Archives
now browsing by author
বগুড়ায় দুই ট্রাকের সংঘর্ষে ৫ পুলিশসহ নিহত ৭


বগুড়ার শেরপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন ৫ পুলিশ সদস্যসহ ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মহীপুর বাজারে ঢাকা-বগুড়া মহাসড়কে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘন কুয়াশার কারণে বগুড়াগামী একটি সার বোঝাই ট্রাকের সঙ্গে উপজেলার মহীপুর বাজারে রংপুর পুলিশ লাইন থেকে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঢাকাগামী ট্রাকটিতে অবস্থান করা ৫বিস্তারিত পড়ুন
মুখ দিয়ে লিখে জেএসসি পরীক্ষা দিচ্ছে রংপুরের জোবায়ের


দুই হাত নেই, পা দুটিও অকেজো। চলাফেরা দূরের কথা কথাও বলতে পারে না স্পষ্টভাবে। তবুও প্রবল ইচ্ছাশক্তি আর মনোবলের ওপর ভর করে মুখ দিয়ে লিখে এবার জেএসসি পরীক্ষা দিচ্ছে রংপুরের প্রতিবন্ধী জোবায়ের হুসাইন। একইভাবে পিএসসি পরীক্ষা দিয়ে সে জিপিএ ৪.২০ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছিল। জোবায়েরের স্বপ্ন অনেক বড় হওয়া। তাই সে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।রংপুরের মিঠাপুকুর উপজেলার বালারহাট গ্রামে কৃষক জাহিদ সরোয়ারের ছেলে জোবায়ের জন্মের পর থেকেই প্রতিবন্ধী। দুটিবিস্তারিত পড়ুন
‘তার মাথায় সমস্যা আছে অথবা বিপিএলে খেলার যোগ্যতা নেই’ (দেখুন ভিডিওতে)


আবারও শেষ ওভারের জাদুতে ম্যাচ জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চিটাগাং ভাইকিংসকে চার রানে হারিয়ে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইটান্স। কিন্তু ম্যাচের একপর্যায়ে মনে হয়েছিল চিটাগাংই জিতে যাচ্ছে। সে অবস্থা থেকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় উল্টো হেরে যায় তারা। এভাবে হেরে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল। রাগে-ক্ষোভে যেন ফেটে পড়লেন তামিম ইকবাল। খুলনা টাইটানসের ১২৭ রান তাড়া করে ৪ রানের হার, শেষ ওভারে ৩ উইকেট হারানো—চিটাগং ভাইকিংস অধিনায়কেরবিস্তারিত পড়ুন
চট্টগ্রাম থেকেই বদলে যাচ্ছে বিপিএলের সময়সূচি


টি-টোয়েন্টি মানেই চার-ছক্কার বিনোদন। কিন্তু এবারের বিপিএল যেন দর্শকদের সেই প্রত্যাশা পূরণ করতে পারছে না। স্লো উইকেট আর লো স্কোরিং ম্যাচ- পুরো বিপিএলেরই যেন বিজ্ঞাপন হয়ে দাঁড়িয়েছে। শুধুমাত্র শনিবার বিপিএলের দ্বিতীয় ম্যাচে সাকিব আল হাসানের দল ঢাকা ডায়নামাইটস ১৭০ রানের বড় স্কোর গড়তে সক্ষম হয়েছিল। এই একটি ম্যাচ ছাড়া আর প্রায় সব ম্যাচই লো স্কোরিং ছিলো। মূলতঃ সন্ধ্যার পর শিশিরে মাঠ ভিজে একাকার হয়ে যাওয়ার কারণে স্পিনাররা বল গ্রিপ করতে পারছেবিস্তারিত পড়ুন
আফ্রিকার একটি দেশের সরকারি ভাষা বাংলা!


বাংলাদেশের জাতীয় ভাষা যে বাংলা সেটা সবাই জানেন। কিন্তু এটা জানেন কি যে আফ্রিকার একটি প্রায় নাম না-জানা দেশের অন্যতম সরকারি ভাষা বাংলা। এই খবরটি সব বাঙালিরই জানা উচিত। পশ্চিম আফ্রিকার উপকূলবর্তী একটি দেশ সিয়েরা লিওন। এই দেশটি পৃথিবীর বৃহত্তম টাইটানিয়াম এবং বক্সাইট উৎপাদনকারী দেশগুলির মধ্যে একটি। তাছাড়াও সোনা এবং হিরে উৎপাদনেও এগিয়ে সিয়েরা লিওন। আটলান্টিক মহাসাগরের তীরের এই দেশের অন্যতম সরকারি ভাষা বাংলা। অবিশ্বাস্য হলেও এটি সত্যি। তা বলে এটাবিস্তারিত পড়ুন
শাহরুখের কোলে শুয়ে পড়লেন অনুষ্কা


