Archives
now browsing by author
লালমোহনে শতাধিক নেতাকর্মীর জাতীয় পার্টিতে যোগদান


সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে ভোলার লালমোহনে বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন। শুক্রবার সকাল ১০ টায় লালমোহন উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুন নবী সুমনের হাতে ফুল দিয়ে তারা জাতীয় পার্টিতে যোগ দেন। যোগদান অনুষ্ঠানে নেতাকর্মীরা বলেন, এরশাদ শাসনামলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়েছে। এরশাদই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবে রুপ দেন। কিন্তু খালেদা জিয়া ক্ষমতায় এসে এরশাদের বিরুদ্ধে একের পর এক মামলা দেয়।বিস্তারিত পড়ুন
পঞ্চম শ্রেণির ছাত্রকে কুপিয়ে হত্যা


ময়মনসিংহের হালুয়াঘাটে প্রতিপক্ষ বৈমাত্রেয় ভ্রাতা (সৎভাই) ও ভ্রাতুষ্পুত্রের (ভাতিজা) দায়ের কোপে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্র নিহত হয়েছে। শুক্রবার সকাল ৭টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৮নং ওয়ার্ডে ভর্তি সবুজকে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। উপজেলার গাবরাখালি এলাকার মো. হাসান আলীর পুত্র সবুজ স্থানীয় শিমুল কোচিং স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। বৃহস্পতিবার রাতে তার মাথায় কুপিয়ে জখম করা হলে স্থানীয়রা হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে ময়মনসিংহ মেডিকেলবিস্তারিত পড়ুন
ছিনতাই করতে গিয়ে ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক


চুয়াডাঙ্গায় ছিনতাইয়ের প্রস্তুতির সময় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি খেলনা রিভলবার। বৃহস্পতিবার রাতে দামুড়হুদা উপজেলার কোষাঘাটা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রহমান, সদর উপজেলা ছাত্রলীগের নেতা টোকন ও পৌর ছাত্রলীগ নেতা রানা বিশ্বাস। এ ঘটনায় ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য তানজিম আহম্মেদ রনিসহ চারজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পুলিশ জানায়,বিস্তারিত পড়ুন
আইটিইউ অ্যাওয়ার্ড পেল বঙ্গবন্ধু স্যাটেলাইট


আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন-আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড পেয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প। ‘বেটার সুনার, অ্যাকসেলেরেটিং আইসিটি ইনোভেশন টু ইমপ্রুভ লাইভস ফাস্টার’ স্লোগানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আয়োজিত আইটিইউ মেলায় এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। মেলায় সেরা উদ্ভাবনী প্রদর্শক হিসেবে রিকগনিশন অব এক্সিলেন্স সার্টিফিকেট ক্যাটাগরিতে পুরস্কার জেতে বঙ্গবন্ধু স্যাটেলাইট। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমের হাতে এ পুরস্কার তুলে দেন আইটিইউর মহাসচিব হাউলিন ঝাউ। মেলার শেষ দিন বৃহস্পতিবার পৃথিবীর সম্ভাবনাময় উদ্ভাবনগুলোকে পুরস্কৃত করা হয়। গ্লোবাল এসএমই অ্যাওয়ার্ড,বিস্তারিত পড়ুন
জোড়া হাফসেঞ্চুরিতে বড় সংগ্রহ চিটাগং ভাইকিংসের


টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি চিটাগং ভাই্কিংসের। দলীয় ১৭ রানেই ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের বিদায়ে চাপে পড়ে যায় দলটি। এরপর আরও দ্রুত বিদা নেন তিন ব্যাটসম্যান। তবে হার মানেননি ওপেনার এনামুল হক বিজয় এবং মোহাম্মদ নবী। দুজনের জোড়া হাফসেঞ্চুরিতে রাজশাহী কিংসকে ১৯১ রানের টার্গেট দিল চিটাগং ভাইকিংস। এর আগে চট্টগামের শহীদ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর শুক্রবারের প্রথম খেলায় টসেবিস্তারিত পড়ুন
আশুলিয়ায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন,৬ ঘন্টা চেষ্টায় নিয়ন্ত্রনে


