Archives
now browsing by author
উন্নত দেশ কানাডায় সহজ অভিবাসনের অবারিত সুযোগ


উত্তর আমেরিকার উন্নত দেশ কানাডায় সহজ অভিবাসনের অবারিত সুযোগ তৈরি হয়েছে। এ বছর সারাবিশ্বের প্রায় সাড়ে ৩ লাখ মানুষ বসবাস, কাজ ও স্থায়ী নাগরিকত্বের সুযোগ পাচ্ছেন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই দেশটিতে। দেশটিতে আগামী বছর থেকে এ সুযোগ আরো ৫০ শতাংশ হারে বাড়বে বলে আশা করা হচ্ছে। দেশটির ১১ প্রদেশে অভিবাসনের এই সুযোগ দেওয়া হচ্ছে প্রচলিত বিভিন্ন প্রোগ্রামের আওতায়। এগুলোর ভেতর আবেদনকারীদের পছন্দের শীর্ষে রয়েছে এফএসডাব্লিই (FSW) ও এক্সপ্রেস এন্ট্রি (Express Entry)বিস্তারিত পড়ুন
জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা দিতে হবে : আইজিপি


পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা প্রদানে আরও তৎপর হওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ স্টাফ কলেজের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট কোর্স ফর সিনিয়র পুলিশ এক্সিকিউটিভ’ কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহ্বান জানান। পুলিশ স্টাফ কলেজ এর রেক্টর এম সাদিকুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ভাইস রেক্টর ইব্রাহিম ফাতেমী, কলেজের অনুষদ সদস্যগণ এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তাবৃন্দবিস্তারিত পড়ুন
নারায়ণগঞ্জ নির্বাচন: টেলিফোনে যেভাবে ধমক দিলো নির্বাচন কমিশন


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় নির্বাচন কমিশন কর্মকর্তাদের সতর্ক করেছে নির্বাচন কমিশন। দলীয় কার্যালয়ের বদলে সার্কিট হাউজে বর্ধিত সভা ডেকে প্রার্থী ঘোষণা করায় এমপি শামীম ওসমানকে সর্তক করে চিঠি দিতে বলেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। ভিডিওতে দেখুন তার টেলিফোন কথোপকথন- https://youtu.be/zxqf1ydbwgE
একটা জয় দলের সব কিছু বদলে দিতে পারে: মাশরাফি


ঢাকা পর্বের চার ম্যাচের চারটিতেই হার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তবে চট্টগ্রামে একটা জয় দলের সব কিছু বদলে দিতে পারে বলে মনে করেন মাশরাফি। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুশীলন শেষে একথা বলেন তিনি। একটা জয় ব্যাটসম্যান বোলারদের মাথা খুলে দেবে বলে জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি মুর্তজা। তিনি বলেন: একটা জয় সব কিছু বদলে দিবে। তখন যেখানে গ্যাপ আছে তা কাভার হয়ে যাবে। অনেক সময় এ ধরণের টুর্নামেন্টে একটা জয়বিস্তারিত পড়ুন
তামিমের আউটে চিটাগংয়ের আফসোস


তামিম ইকবালের আউটের পরই চিটাগংয়ের ব্যাটিং লাইন আপ ধসে পড়ে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে চিটাগংয়ের ব্যাটসম্যান জহিরুল ইসলাম অমি আফসোস করে বললেন, তামিমের আউটের পরই আমাদের ম্যাচ হাতছাড়া হয়েছে। আর তিন উইকেট নিয়ে ম্যাচ জেতানো মোহাম্মদ শহীদ বলেছেন, তিনি বোলিং উপভোগ করছেন। টিম চিটাগংয়ের হারের কারণ বা সমস্যা কোথায় এ ব্যাপারে প্রশ্ন করা হলে অমি বলেন: আমাদের ব্যাটিংয়ের সমস্যা। আমরা পাওয়ার প্লে’র ছয় ওভার কাজে লাগাতে পানি নাই। পাওয়ার প্লে’র শুরুতেবিস্তারিত পড়ুন
সাব্বিরকে ক্রিস গেইলের সঙ্গে তুলনা করলেন ড্যারেন স্যামি


