শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

৭২ কিমি দীর্ঘ লেক ‘অপবিত্র’ করে দিলেন এই নারী

৭২ কিমি দৈর্ঘ্যের সুবিশাল ইয়ামড্রক হ্রদটি তিব্বতের অন্যতম পবিত্র হ্রদ বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে। সেই হ্রদের পবিত্রতা নষ্ট হয়েছে বলে রে রে পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাবতীয় বিতর্কের কেন্দ্রে এক চীনা লাস্যময়ী। ‘বিদ্রোহী’ ওই লাস্যময়ী ইয়ামড্রক লেকে সিক্ত হয়ে কয়েকটি নগ্ন ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিয়েছেন। আর তাতেই তেলে-বেগুনে জ্বলেছেন ধর্মপ্রাণ তিব্বতিদের একটা বড় অংশ। তাঁদের দাবি, পবিত্র হ্রদে নগ্ন ছবি তুলে হ্রদটিকে অপবিত্র করে দিয়েছেন ওই নারী। ইন্টারনেটে ওইবিস্তারিত পড়ুন

‘আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে’

সরকারদলীয় নেতাদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র ছাড়া টেকসই উন্নয়ন হয় না। আওয়ামী লীগ উন্নয়নের কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে। আজ সোমবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খানের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক বিক্ষোভ সমাবেশে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, খুব গর্ব করছেন, প্রবৃদ্ধি বেড়েছে। কার প্রবৃদ্ধি বেড়েছে? আপনাদের (আ.লীগ) প্রবৃদ্ধি বেড়েছে, আপনারা এখন স্ফীত হয়েছেন। আপনারা এখন সম্পদ পুঞ্জীভূতবিস্তারিত পড়ুন

ইসলাম ছাড়া অন্য ধর্মের ছুটি নিষিদ্ধ সৌদি আরবে

ইসলামিক অনুষ্ঠান ছাড়া অন্য ধর্মের যাবতীয় অনুষ্ঠানে ছুটি নিষিদ্ধ ঘোষণা করেছে সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। সোমবার দেশটির আন্তর্জাতিক স্কুলগুলোকে এ বিষয়ে সতর্ক করে বলা হয়, শুধুমাত্র ইসলামিক অনুষ্ঠানে স্কুলগুলোকে বাধ্যতামূলক ছুটি দিতে হবে। এর বাইরে আর কোনো ছুটি দেয়া যাবে না। ক্রিসমাস ও ইংরেজি নববর্ষেও স্কুল খোলা রাখতে হবে। এই নির্দেশ অগ্রাহ্য করলে শাস্তিস্বরূপ সেই স্কুলগুলোকে ‘নিষিদ্ধ’ করে দেয়া হবে বলে হুঁশিয়ার করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষাবিস্তারিত পড়ুন

সীমান্তে আবারো ভারত-পাকিস্তান গোলাগুলি, ৭ জন সেনাবাহিনী নিহত

পাকিস্তান সেনাবাহিনী দাবি করেছে, সীমান্তে ভারতীয় সেনাদের গুলিতে তাদের সাত সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, রোববার নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ভারতীয় সেনাদের সঙ্গে গোলাগুলিতে সাত পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এ দিন রাতে এলওসির ভিম্বার সেক্টরে যুদ্ধবিরতি ভঙ্গ করে গুলি চালায় ভারত। আইএসপিআরের বিবৃতিতে আরো বলা হয়েছে, ভারতীয় সেনাদের বিনা-উসকানিতে হামলার জবাব দেয় পাকিস্তানি সেনারা। এ সময় তারা ভারতের কয়েকটি সীমান্ত পোস্ট সঠিকভাবে টার্গেট করেন। ডনের খবরে বলাবিস্তারিত পড়ুন

উন্মুক্ত হচ্ছে বান্দরবানের স্বর্ণ মন্দির

নিষেধাজ্ঞা আরোপের নয় মাস পর পর্যটকদের ভ্রমনের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবানের স্বর্ণ মন্দির বা স্বর্ণ ধাতু মন্দির। আগামী ১৬ নভেম্বর থেকে ভ্রমনের জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছে স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উ প ঞা জোত মহাথেরো। সূত্রে জানায়, গত রবিবার রাতে বান্দরবান কেন্দ্রিয় রাজগুরু বৌদ্ধ বিহারে কঠিন চীবরদান অনুষ্ঠান শেষে এক মত বিনিময় সভায় স্বর্ণ মন্দিরের প্রতিষ্ঠাতা উ প ঞা জোত মহাথেরো (উচহ্লা ভান্তে) ১৬ নভেম্বর থেকে স্বর্ণ মন্দির নিষেধাজ্ঞা শিথিল করেবিস্তারিত পড়ুন