সাভারে আশুলিয়ার নরসিংহপুরে সিনহা গ্রুপের মেডলার এ্যাপারেলস লি: পোশাক কারখানার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট প্রায় ছয় ঘন্টার প্রচেষ্টায় শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে।অগ্নিকান্ডের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক অপারেশন মেজর একেএম শাকিল নেওয়াজ। বৃহস্পতিবার রাত একটার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকার মেডলার এ্যাপরেলস লিমিটেড কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানার শ্রমিকরা্ জানায় বৃহস্পতিবার রাতবিস্তারিত পড়ুন
রাজধানীতে ছিনতাই করতে গিয়ে হাতেনাতে কনস্টেবল আটক


রাজধানীর কারওয়ান বাজারের পান্থকুঞ্জ পার্কের পাশে ছিনতাই করতে গিয়ে জনতার কাছে হাতেনাতে বেধড়ক মার খেয়েছেন লতিফুজ্জামান নামে এক পুলিশ সদস্য। পরে শাহবাগ থানা পুলিশ খবর পেয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে কারওয়ান বাজারের সোনারগাঁও হোটেলের বিপরীতে পান্থকুঞ্জ পার্কের পাশে এ ঘটনা ঘটে। আব্দুল বাছির নামে এক ডিম বিক্রেতার ৪৪ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েন ট্রাফিক উত্তরের এই পুলিশ কনস্টেবল। বিষয়টি নিশ্চিত করেছেনবিস্তারিত পড়ুন
টসে জিতে ফিল্ডিংয়ে সাব্বিরের রাজশাহী


চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ শুক্রবার তামিম ইকবালের চিটাগাং ভাইকিংসের মুখোমুখি হয়েছে সাব্বির রহমানের রাজশাহী কিংস। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে টস নামক ভাগ্য পরীক্ষায় জিতেছেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্যামি। তামিম ইকবালের চিটাগাংকে আগে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন রাজশাহীর ক্যারিবিয় এই অধিনায়ক। আজকের ম্যাচটি দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। পয়েন্ট টেবিলের নিচের সারিতে থাকা চিটাগাং-রাজশাহী দুদলই চাইবে ম্যাচটিতে জিতে পয়েন্ট টেবিলে নিজের অবস্থান এগিয়ে নিতে। হারের বৃত্তেইবিস্তারিত পড়ুন
ট্রাম্পের প্রতি ‘অগাধ আস্থা’ জাপানের প্রধানমন্ত্রীর


নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ‘অগাধ আস্থা’ রয়েছে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের। তার বিশ্বাস দু’জন মিলে আস্থার সম্পর্ক তৈরি করতে পারবেন। আজ শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নিউ ইয়র্কের ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ৯০ মিনিট বৈঠক করেন তিনি। এ সময় ‘উষ্ণ পরিবেশে’ অকপট আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন আবে। প্রতিবেদনে বলা হয়, নির্বাচনী প্রচারাভিযান কালে ট্রাম্পের কিছু বাগাড়ম্বরের ফলে জাপানসহ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কিছু মিত্রের সঙ্গে সম্পর্কেবিস্তারিত পড়ুন
দু’পক্ষের মধ্যে গুলিতে সন্ত্রাসী মরা নিহত


যশোরে সন্ত্রাসীদের দুই গ্রুপের মধ্যে গুলিতে হাফিজুর রহমান মরা (৩৫) গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। বৃহস্পতিবার রাতে শহরের খোলাডাঙ্গা সার গোডাউন এলাকায় সন্ত্রাসীদের মধ্যে গুলি হয় বলে পুলিশ জানিয়েছে। নিহত মরার বিরুদ্ধে খুনসহ বিভিন্ন অপরাধে অনেক মামলা রয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, দুই দল সন্ত্রাসীর মধ্যে গুলি-পাল্টাগুলি হচ্ছে- এমন সংবাদ পুলিশ মধ্যরাতে পায়। পরে পুলিশ ঘটনাস্থল খোলাডাঙ্গা এলাকায় অবস্থিত সার গোডাউনের উত্তর পাশে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়েবিস্তারিত পড়ুন













