Archives
now browsing by author
ভিক্টোরিয়ানস শব্দটা হঠাৎ বড় বেমানান লাগছে কুমিল্লার নামের পাশে


ভিক্টোরিয়ানস শব্দটা হঠাৎ বড় বেমানান লাগছে কুমিল্লার নামের পাশে! অধিনায়ক হিসেবে এমন দিন কখনো আসেনি মাশরাফি বিন মুর্তজার। কালও হেরেছে তাঁর দল কুমিল্লা ভিক্টোরিয়ানস। রংপুর রাইডার্সের ব্যাটসম্যানরা ৯ উইকেট হাতে রেখে যখন ম্যাচ শেষ করে দিয়েছেন, তখনো ইনিংসের বাকি ১৮ বল। টানা পঞ্চম হারে বিপিএলে এখনো জয়হীন কুমিল্লা। কুমিল্লার ব্যাটিং দেখে ধন্দই জাগল, আগের ম্যাচটা কি এ পিচেই হয়েছে! একটু আগেই না এখানে রান-উৎসব হলো চট্টগ্রাম ও রাজশাহীর ম্যাচে। সম্ভব নয়বিস্তারিত পড়ুন
স্ত্রীকে কোনো দিন মেকআপ ছাড়া দেখেননি এলভিস!


আট বছর প্রেমের পর বিয়ে। সংসার করেছেন ছয় বছর। এই লম্বা সময়ে কোনো দিন স্ত্রী প্রিসিলাকে নাকি মেকআপ ছাড়া দেখেননি সংগীতজগতের মহাতারকা এলভিস প্রিসলি। সম্প্রতি একটি টিভি অনুষ্ঠানে এমনটাই বললেন এলভিসের সাবেক স্ত্রী হলিউড অভিনেত্রী প্রিসিলা। ‘লুজ উইমেন’ নামের একটি টিভি অনুষ্ঠানে সম্প্রতি অংশ নিয়েছিলেন ৭১ বছর বয়সী প্রিসিলা প্রিসলি। এলভিসের সঙ্গে তিনি ১৪ বছর বয়স থেকে প্রেম শুরু করেন। ১৯৬৭ সালে বিয়ে হয় তাঁদের। ১৯৭৩ সালে হয় বিবাহবিচ্ছেদ। অনুষ্ঠানে প্রিসিলাবিস্তারিত পড়ুন
আবারও ব্যাটিং ধস পাকিস্তানের


ব্যাটিংটাই আবারও ক্রাইস্টচার্চ টেস্টে পিছিয়ে দিল পাকিস্তানকে। প্রথম ইনিংস ১৩৩ রানে অলআউট হয়ে যাওয়ার পর পাকিস্তানি বোলাররা নিউজিল্যান্ডকে খুব বড় লিড নিতে দেননি। কিউইদের অলআউট করে দিয়েছিলেন ২০০ রানেই। কিন্তু দ্বিতীয় ইনিংসে আবারও পাকিস্তানের ব্যাটিং ধসে প্রথম টেস্টে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। ১২৯ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছে পাকিস্তান। হাতে ৩ উইকেট রেখে তৃতীয় দিন শেষে ৬২ রানে এগিয়ে মিসবাহ-উল-হকের দল। ২১ রানে সামি আসলামের উইকেট হারানোর পর থেকেই আর পথবিস্তারিত পড়ুন
১২৫ রোহিঙ্গাকে ঢুকতে দেয়নি কোস্টগার্ড


নাফ নদী দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী-শিশুসহ ১২৫ রোহিঙ্গাকে বাধা দিয়েছে কোস্টগার্ড। তাদের মিয়ানমারে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে নাফ নদীর সাবরাং নয়াপাড়া ৫ নম্বর স্লুইসগেট এলাকা দিয়ে সাতটি নৌকায় করে রোহিঙ্গারা অনুপ্রবেশের চেষ্টা চালায়। পরে রাত সাড়ে ১০টার দিকে বাংলাদেশের কোস্টগার্ড সদস্যরা ওই রোহিঙ্গাদের মিয়ানমারের ফিরে যেতে বাধ্য করেন। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট নাফিউর রহমান বলেন, মিয়ানমারের ফাতংজা এলাকার হয়ে টেকনাফের সাবরাংবিস্তারিত পড়ুন
এটা কি পার্ক!


