Archives
now browsing by author
রানা প্লাজা হত্যা মামলায় সাক্ষ্য ২২ জানুয়ারি


রানা প্লাজার ভবন ধসের ঘটনায় করা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ পিছিয়ে আগামী ২২ জানুয়ারি ধার্য করেছেন আদালত। বৃহস্পতিবার মামলাটিতে সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে কয়েকজন আসামি হাইকোর্টে আবেদন করায় আসামিপক্ষের আইনজীবী সময় আবেদন করেন। ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান সময়ের আবেদন মঞ্জুর করে নতুন এ তারিখ ধার্য করেন। গত ১৮ জুলাই রানা প্লাজা নামের ভবনের মালিক সোহেল রানাসহ ৪১ আসামির বিরুদ্ধেবিস্তারিত পড়ুন
রংপুরে মিলার, অপেক্ষায় ওয়াটসন


কিলার মিলার নামেই বেশি পরিচিত দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি স্পেশালিস্ট ডেভিড মিলার। ভারতের ফ্রাঞ্চাইজি লিগ আইপিএলে ঝড় তোলা ব্যাটিং করার কারণেই মূলত তার নাম ডেভিড মিলার থেকে হয়ে গেছে কিলার মিলার। প্রোটিয়া টি-টোয়েন্টি স্পেশালিস্টকে দলে ভিড়িয়ে নিয়েছে বিপিএলের দল রংপুর রাইডার্স। ডেভিড মিলারের সঙ্গে রংপুর রাইডার্সে যোগ দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আনোয়ার আলি। চট্টগ্রাম পর্ব থেকেই দলের সঙ্গে থাকবেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার এম এ বাকী। তিনি জানান, আনোয়ারবিস্তারিত পড়ুন
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু কাল


বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষা বর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার। বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাস, সরকারি মহিলা কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, অমৃত লাল দে’ মহাবিদ্যালয়, তফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজ ও বরিশাল মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষায় অংশ নেবেন ২৪ হাজার ৩শ’ ৯১ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ৬টি অনুষদের অধীন এবার যুক্ত হওয়া ‘কোস্টাল স্টাডিজ এন্ড ডিজেস্টার ম্যানেজমেন্ট ও দর্শন’ বিভাগসহ মোট ২০টি বিভাগের ১বিস্তারিত পড়ুন
রুনা লায়লার জন্মদিন আজ


সংগীতশিল্পী রুনা লায়লার জন্মদিন আজ। ১৯৫২ সালের এই দিনে তিনি সিলেট জেলায় জন্মগ্রহণ করেন। রুনা লায়লার বাবা এমদাদ আলী এবং মায়ের নাম অনিতা সেন ওরফে আমেনা লায়লা। রুনা লায়লা বাংলাদেশে চলচ্চিত্র, পপ ও আধুনিক সঙ্গীতের জন্য বিখ্যাত। তবে বাংলাদেশের বাইরে গজল গায়িকা হিসাবে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশে তার সুনাম আছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে থেকেই তিনি চলচ্চিত্রের গায়িকা হিসাবে কাজ শুরু করেন। বাংলাদেশ ছাড়াও ভারতীয় এবং পাকিস্তানী চলচ্চিত্রের অনেক গানে তিনিবিস্তারিত পড়ুন
‘চোখের ছানি কাটার পরে খালেদা জিয়া সরকারের উন্নয়ন দেখছে’


‘লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বর্তমান সরকারের উন্নয়ন চোখে পড়ছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে মাদারীপুরে একটি ফিলিং স্টেশন উদ্বোধনকালে মন্ত্রী একথা বলেন। নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘আগে খালেদা জিয়ার আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চোখে দেখতেন না। পরে লন্ডনে গিয়ে চোখের ছানি কাটার পর এখন বলছে, সরকারকে টেকসই উন্নয়ন করতে হবে। একথা দ্বারা এই প্রমাণিত হয়, খালেদা জিয়াও এখনবিস্তারিত পড়ুন
নুসরাতের আকুতি ‘আমি আরো কিছুদিন বাঁচতে চাই’


ওভারিয়ান ক্যান্সার থেকে থাইরয়েড জটিলতা। ম্যলিগন্যান্সি, ব্রেস্টে সমস্যা একের পর জটিলতায় ভুগছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইনে পড়া শিক্ষার্থী নুসরাত মোস্তারী। এসবের ট্রিটমেন্ট করতে গিয়ে নিজেদের যা ছিল তা প্রায় শেষ। কিন্তু তাই বলে মৃত্যুকে স্বেচ্ছায় কেউ বরণ করে নিতে কে চায়? বাঁচতে চেয়ে প্রয়োজন অনেক টাকা। টাকা হলেই একটা প্রাণ বেঁচে যেতে পারে, একজন মেধাবীর স্বপ্ন বেঁচে যেতে পারে। নিজেদের নয় লক্ষ টাকা শেষ হয়ে গেছে। আর ট্রিটমেন্ট কন্টিনিউ করা সম্ভববিস্তারিত পড়ুন
সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত চলবে প্রাথমিক সমাপনী পরীক্ষা


মন্ত্রিসভায় সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা চলবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা উপলক্ষে আজ বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রী বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক ও অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত ওখান থেকে সিদ্ধান্ত না হয় ততদিন এটা চলবে। প্রাথমিক শিক্ষা এখন পঞ্চম না অষ্টম শ্রেণি পর্যন্ত- এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, ২০১০ সালের শিক্ষানীতিতে পরিস্কার করে বলা আছে অষ্টমবিস্তারিত পড়ুন
সাঁওতালদের জানমাল রক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা কেন অবৈধ নয়


গাইবান্ধায় সাঁওতালদের সম্পত্তি ও জানমাল রক্ষায় সরকারের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। তিনটি সংগঠনের পক্ষ থেকে করা এক রিটের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে সাঁওতালদের বাড়িঘর ও স্বাভাবিক চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। তাঁদের ওপর হামলার ঘটনায় কী কী আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, তা জানাতে ৩০বিস্তারিত পড়ুন
বউকে ভয় দেখানোর চেষ্টা স্বামীর, ফলাফল কী ভয়ানক হয় দেখুন ভিডিওতে…


https://youtu.be/UdRfi6Omxeo
টস জিতে ফিল্ডিংয়ে চিটাগং ভাইকিংস, খেলাটি দেখুন সরাসরি (LIVE SD ভিডিও)


https://youtu.be/hnVVZ_Y62c8