হিজাব পরা নিয়ে মুসলিম শিক্ষিকাকে হুমকি

সবেমাত্র ডোলান্ড ট্রাম্প জিতেছেন। আর এর মধ্যেই কী মার্কিন যুক্তরাষ্ট্রে প্রশ্ন চিহ্নের মুখে মুসলিমদের নিরাপত্তা? অনেকেই এই প্রশ্নটি তুলছেন কারণ গত শুক্রবারের একটি ঘটনা। জর্জিয়া ডাকুলা হাই স্কুলের শিক্ষিকা মারিয়া তেলি অভিযোগ এনেছেন যে, তাঁকে ক্লাসরুমের মধ্যে একটি বেনামি চিঠির দ্বারা ভয় দেখান হয়েছে। সেই চিঠিতে লেখা ছিল, ‘‘হিজাব পরার অনুমতি নেই। এক কাজ করুন, স্কার্ফটি গলায় বেঁধে ঝুলে পড়ুন।’’ মারিয়া আরও জানিয়েছেন যে, ওই চিঠির শেষে প্রেরকের জায়গায় আমেরিকা শব্দটিবিস্তারিত পড়ুন

উপদেষ্টাদের নিয়ে বৈঠক, ‘পার্টটাইম’ অফিস করবেন ট্রাম্প

হোয়াইট হাউসে পূর্ণসময় অফিস করাটা অনেকটাই অসম্ভব মনে করছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি ক্ষমতাগ্রহণ করবেন তিনি। এরই মধ্যে উপদেষ্টাদের নিয়ে বৈঠক করেছেন রিপাবলিকান এ নেতা। ওয়াশিংটন ডিসিতে প্রেসিডেন্ট ভবন এবং নিউইয়র্কের সোনায় মোড়া নিজ বাসভবন- দুটোই সামলাতে চান ট্রাম্প। কীভাবে হোয়াইট হাউসে ‘পার্টটাইম অফিস’ করতে পারেন, সে বিষয়ে উপদেষ্টাদের কাছে পরামর্শ চেয়েছেন তিনি। মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস এ খবর দেয়। গত ৮ নভেম্বর যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচনবিস্তারিত পড়ুন

বরিশালে হামলা করেছে যুব ও ছাত্রলীগ, কারাগারে বিএনপি কর্মীরা!

বরিশালের গৌরনদীর বিএনপির আহ্বায়ক আবুল হোসেন মিয়ার বাড়িতে শনিবার (১২ নভেম্বর) হামলা চালায় যুব ও ছাত্রলীগের নেতাকর্মী। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। তবে ওই মামলায় যুব ও ছাত্রলীগের কোনও কর্মীকে আটক না করে বিএনপির ৮ নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। গৌরনদী থানার এসআই মো. ফকরুদ্দিনের করা মামলার রবিবার বরিশালের বিচারিক হাকিম মো. এনায়েত উল্ল্যাহ তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার নথি সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলাবিস্তারিত পড়ুন

‘জঙ্গি’ বলে ডাকা হলো ক্রিকেটার হাশিম আমলাকে.!

দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান হাশিম আমলাকে ‘জঙ্গি’ হিসেবে চিহ্ণিত করলেন গ্যালারিতে বসা এক অস্ট্রেলিয়ান সমর্থক! সম্প্রতি দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে যায়। খেলার দ্বিতীয় টেস্টের দিন হোবার্টের বেলেরিভ ওভালে খেলা চলাকালে ওই সমর্থক তাকে এমন উক্তি করলেন। এই নিয়ে দক্ষিণ আফ্রিকার অন্যতম ব্যাটসম্যান হাশিম আমলাকে দ্বিতীয় বারের মতো ‘জঙ্গি’ বলে ডাকা হলো। এর আগে ২০০৬ সাথে তাকে জঙ্গি বলেছিলেন ডিন জোন্স। তখন মাঠের সিসিটিভির ক্যামেরায়ও ধরা পড়েছিলবিস্তারিত পড়ুন

এবার কথা বলবে প্লেটে থাকা মাছ!

একবার ভেবে দেখুন তো আপনার কেমন লাগবে যখন আপনার খাবার প্লেটে থাকা মাছটি হঠাৎ আপনার কাছে আবদার করে বলে উঠবে, ‘আমাকে নদীতে নাও’? মনে করছেন আবলতাবোল কথা বলছি। এমন ব্যাপার কখনও হয় নাকি। কিন্তু এখন থেকে এমনটাই হবে। সম্প্রতি একটি গায়ক রোবট মাছ বানানো হয়েছে। যেটা চালু করার পর মাছের মতো লেজ নাড়ে এবং মুখ তুলে বলে ওঠে,‘আমাকে নদীতে নাও’। ডেভেলপার ব্রায়ান কেইনের বানানো এই রোবট মাছটি দেখতে একেবারে আসল মাছেরবিস্তারিত পড়ুন