শুক্রবার, নভেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

Archives

now browsing by author

 

মাহির ‘পবিত্র ভালোবাসা’

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অন্য ধর্মের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই অভিনেত্রী। তবে বাস্তব জীবনে নয়, সিনেমার গল্পে এমন দৃশ্য দেখা যাবে। ‘খায়রুন সুন্দরী’ খ্যাত নির্মাতা একে সোহেলের ‘পবিত্র ভালোবাসা’ শিরোনামের সিনেমায় মাহিকে একজন মুসলিম মেয়ের চরিত্রে দেখা যাবে। অন্যদিকে সিনেমার নায়ক রুপনকে হিন্দু ছেলের চরিত্রে দেখা যাবে। এরা দুজন দুজনকে ভালোবাসে। হিন্দু-মুসলিমের প্রেমের সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হচ্ছে রোমান্টিক ঘরানার এই সিনেমা। সম্প্রতি এ সিনেমায় চুক্তিবদ্ধবিস্তারিত পড়ুন

কারাগারে বিএনপি নেতাদের মৃত্যু রহস্যজনক : খালেদা

কারান্তরীণ অবস্থায় বিএনপি নেতা গউসুল আজমের মৃত্যুর জন্য কর্তৃপক্ষের ‘উদাসীনতা’কে দায়ী করে দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, কারাগারে বিএনপি নেতাদের মৃত্যু রহস্যজনক। শনিবার কারান্তরীণ অবস্থায় মৃত্যুবরন করেছেন গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক গউসুল আজম ডলার। তার মৃত্যুতে গণমাধ্যমে পাঠানো এক শোক বাণীতে বিএনপি প্রধান বলেন, ‘চিকিৎসায় কারা কর্তৃপক্ষের চরম অবহেলা ও উদাসীনতার কারণেই তার মৃত্যু হয়েছে। এর তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন তিনি। ডলারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশবিস্তারিত পড়ুন

লবণের কেজি যখন ৪০০ টাকা !

ভারতে নোটাতঙ্কে মানুষের এখন প্রাণ ওষ্ঠাগত, তার সঙ্গে জুড়েছে লবণ নিয়ে আতঙ্ক! ৫০০ ও ১০০০ টাকা বদলাতে, সেই সঙ্গে এটিএমে টাকা তুলতে গিয়ে নাকানিচোবানি খেতে হচ্ছে তাঁদের। সবার লক্ষ্য যখন ‘একটু টাকা পাই কোথায়’, এরই মধ্যে বাজারে রটে যায় টাকার মতোও ‘গায়েব’ হতে চলেছে লবণ। ব্যস, টাকার পিছু ধাওয়া করার পাশাপাশি লবণ দখলের লড়াইয়ে নেমে পড়েছে উত্তর ভারতের একটা বড় অংশ। খবর আনন্দবাজারের। শুক্রবার দিল্লি, উত্তরপ্রদেশে রটে যায় নুনের জোগান কম,বিস্তারিত পড়ুন

কেন মার্কিন প্রেসিডেন্ট হওয়ায় আগ্রহী নন মিশেল ওবামা

মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫ তম প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে লড়ে পরাজয় স্বীকার করেছেন হিলারি ক্লিনটন। তিনি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ক্লিনটনের স্ত্রী। এ অবস্থায় অনেকেই প্রশ্ন রাখছেন, তাহলে এরপর কী ওবামার স্ত্রী মিশেল ওবামাই রাষ্ট্রপতি হিসেবে পরবর্তীতে লড়বেন? এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে গার্ডিয়ান। সম্প্রতি হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণায় কাজ করেছেন মিশেল। তিনি ভোটারদের হিলারিকে ভোট দিতে অনুরোধ জানিয়েছেন। কিন্তু নিজে কখনোই রাজনৈতিক ক্যারিয়ার গড়ার ইচ্ছা প্রকাশ করেননি। মিশেল ওবামা একজন আইনজীবী ও লেখকও বটে।বিস্তারিত পড়ুন

সব বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হবে অনলাইনে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। এ পদ্ধতি চালু হলে দেশের যে কোনাে জায়গা থেকে এমনকি ঘরে বসেই শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারবেন বলেও জানান প্রধানমন্ত্রী। শনিবার রাজশাহী বিভাগের বগুড়া জেলার জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি এ তথ্য জানান। এর আগে ডিভিও কনফারেন্সে বক্তব্য দিতে গিয়ে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়া ব্যয় ও সময়বিস্তারিত পড়ুন

নষ্ট বুড়িগঙ্গাকে দেয়া হবে পূর্ণ যৌবন; হবে ২য় হাতিরঝিল

বুড়িগঙ্গাকে দূষণমুক্ত ও আধুনিক দৃষ্টিনন্দন করতে প্রায় ২ হাজার কোটি টাকা ব্যয়ে একটি মেগা প্রকল্প গ্রহণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রকল্পটির বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে ২০ বছর। তবে প্রাথমিক অবস্থায় পাইলট প্রকল্প হিসেবে বাবুবাজার ব্রিজ থেকে সদরঘাট পর্যন্ত করা হবে। চলতি মাসের শেষের দিকে কাজ শুরু হবে। এই পাইলট প্রকল্পের ওপর ভিত্তি করে ২০১৭ সালের শেষ দিকে হাজারীবাগ থেকে পাগলা পর্যন্ত পুরো কাজ শুরু করা হবে। ঢাকা দক্ষিণ সিটিবিস্তারিত পড়ুন

আবারো মাহমুদুল্লাহ চমক; মুগ্ধ ক্রিকেট বিশ্ব

বিপিএলে নিজেদের প্রথম ম্যাচেই রাজশাহী কিংসকে শেষে ওভারে এসে একাই হারিয়ে দিয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। শেষ ওভারে ৭ রান প্রয়োজন ছিল। মাহমুদউল্লাহর ম্যাজিকে ৩ রানে জয় নিয়ে মাঠ ছাড়ে খুলনা। আরো একবার চমক দেখালেন বাংলাদেশের অন্যতম সেরা এই ক্রিকেটার।। এবারো শেষ ওভারেই তামিম ইকবালের চিটাগং ভাইকিংসের হাত থেকে জয়টা ছিনিয়ে নিলেন। এবার ৫ বলে নিলেন ৩ উইকেট। শেষ ওভারে জেতার জন্য ৬ রান করতে পারলো না চিটাগং। টানা দ্বিতীয় ম্যাচ হারলো তারাবিস্তারিত পড়ুন

আফগানিস্তানের মার্কিন ঘাঁটিতে বিস্ফোরণ: নিহত ৪

আফগানিস্তানের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিতে শনিবার ভোরে এক বিস্ফোরণে ৪ জন নিহত ও অপর ১৪ জন আহত হয়েছে। ন্যাটো একথা জানিয়েছে। এই ঘটনায় হতাহতদের পরিচয় জানানো হয়নি। সামরিক জোটটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বাগরাম বিমানঘাঁটিতে বিস্ফোরণ ঘটে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।’

মালিকের দেখাদেখি কুকুরও লাফ দিলো পাহাড় থেকে! (ভিডিও)

https://youtu.be/UT4X_2zKIyk

পাগল এক লোক সিংহের খাঁচায় ঝাপ দিলো, তারপর দেখুন কি ঘটে! (ভিডিও)

https://youtu.be/H7Hdi9RVmzI