কারওয়ান বাজারের বিনোদনমূলক পার্কটি এখন প্রায় লোকচক্ষুর আড়ালে। দীর্ঘদিন ধরে পার্কটি সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে থাকায় সাধারণ মানুষ এটি ব্যবহার করতে পারছে না। অনেকে জানেনই না যে এখানে এমন কোনো বিনোদনমূলক পার্ক আছে। এখন পার্কটির তত্ত্ববধায়ক ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। কারওয়ান বাজারের কিচেন মার্কেটের পেছনে গেলে চোখে পড়বে পার্কটির বেহাল দশা। সিটি করপোরেশনের পরিত্যক্ত ও ব্যবহৃত গাড়ি, ময়লার স্তূপ আর অবৈধ দোকানপাট পার্কটিকে গ্রাস করে ফেলেছে। পার্কটিতে প্রবেশের পথ একটি। তবেবিস্তারিত পড়ুন
আমরা কি প্রস্তুত ভিনগ্রহীদের সঙ্গে যোগাযোগে জন্য?


গেলো সপ্তাহে হলিউডে মুক্তি পেয়েছে সায়েন্স ফিকশন চলচ্চিত্র এরাইভাল। চলচ্চিত্রের কাহিনী গড়ে উঠেছে ভিনদেশীদের আগমন আর যোগাযোগকে কেন্দ্র করে। ছবিতে দেখানো হয়, এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীরা অবশেষে পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগ করেছে। এই আনন্দে যখন উৎফুল্ল সবাই, ঠিক তখন তাদের আগমনের উদ্দেশ্য আবিষ্কার হয়। ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাদ দিয়ে আত্মরক্ষায় ব্যস্ত হয় পৃথিবী। ছবির কল্পকাহিনী যাই হোক, এরাইভাল ছবিটি দেখে অনেকের মনেই আবারো প্রশ্ন দেখা দিয়েছে ভীনগ্রহের বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে যোগাযোগবিস্তারিত পড়ুন
নায়ক ইলিয়াস কাঞ্চন এর জীবন কাহিনী (ভিডিও)


https://youtu.be/AhM9_3t-qcw
সন্তানের পৈত্রিক অধিকার চান অপু বিশ্বাস, জবাবে যা বললেন শাকিব…(ভিডিও)


https://youtu.be/4clNmH4aeEk
বেশি লম্বা হওয়াতে ইলিয়াসের চিকিৎসা হবে না বললো ডাক্তার


বারাকা ইলিয়াসের জন্মস্থান তানজানিয়ায়। লম্বায় সাত ফুট চার ইঞ্চি। উচ্চতা বেশি—এই অজুহাহ দেখিয়ে দেশটির একটি হাসপাতাল তাঁর চিকিৎসায় অপারগতা প্রকাশ করেছে। বিবিসিকে এমনটাই জানিয়েছেন ইলিয়াস। তিনি বলেন, চোটের কারণে তাঁর কটিতে অস্ত্রোপচার প্রয়োজন। এ জন্য তিনি দার এস সালামের একটি হাসপাতালে যান। তিনি বেশি লম্বা—এমন অজুহাত দেখিয়ে তাঁর চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন চিকিৎসকেরা। ইলিয়াসকে চিকিৎসকেরা বলেন, তাঁর দৈর্ঘ্যের সমান কোনো বিছানা হাসপাতালে নেই। উচ্চতার কারণে এক্স-রে করাও সম্ভব নয়। চিকিৎসকদেরবিস্তারিত পড়ুন
নির্ধারিত পোশাক ছাড়া আইনজীবীদের আদালতে ঢুকতে নিষেধাজ্ঞা


আইনজীবী সহকারী সমিতির পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করে অ্যাডভোকেট ক্লার্কদের আদালত অঙ্গনে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে। সুপ্রিমকোর্টের জারি করা এক সার্কুলারে সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান না করলে অ্যাডভোকেট ক্লার্কদের সুপ্রিমকোর্ট অঙ্গনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিমকোর্ট প্রশাসন। সুপ্রিমকোর্টের ডেপুটি রেজিস্ট্রার মো. আজিজুল ইসলাম স্বাক্ষরিত এ বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিমকোর্ট আইনজীবী সহকারী সমিতির ইস্যু করা পরিচয়পত্র ও নির্ধারিত পোশাক পরিধান করার জন্য অ্যাডভোকেটবিস্তারিত পড়ুন













