শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মৃত্যুর পর অঙ্গ দানের ঘোষণা প্রিয়তির

মৃত্যুর পর নিজের শরীরের অঙ্গ দান করতে চান মিজ আর্থ ইন্টারন্যাশনাল মাকসুদা আকতার প্রিয়তি। বাংলাদেশি বংশোদ্ভূত মডেল ও অভিনেত্রী প্রিয়তি এ ঘোষণা গতকাল বুধবার তার ফেসবুক পেজে দিয়েছেন। প্রিয়তি ফেসবুক স্ট্যটাসে লিখেছেন, ”যেহেতু মানুষ মরণশীল, আর তার এক মিনিটের কোন গ্যারান্টি নেই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমার মৃত্যুর পর আমার শরীরের অঙ্গ (Internal Organ , such as the liver, eyes, heart ) দান করে যাবো। আশা করছি আমার কাছের মানুষরা আমারবিস্তারিত পড়ুন

বুম প্রযুক্তির সুপারসনিক যাত্রীবাহী জেট বিমান আনছেন রিচার্ড ব্র্যানসন

আপনি কি চার ঘন্টারও কময় সময়ে লন্ডন যেতে চান? ভার্জিন মোগোল স্যার রিচার্ড ব্র্যানসন পরবর্তী প্রজন্মের কনকর্ড স্টাইলের জেট ইঞ্জিন জনগনের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন শিগগিরই। অথবা অন্তত ভ্রমণকারীদেরকে মাত্র ৫ হাজার ডলারের টিকেটে এতে ভ্রমণ করার সুযোগ তৈরি করে দেবেন। মঙ্গলবার ব্র্যানসন এবং ডেনভার ভিত্তিক বুম প্রযুক্তি একটি সুপারসনিক প্যাসেঞ্জার জেটের নতুন একটি প্রোটোটাইপ উম্মুক্ত করেছেন। এই বিমানটি নিউইয়র্ক থেকে লন্ডনে যাত্রীদের নিয়ে যেতে পারবে মাত্র ৩.৫ ঘন্টায়। এক প্রতিবেদনে এমনটাইবিস্তারিত পড়ুন

ডাক্তারবাবু, আপনি না মারা গেছেন!

সত্যি। এই জগতে কত কিছুই না হয়। নোট বাতিলের পর থেকে এটিএম আর ব্যাংকে ভিড় জমছে। বিরোধীরা সরকারের বিরুদ্ধে চিৎকার করছে। সাধারণ মানুষ খুচরো সমস্যায় জেরবার হচ্ছে আর জনপ্রিয় ডাক্তারদের অনেকের ফোন লাগাতার বেজেই চলেছে। রিসিভ করার পর একটাই প্রশ্ন- কখন মারা গেলেন ডাক্তারবাবু? একটু খোলসা করেই বলা যাক। শিলিগুড়ির জনপ্রিয় স্ত্রীরোগ বিশেষজ্ঞ জি বি দাস। নোট বাতিলের পর কেউ যেন রটিয়ে দেয়, আয়কর হানা হয়েছে তাঁর বাড়িতে। একবার নয়, বারবার।বিস্তারিত পড়ুন

হৃতিক-কঙ্গনার যুদ্ধের অবসান

বছরের সবচেয়ে বড় বলিউড বিতর্কের অবসান। হৃতিক রোশন ও কঙ্গনা রানাওয়াতের মধ্যে যে আইনি লড়াই শুরু হয়েছিল, তার ইতি হয়ে গেল। মুম্বই পুলিশের ফরেন্সিক ডিপার্টমেন্ট বিষয়টি নিয়ে NIL রিপোর্ট জমা দিয়েছে। কঙ্গনা রানাওয়াত দাবি করেছিলেন হৃতিক রোশন তাঁকে রোম্যান্টিক ও প্রাইভেট ইমেইল পাঠাতেন। অন্যদিকে হৃতিকের অভিযোগ ছিল সেগুলি কোনও প্রতারক তৈরি করেছে। ফরেন্সিক ডিপার্টমেন্ট [email protected] থেকে পাঠানো সেই ইমেইলগুলো পরীক্ষা করে। কিন্তু কোনও সিদ্ধান্তে আসতে পারেনি। বান্দ্রা কুরলা কমপ্লেক্সের সাইবার পুলিশবিস্তারিত পড়ুন

