শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

তিন নায়িকার অপেক্ষায়

একসময় রূপালী পর্দা কাঁপানো তিন নায়িকা ছিলেন তারা। তাদের নামে ছবি চলতো, হলে যেতেন দর্শক। তিনজনই তুমুল জনপ্রিয়তার পাশাপাশি জয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। বলছি শাবনূর, পপি এবং পূর্ণিমার কথা। এক দশক আগেও ঢাকাই ছবির এই তিন আবেদনময়ী নায়িকা বড়পর্দায় নিয়মিত ছিলেন। সমসাময়িক মৌসুমী ও কেয়াকে মাঝে মধ্যে পর্দায় দেখা গেলেও গেল কয়েক বছর শাবনূর, পূর্ণিমা ও পপির দেখা চলচ্চিত্রে নেই বললেই চলে! তবে আশার কথা হচ্ছে, প্রত্যেকেই তারা বিভিন্ন সাক্ষাৎকারবিস্তারিত পড়ুন

মোদী কি তৃণমূলকে ভয় দেখাচ্ছেন? প্রশ্ন তুলে তদন্তের দাবি মমতার

কোনও দলকে সেভাবে পাশে না পেলেও প্রথম থেকে প্রতিবাদে অনড় তৃণমূলনেত্রী। এদিন স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নরেন্দ্র মোদী ভয় দেখিয়ে তৃণমূলের মুখ বন্ধ করতে পারবেন না। এ বার নোট বাতিল নিয়ে সম্মুখসমরে মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদী। এ দিন জাপান সফরে গিয়ে কালো টাকার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার জবাবে শনিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর বিদেশ সফর নিয়েই প্রশ্ন তুলেছেন। সেই সঙ্গে বলেছেন, ‘৩০ ডিসেম্বরেরবিস্তারিত পড়ুন

তামিম রেগে বললেন, তার মাথায় সমস্যা আছে

আবারও শেষ ওভারের জাদুতে ম্যাচ জিতিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। চিটাগাং ভাইকিংসকে চার রানে হারিয়ে জয়ের স্বাদ নিয়ে মাঠ ছাড়ে খুলনা টাইটান্স। কিন্তু ম্যাচের একপর্যায়ে মনে হয়েছিল চিটাগাংই জিতে যাচ্ছে। সে অবস্থা থেকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় উল্টো হেরে যায় তারা। এভাবে হেরে যাওয়াটা কোনোভাবেই মেনে নিতে পারছেন না চিটাগাংয়ের অধিনায়ক তামিম ইকবাল। রাখ-ঢাক না রেখেই সংবাদ সম্মেলনে এসে নির্দিষ্ট এক ব্যাটসম্যানকে লক্ষ্য করে বললেন, ‘ব্যাটসম্যানের মাথায় সমস্যা আছে অথবা বিপিএলে খেলার কোনো যোগ্যতা নেই।’বিস্তারিত পড়ুন

নোট বাতিলের বিড়ম্বনায় সন্তান হারালেন বাবা-মা

ভারতে নোট বাতিলের বিড়ম্বনায় সন্তান হারালেন অসহায় বাবা-মা। জগদিশ এবং কিরণ শর্মা নামের এক দম্পতি তাদের সদ্যজাত সন্তানকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। কিন্তু হাসপাতালে ওই শিশুটিকে ভর্তি করাতে পারেননি তারা। ওই দম্পতি জানিয়েছেন, তাদের কাছে যে ৫০০ এবং ১০০০ টাকার নোট ছিল তা ইতোমধ্যেই বাতিল করেছে সরকার। তাই তাদের কাছে থাকা টাকা দিয়ে আদরের সন্তানকে হাসপাতালে ভর্তি করানো সম্ভব হয়নি। বুধবার বাড়িতেই সন্তান প্রসব করেন কিরণ। কিন্তু শিশুটির শারীরিক অবস্থা ভালো ছিলবিস্তারিত পড়ুন

নিজেদের ভুলকে বড় করে দেখছেন তামিম

রাজশাহী কিংসের পর চিটাগাং ভাইকিংসের বিপক্ষে শেষ ওভারে বল হাতে তুলে নিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। দুবারই পেয়েছেন দারুণ সাফল্য। দলকে পূর্ণ পয়েন্টই এনে দিয়েছেন খুলনা অধিনায়ক। আর তাই তার কৃতিত্ব দিতে ভুলেননি চিটাগাং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল। তবে তার চেয়ে বেশি নিজেদের ভুলকে বড় করে দেখছেন তিনি। শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘যে ম্যাচটা রিয়াদ ভাই জিতিয়েছে, ওইটা আসলে ঠিকভাবে চিন্তা করেন, ১০ বারেবিস্তারিত পড়ুন