খুনসুটি তাঁদের বেড়েই চলেছে! কখনো বা ছাড়িয়ে যাচ্ছে মাত্রাও! কিন্তু তা নিয়ে বিন্দুমাত্র মাথাব্যথা নেই কারও! না শাহরুখ খানের, না আনুশকা শর্মার! অবশ্য, থাকার কথাও নয়। কম দিন থেকে তো আর পরস্পরকে চেনেন না তাঁরা! সেই ২০০৮ সাল থেকে চলছে তাদের পরস্পরের বিপরীতে সংলগ্ন থাকার সম্পর্ক। সেই বছরেই মুক্তি পেয়েছিল ‘রাব নে বনা দি জোড়ি’। আনুশকার প্রথম ছবি, বিপরীতে নায়ক শাহরুখ খান। তার পর ২০১২ সালে ফের এক বলিউডের খুব গুরুত্বপূর্ণবিস্তারিত পড়ুন
`জয়ী হলে প্রেসিডেন্টের সরকারি বেতন নেব না’ এখন কি করবেন ট্রাম্প!


নির্বাচনী প্রচারণার সময় ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, প্রেসিডেন্ট হলে সরকারি ৪ লাখ ডলার বেতন নেবেন না তিনি। ২০১৫ সালের সেপ্টেম্বরে নিউ হ্যাম্পশায়ারে দেয়া এক বক্তব্যে তিনি বলেন, আমি প্রথমেই বলে নিতে চাই, প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলে আমি কোন বেতন নেব না। এটা আমার জন্য বড় কোন বিষয় নয়। এখন নির্বাচনে জয় পাওয়ার পর তার এই কথাটি আবারো সামনে এসেছে। বিশেষত পশ্চিমা মিডিয়ায় বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, ট্রাম্প এখন কি করবেন? তার কথাবিস্তারিত পড়ুন
প্রাক-প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য মুক্তিযোদ্ধা কোটায় ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০১৬’-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। লিখিত পরীক্ষায় ৩৫ হাজার ৪৬৩ জনের মধ্যে ছয় হাজার ৫২৩ জন উত্তীর্ণ হয়েছেন। আজ শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে। মৌখিক পরীক্ষা গ্রহণের জন্য উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বরের তালিকা এরই মধ্যে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে। এসব প্রার্থীর জেলাওয়ারি রোল নম্বরের তালিকা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে। এবিস্তারিত পড়ুন
পাকিস্তানের মাজারে বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩


দক্ষিণ পাকিস্তানে এক পীরের মাজারে বোমা বিস্ফোরণে অন্তত ৪৩ জন প্রাণ হারিয়েছে বলে পাকিস্তানি কর্মকর্তারা জানাচ্ছেন । আহত হয়েছে আরও বহু লোক। বন্দর শহর করাচির উত্তরে এক প্রত্যন্ত এলাকায় শাহ নূরানী নামের এক মাজারে ওই বিস্ফোরণ ঘটে যখন সূর্যাস্তের সময় সেখানে ভক্তদের নাচ গান হচ্ছিল। প্রত্যন্ত খুজদার প্রদেশের শাহ নূরানী নামে এই মাজারটিতে প্রতিদিনই সূর্যাস্তের সময় ভক্তদের নাচ হয়। এই নাচকে বলে ধামাল এবং দলবদ্ধ এই নাচের সময় ভক্তেরা একটা ঘোরেরবিস্তারিত পড়ুন
‘ভারত ঐই পিচে খেললে বাংলাদেশ ১০০ রান করতে পারতো না’


বাংলাদেশ সঙ্গে শেষ টেস্ট ম্যাচ হেরেই ভারত সফরে পাঁচ ম্যাচ টেস্ট খেলতে যায় ইংল্যান্ড ক্রিকেট দল। নানা জটিলতার পর শুরু হয় টেস্ট সিরিজ। সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ভারতের বিপক্ষে ৫৩৭ রান সংগ্রহ করে ইংল্যান্ড। রাজকোটে প্রথম টেস্টের, দিনশেষে ইএসপিএনের সঞ্চালক ইংল্যান্ডের এই ব্যাটিং দেখে গাঙ্গুলীকে প্রশ্ন করেছিলেন, ইংল্যান্ড এই পিচে অনেক ভালো ব্যাটিং করেছে। যে দল কিনা কিছুদিন আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ হেরে এসেছে। ইংল্যান্ডকে অল-আউট করতে কি স্পিনবিস্তারিত পড়ুন