রাজধানীতে পাঁচ ‘জঙ্গি’ গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে সারোয়ার-তামিম গ্রুপের প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ ও অর্থ সমন্বয়কারীসহ পাঁচ ‘জঙ্গি’কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ বৃহস্পতিবার সকালে বিষয়টি জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার (এএসপি) মিজানুর রহমান। মিজানুর জানান, রাজধানীর দুটি এলাকা থেকে পাঁচ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে দুপুর ১২টায় কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে অনুষ্ঠেয় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোবিস্তারিত পড়ুন

মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, ঢুকতে চাইছে বাংলাদেশে

মিয়ানমারের রাখাইন রাজ্যে আবার শুরু হয়েছে দমন অভিযান। আর এই দমন অভিযানের কারণে শত শত রোহিঙ্গা মুসলিম সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে চাইছেন। মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও নিরাপত্তাকর্মীদের হাতে রোহিঙ্গা মুসলমানদের নিহত হওয়া এবং সেখানে চলমান অন্যান্য সহিংসতার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ জানিয়েছেন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান। মিয়ানমারের এই সংকটময় পরিস্থিতিতে কফি আনানের নেতৃত্বে সাত সদস্যের একটি কমিশন রাখাইন রাজ্যে গেছে। ওয়াশিংটনে বসে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র এলিজাবেথ ট্রুডো বলেন, রাখাইনেবিস্তারিত পড়ুন

মাশরাফির হারানোর কিছু নেই

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টানা তিন আসরের শিরোপাজয়ী অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। অতীতে দারুণ সময় কাটালেও, মুদ্রার ওপিঠ দেখছেন চতুর্থ আসরে। টানা চার ম্যাচে হারের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক স্বীকার করলেন, হারানোর কিছুই নেই তাদের। সাত দলের মধ্যে কুমিল্লার অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। ম্যাচে কখনও ব্যাট হাতে লড়ছেন মাশরাফি, কখনও বল হাতে, কখনও ব্যাট-বল দুদিকেই। কিন্তু একা আর কতো! ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রতিবারই ব্যাটিং ব্যর্থতার কথা, সিনিয়র ক্রিকেটারদের দায়িত্ব নিয়েবিস্তারিত পড়ুন

লিখিত পরীক্ষায় অনাগ্রহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের

নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ তারিখ) শিক্ষক নিয়োগে পরীক্ষা নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়টি শুধু মৌখিক পরীক্ষা নিয়েছে। সাম্প্রতিক সময়ে জগন্নাথ, কুমিল্লা, খুলনাসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে একই পদ্ধতিতে শিক্ষক নিয়োগে শুধু মৌখিক পরীক্ষা নেয়া হয়। বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আলাপ করে জানা গেছে, যে প্রক্রিয়ায় মৌখিক পরীক্ষা নেয়া হয় তাতে লিখিত পরীক্ষার প্রয়োজন নেই। তাই এ ব্যাপারে আগ্রহ নেইবিস্তারিত পড়ুন

মাওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ভারতীয় উপমহাদেশের বিদগ্ধ এ রাজনীতিবিদ ইন্তেকাল করেন। থেমে যায় মজলুম মানুষের পক্ষে বলিষ্ঠ কণ্ঠ। মওলানা ভাসানী তার দীর্ঘ কর্মময় জীবনে সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন ও সমাজ-রাষ্ট্রে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠার সংগ্রাম নিরলসভাবে করে গেছেন। তিনি ছিলেন নিপীড়িত-নির্যাতিত মানুষের মুক্তির আন্দোলন-সংগ্রামের অগ্রণী কিংবদন্তি। দিবসটি যথাযোগ্যভাবে পালনের জন্য বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে মরহুমের মাজারেবিস্তারিত পড়ুন

কাশ্মীর সীমান্তের বাসিন্দাদের সরিয়ে নিচ্ছে পাকিস্তান

চির প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে চলমান উত্তেজনার রেশ না কমায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্ত থেকে সাধারণ মানুষ ও গ্রামবাসীদের জোর করে সরিয়ে নিতে শুরু করেছে পাকিস্তান। এখন পর্যন্ত দেশটির নিয়ন্ত্রণে থাকা আজাদ ও জম্মু কাশ্মীর সীমান্ত এলাকার প্রায় ৮ হাজার গ্রামবাসীকে জোর করে সরিয়ে নেওয়া হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়ে আজাদ ও জম্মু কাশ্মীরের মূখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দার বলেছেন, ভারতীয় শেল হামলা থেকে রক্ষায় এসব লোকদের ‘নিরাপদ আশ্রয়ে’ সরিয়েবিস্তারিত পড়ুন