বাংলাদেশের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের প্রশংসা করেছেন রাজশাহী কিংসের অধিনায়ক ড্যারেন স্যামি। স্যামি জানান, টি-টুয়েন্টিতে এমন দুর্দান্ত ইনিংস খুব কমই দেখেছেন তিনি। বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার মাঠে অনুশীলনের পর সাংবাদিকদের এসব কথা জানান তিনি। বরিশাল বুলসের বিপক্ষে ১২২ রানের সাব্বিরের ইনিংস সম্পর্কে ক্যারিবিয়ান স্যামি বলেন: সাব্বির একজন অসাধারণ খেলোয়াড়। গত ম্যাচে তার সেঞ্চুরিটা আমার দেখা সেরা টি-টুয়েন্টি ইনিংসগুলোর একটি। সে যদি ধারাবাহিকতা বজায় রাখতে পারে তবে আমাদের দলেরবিস্তারিত পড়ুন
মিথুনের তৃতীয় হাফ সেঞ্চুরি


বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের চতুর্থ ম্যাচে এসে জ্বলে উঠেছেন মোহাম্মদ মিথুন। যদিও আগের তিন ম্যাচের দুইটিতেই অপরাজিত ছিলেন রংপুর রাইডার্সের অন্যতম সেরা খেলোয়াড়। ব্যাটিংয়ের তেমন সুযোগ হয়নি তার। তবে বৃহস্পতিবার সুযোগ পেয়েই জ্বলে উঠলেন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তুলে নিলে বিপিএল ক্যারিয়ারের তৃতীয় হাফ সেঞ্চুরি। বরিশাল বুলসের বিপক্ষে এদিন চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ভালোই শুরু করেছিল রংপুর। তবে দলীয় ২১ রানে সৌম্য সরকারের বিদায়ের পর মাঠে নামেন মিথুন। এরপর একবিস্তারিত পড়ুন
প্রশাসনের নাকের ডগায় বাল্যবিয়ের উৎসব!
আগামীকাল শুক্রবার ১৪ বছর বয়সী মেয়েটির বিয়ে হবে। তার সাতদিন আগে থেকেই চলছিল বিয়ের উৎসবের প্রস্তুতি। ঘটনার শিকার মেয়েটি বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ দিয়াসুর সৈয়দিয়া দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম মোঃ জলিল খান। সে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাবিনা খন্দকারের ননদ বলে জানা গেছে। মাদ্রাসা ছাত্রীর পারিবারিক সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী উজিরপুর উপজেলার পোশমজম গ্রামের মোঃ আক্কাস আলী হাওলাদারের কনিষ্ঠ পুত্র মোঃ সাইফুল ইসলামের সাথে ওই মাদ্রাসার ছাত্রীরবিস্তারিত পড়ুন
জীবন বৃত্তান্ত থেকে এখনই দূর করুন এ বিষয়গুলো


একজন নিয়োগকর্তা সাধারণত অল্প কয়েক সেকেন্ড ব্যয় করেন কারো জীবন বৃত্তান্ত বা সিভি দেখতে। যদিও চাকরির জন্য জীবন বৃত্তান্ত তৈরি করতে গিয়ে অনেকেই যেন ‘ধান ভানতে শিবের গীত’ গাওয়া শুরু করেন। আর এক্ষেত্রে প্রয়োজনীয় কথার বদলে বহু অপ্রয়োজনীয় কথা চলে আসে। এ লেখায় তুলে ধরা হলো এমন কিছু বিষয়, যা জীবন বৃত্তান্তে রাখার প্রয়োজন নেই। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে বিজনেস ইনসাইডার। ১. অবজেকটিভ অনেকেই সিভিতে অবজেক্টিভ (objective) নামে একটি অংশ রাখেন।বিস্তারিত পড়ুন
নাটোরে অতিথি পাখি মেরে যুবলীগ-ছাত্রলীগের ভুঁড়িভোজ


নাটোরের বাগাতিপাড়ায় আইন অমান্য করে অতিথি পাখি শিকার করে ভুঁড়িভোজ করেছে ইউনিয়ন যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। বুধবার রাত ৯টার দিকে উপজেলার সোনাপুর বাজারে যুবলীগ সভাপতি খালেকুজ্জামানের কার্যালয়ে এই ভুঁড়িভোজের আয়োজন করা হয়। জানা গেছে, প্রতিবারের ন্যায় এবারও দয়ারামপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি খালেকুজ্জামান, সাধারন সম্পাদক আবু হানিফ ও ছাত্রলীগ সভাপতি জিল্লুর রহমান ও সাধারন সম্পাদক আব্দুর রশিদের কথামত তাদের কিছু কর্মী দেশের প্রচলিত আইন অমান্য করে বিভিন্ন এলাকায় বন্ধুক দিয়ে বেশ কিছুবিস্তারিত পড়ুন













