুন

উচ্চ মাধ্যমিক পাসেই ইউনিয়ন পরিষদে চাকরি, আবেদন প্রক্রিয়া জেনে নিন

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নারায়ণগঞ্জ জেলার ইউনিয়ন পরিষদগুলোয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, ঢাকার স্মারক নম্বর অনুযায়ী ‘হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর’ পদে ২৫ জনকে এই অস্থায়ী নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে প্রার্থীদের নারায়ণগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। যোগ্যতা যেকোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের জিপিএপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি কম্পিউটার চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। এ ছাড়াবিস্তারিত পড়ুন

নতুনদের জন্য চাকরির সুযোগ আরএফএল গ্রুপে

নতুনদের জন্য চাকরির সুযোগ দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরএফএল গ্রুপ। ‘ট্রেইনি ইঞ্জিনিয়ার’ পদে ৫০ জনকে এই নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা মেকানিক্যাল, ইলেক্ট্রিক্যাল, আইপিই বা পলিমার ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি যোগাযোগ ও উপস্থাপনায় দক্ষ হতে হবে। এ ছাড়া কম্পিউটার চালনায় পারদর্শিতা থাকতে হবে। আবেদন প্রক্রিয়া শুধু বিডিজবস ডটকমের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে আগামী ৩১ জানুয়ারি, ২০১৭ পর্যন্ত। সূত্র : বিডিজবস ডটকম

এক শাড়িতে জয়া-ঐশ্বরিয়া এখন ভাইরাল!

গত প্রায় দু’মাস ধরে নোট বাতিলের ধাক্কায় বিপর্যস্ত গোটা ভারত। বলিউডে আবার সমালোচনার ঝড় উঠেছে। কারণ দু’টো আলাদা অনুষ্ঠানে একই শাড়ি পরে হাজির হলেন শাশুড়ি-বৌমা। গোলাপি সিল্ক একবার জয়া পরেছেন বেজ রঙা ব্লাউজ দিয়ে। আবার ঐশ্বরিয়া ট্রাই করেছেন অন্য ভাবে। সম্প্রতি এই দু’টি ছবি ভাইরাল হয়েছে হোয়াটস্অ্যাপে। সঙ্গে চলছে বচ্চনদের ওপর ডিমানিটাইজেশন এফেক্ট নিয়ে জল্পনা। জানিয়ে রাখা ভাল, এত ক্ষণ যা পড়লেন এ নিছকই জোক। সেলেবদের নিয়ে মজা করে প্রায়শই নানাবিস্তারিত পড়ুন

পেটের ভেতর ছয় ইঞ্চি কাঁচি নিয়ে ১৮ বছর!

১৮ বছর ধরে পেটের ভেতর একটি কাঁচি নিয়ে স্বাভাবিক জীবন যাপন করেছেন এক ব্যক্তি! এক অপারেশনের পর চিকিৎসক ভুল করে তাঁর পেটে কাঁচি রেখেই সেলাই করে দেন। এত দিন পর সেই কাঁচির অস্তিত্ব টের পেলেন তিনি। সম্প্রতি সফল এক অস্ত্রোপচারের মাধ্যমে ছয় ইঞ্চি আকারের সেই কাঁচি বের করা হয়েছে। ঘটনাটি ভিয়েতনামের। ১৯৯৮ সালে এক সড়ক দুর্ঘটনার শিকার হন ভিয়েতনামের নাগরিক মা ভ্যান নিয়াহ। নিয়াহকে যেতে হয় চিকিৎসকের ছুরি-কাঁচির নিচে। তখন সফলবিস্তারিত পড়ুন