সে আমাদের দলের বিশেষ প্রতিভা

সে দারুণ প্রতিভাবান। মাত্রই আন্তর্জাতিক ক্রিকেটে এলো। কিন্তু তার খেলা দেখে কখনওই মনে হবে না সে মাত্রই এই পর্যায়ে খেলছে। বাংলাদেশ দারুণ এক ক্রিকেট প্রতিভাবান খুঁজে পেয়েছে। আমি তার ভবিষ্যত দেখতে পারছি। সে ভবিষ্যতেও দারুণ করবে। এভাবে টাইগার দলের নতুন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ সম্পর্কে গুণগান গাইলেন ওয়েস্টইন্ডিজের দুইবারের শিরোপা জয়ী ড্যারেস সামী। শনিবার দলের অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ওয়েস্ট ইন্ডিজের এই লিজেন্ট। বিপিএলে চতুর্থ আসরে রাজশাহীবিস্তারিত পড়ুন

বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এই ৩ কুসংস্কার বর্জনকারী মুসলিম

আল্লাহ তাআলা মানুষকে কুসংস্কার পরিহার করে চলার জন্য বিধি নিষেধ করেছেন। যারা কুসংস্কারে বিশ্বাসী না হয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার ওপর ভরসা করবে; কোনো কিছুকে অশুভ ও অলুক্ষণে মনে করবে না এবং অবৈধ ঝাড়-ফুঁক গ্রহণ করবে না। হাদিসে তাদের জন্য হিসাব ও আজাব ব্যতীত তারা জান্নাতে প্রবেশ করবে। এ সম্পর্কে দুটি হাদিস তুলে ধরা হলো- হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, ‘আমার ওপরবিস্তারিত পড়ুন

হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন কাল

বাংলা সাহিত্যের জনপ্রিয় কথাসাহিত্যিক এবং বাংলা চলচ্চিত্র ও টিভি নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন আগামীকাল। এ উপলক্ষে আজ ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে হুমায়ূন আহমেদের বাসায় তার পরিবারের সদস্যরা কেক কেটে জন্মদিন উদযাপন করবেন। এছাড়া নূহাশপল্লীতে বিশেষ অনুষ্ঠানমালা এবং চ্যানেল আই প্রাঙ্গণসহ দেশের বিভিন্ন স্থানে তার জন্মদিন উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। কোথাও কোথাও হবে মাসব্যাপী অনুষ্ঠানও। এ উপলক্ষে আগামীকাল সকাল ৬টায় কার্জন হল থেকে হিমু/রূপারবিস্তারিত পড়ুন

৭০ বছরের মধ্যে সোমবার সবচেয়ে নিকটে আসছে চাঁদ

আগামী ১৪ নভেম্বর, সোমবার পৃথিবীর সবচেয়ে নিকটে আসছে চাঁদ। বিগত ৭০ বছরে চাঁদ এত কাছে আর আসেনি। শেষবার পৃথিবীর এত কাছে এসেছিল ১৯৪৮ সালের ২৬ জানুয়ারি। জানা গিয়েছে, ওইদিন পৃথিবীর কেন্দ্রবিন্দু থেকে চাঁদের কেন্দ্রবিন্দুর দূরত্ব দাঁড়াবে ২ লক্ষ ২১ হাজার ৫২৪ মাইল অর্থাত্‍ ৩ লক্ষ ৫৬ হাজার ৫০৮ কিলোমিটার। পৃথিবীর প্রায় ৮৫ মাইল কাছে চলে আসছে। যাকে বলা হচ্ছে ‘সুপারমুন’। অন্যান্য স্বাভাবিক দিনের তুলনায় চাঁদকে আকারে ১৪% বড় দেখাবে। ১৯৪৮ সালেরবিস্তারিত পড়ুন

কয়েদি সংকটে বন্ধ হচ্ছে কারাগার!

মধুর এক সমস্যায় পড়েছে নেদারল্যান্ডস সরকার। যুক্তরাজ্যসহ বিশ্বের বেশির ভাগ দেশ যেখানে কারাগারে কয়েদিদের ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে, সেখানে নেদারল্যান্ডসের সমস্যাটা হয়েছে একদমই এর ঠিক বিপরীত। কারাগারে বন্দী করে রাখার মতো কয়েদির বড়ই অভাব তাদের। এজন্য গত কয়েক বছরে ইতোমধ্যেই তাদের ১৯টি কারাগার বন্ধ হয়ে গেছে। আগামী বছর বন্ধ হবে আরও কয়েকটি কারাগার। এক দশক আগেও বন্দীর সংখ্যার দিকে ইউরোপের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি ছিল নেদারল্যান্ডস। কিন্তু এখন সেটা সর্বনিম্ন বলে দাবিবিস্তারিত পড়ুন