Archives
now browsing by author
বিনা বিচারে আটক বন্দিদের তালিকা চেয়ে চিঠি


দেশের কারাগারগুলোতে বিনা বিচারে যারা দীর্ঘদিন ধরে আটক আছে তাদের তালিকা চাওয়া হয়েছে। এ জন্য আজ বুধবার দেশের সব কারাগারে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্টের লিগ্যাল এইড কমিটি। চিঠিতে গত পাঁচ ও দশ বছরের বেশি সময় ধরে কারাগারে যারা আটক রয়েছে তাদের বিষয়ে দুটি তালিকা তৈরি করে পাঠাতে বলা হয়েছে। লিগ্যাল এইড কমিটির চিঠিতে বলা হয়েছে, রাষ্ট্র গরিব ও অসহায় মানুষদের সুপ্রিম কোর্টে বিনা পয়সায় মামলা পরিচালনার ভার বহন করছে। কিন্তু সাম্প্রতিকবিস্তারিত পড়ুন
সময় বদলে বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। বন্দরনগরীতে টানা ছয়দিন চলবে আসরটি। এই চট্টগ্রাম পর্ব থেকেই বদলে যাচ্ছে ম্যাচ শুরুর সময়। প্রতিটি ম্যাচই এক ঘণ্টা করে এগিয়ে আনা হয়েছে। দুপুরের ম্যাচটি আগে শুরু হতো বেলা ২টায়। এখন সেই ম্যাচটি এক ঘণ্টা এগিয়ে বেলা ১টায় শুরু হবে। সন্ধ্যার ম্যাচটি শুরু হতো ৭টায়, সেটি এখন শুরু হবে পৌনে ৬টায়। একই ভাবে বদলে গেছে শুক্রবারে ম্যাচ শুরুর সময়ও। সেদিনের দুপুরের ম্যাচবিস্তারিত পড়ুন
‘ভোট দিতে পারলেই দেখবেন যে তাদের অস্তিত্ব থাকবে না’


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেছেন,‘আজকে গোটা দেশের মানুষ কিন্তু ঐক্যবদ্ধ আছে। একটা খালি নির্বাচন করিবা দেন, দ্যাখেন কুনঠে পালাবেন যদি হামরা সঠিক ভোটটা দিবা পারি। ঠিক না? ভোট দিতে পারলেই দেখবেন যে তাদের অস্তিত্ব থাকবে না।’ আজ বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে সদর উপজেলার নারগুন ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী হামলায় দৌলতপুর গ্রামের নিহত মন্টুর পরিবারকে সহানুভূতি জানানোর পর এলাকাবাসীর কাছে মির্জা ফখরুল এ সব কথা বলেন। বিএনপিবিস্তারিত পড়ুন
বিপিএলে যোগ দিচ্ছেন আরোও ২ বিদেশী ক্রিকেটার ডেভিড মিলার ও আনোয়ার আলী


রংপুর রাইডার্সের সাথে যোগ দিতে যাচ্ছেন দক্ষিণ আফিকার ডেভিড মিলার ও পাকিস্তানের আনোয়ার আলী। চট্টগ্রাম পর্ব থেকেই এ তারকা দুই ক্রিকেটারকে রংপুর রাইডার্সের ডাগ-আউটে দেখা যাবে বলে দলটির পক্ষ থেকে জানা গেছে। মূলত দলের ব্যাটিংটাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এ তারকা ক্রিকেটারকে দলে ভিড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। গত আসরে তৃতীয়স্থানে থেকে বিপিএল মিশন শেষ করা রংপুর রাইডার্স চলতি একেএস বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০১৬ আসরে দারুণ সূচনা করেছে। প্রথমবিস্তারিত পড়ুন
পাকিস্তান সারাবিশ্বে যা যা রফতানি করে


পৃথিবীর প্রায় প্রতিটি দেশই কিছু না কিছু পন্য বা ফল বা শস্য আমদানি ও রফতানি করে থাকে। কারণ কোনো দেশই নিজের চাহিদার সবটা নিজে নিজে পূরণ করতে পারে না। পাকিস্তানও বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস রফতানি করে থাকে। দেখে নিন ভারতসহ পৃথিবীর একাধিক দেশে পাকিস্তান কী কী রফতানি করে- ১. চামচ, কাঁটা চামচ, ছুঁড়ি (মাখন লাগানোর) ইত্যাদি। ২. কার্পেট। মূলত লাহর অঞ্চলে এই শিল্পগুলি গড়ে উঠেছে। ৩. ফলুটবল। পাকিস্তানের শিয়ালকোট ফুটবলবিস্তারিত পড়ুন
আমি বাচ্চা নই: নাসির


বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ঢাকা পর্ব শেষে দুদিন বিরতিতে বৃহস্পতিবার শুরু হচ্ছে চট্টগ্রাম পর্ব। চট্টগ্রাম পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের একেবারে শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটস। বর্তমানে বিপিএলের দলগুলো অবস্থান করছেন বন্দর নগরীতে। হোম গ্রাউন্ড বিষয়ে ঢাকার প্রতিনিধি অলরাউন্ডার নাসিরের সঙ্গে কথা হয়। তিনি বলেন, হোম টিমের সঙ্গে খেলা বিষয়টা আমরা ওভাবে নিচ্ছি না। এটাও স্বাভাবিক একটা ম্যাচ, আমাদেরও ভালো প্রস্তুতি আছে। আশাকরি ভালো একটা ম্যাচ হতে যাচ্ছে। গতবিস্তারিত পড়ুন
সর্বনাশ! কাজলের কোমরে কামড়ের দাগ! কে করল নায়িকার এই হাল?


কাজল অগ্রবাল দক্ষিণী ছবির জনপ্রিয় নায়িকা। বেশ কিছু হিট তামিল ও তেলুগু ছবিতে দেখা গিয়েছে তাঁকে। পাশাপাশি অভিনয় করেছেন ‘স্পেশাল ছাব্বিশ’ কিংবা ‘সিংহম’-এর মতো বলিউড সিনেমাতেও। তবে বলিউডে তেমন নজর কাড়তে পারেননি তিনি। কিন্তু এবার একটা বিতর্কিত প্রসঙ্গকে কেন্দ্র করে তিনি দৃষ্টি আকর্ষণ করেছেন অনেকেরই। বিতর্কে অবশ্য আগেও জড়িয়েছেন কাজল। মাস কয়েক আগে এক অভিনেতা মদ্যপ অবস্থায় শ্যুটিং স্পটেই খামচে ধরেছিলেন নায়িকার কোমর। সেই নিয়ে বেশ খানিক হইচই হয়েছিল কয়েকদিন। তারপরবিস্তারিত পড়ুন
বলিউড তারকাদের ঘুমিয়ে পড়ার গোপন ছবি


আয় ঘুম, যায় ঘুম’ সারাদিনের হাড় ভাঙা খাটুনির পর নিজের বিছানায় শান্তির ঘুম কে না চায়? কিন্তু দিন নেই, রাত নেই শুটিং সিডিউলে ব্যস্ত সেলেব। আজ এদেশে তো কাজ বিদেশ। নিজের বিছানা তো দূরের কথা ঠিক সময় মতো দু’চোখের পাতাও এক করতে পারেন না তাঁরা। তাই শুটিংয়ের ফাঁকেই পাড়ি দেন ঘুমের দেশে। তবে ‘সেলেব ঘুম’ বলে কথা, তাই ক্লিক ক্লিক ক্লিক ক্যামেরায় বন্দি সেই ঘুম। দেখে নেব কাজের ফাঁকে ঘুমে কাতরবিস্তারিত পড়ুন
বন্ধুকে অপমান করার প্রতিবাদে মেসিরা যা করলেন, তা সত্যিই অভাবনীয়


সমালোচনায় সমালোচনায় জেরবার হতে হচ্ছিল মেসিদের। বিশ্বকাপের যোগ্যতানির্ণায়ক পর্বে খারাপ পারফরম্যান্সের জন্য আর্জেন্তিনার সংবাদমাধ্যম সমালোচনায় সরব হয়ে উঠেছিল। নখদাঁত বের করেছিলেন সমর্থকরাও। এর উপরে গত সপ্তাহে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-০ গোলে হারার পর থেকেই কোচ এদুয়ার্দো বাউজাসহ আর্জেন্টাইন ফুটবলারদের তুলোধোনা করে চলেছে বিভিন্ন গণমাধ্যম। মাঠের পারফরম্যান্স নিয়ে তাঁদের যা কিছু বলা হয়েছে, সকলেই নীরব থেকেছেন। কিন্তু খেলোয়াড়দের ব্যক্তিগত জীবনকে নিয়ে সমালোচনা শুরু করতেই এর প্রতিবাদে সরব হয়ে উঠেছেন মেসিরা। এদিন কলম্বিয়ারবিস্তারিত পড়ুন













