Archives
now browsing by author
পাবনায় বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে-মেয়ে আটক
পাবনায় জেলার ভাঙ্গুড়া উপজেলার বোয়ালমারী গ্রামে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সন্তানদের বিরুদ্ধে। আজ শনিবার ভোরে রাজশাহী মেডিক্যালে নেওয়ার পথে বৃদ্ধ বাবা তোরাব সরদার মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছেলে-মেয়েকে আটক করেছে পুলিশ। নিহত বাবা তোরাব সরদার (৭০) উপজেলার মুণ্ডতোষ ইউনিয়নের বোয়ালমারী গ্রামের মৃত ফয়েজ সরদারের ছেলে। আটক দুই সন্তানের নাম সাদ্দাম হোসেন (২৪) ও মেয়ে ছাবিনা খাতুন (২০)। এ ব্যাপারে ভাঙ্গুড়া থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রউফ জানান,বিস্তারিত পড়ুন
জীবিতকে মৃত দেখাচ্ছে ফেসবুক


ফেসবুকের ‘রিমেম্বারিং’ সেবার উদ্দেশ্য ছিল মৃত মানুষের আইডিগুলোকে স্মরণ করা। কিন্তু অস্বাভাবিক এক ভুলের কারণে ফেসবুকের ‘রিমেম্বারিং’ সেবাটি অনেক জীবিত মানুষকে ‘মৃত’ দেখিয়ে স্মরণ করেছে। বিবিসির খবরে বলা হয়, শুক্রবার বেশ কিছু সময়ের জন্য দেখা যায়, বিভিন্ন মানুষের প্রোফাইলের উপর একটি লেবেল সাঁটা, যেটি বলছে, এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক। পরে ব্যবহারকারীদের তাদের বন্ধু-বান্ধব, আত্মীয় পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানাতে হয়েছে যে ‘তারা মারা যায়নি’। এটিকে একটিবিস্তারিত পড়ুন
অনলাইন নীতিমালা ৯৮ শতাংশ চূড়ান্ত : প্রধান তথ্য কর্মকর্তা


অনলাইন নীতিমালা ৯৮ শতাংশ চূড়ান্ত হয়েছে জানিয়ে প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী বলেছেন, শিগগিরই সম্প্রচার আইন পার্লামেন্টে যাবে। তিনি বলেন, আমরা চাই সব নীতিমালার মধ্যে সমন্বয় রাখতে। আশাকরি, পরবর্তী সভায় অনলাইন নীতিমালা চূড়ান্ত করা হবে। শুক্রবার (১১ নভেম্বর) বিকেলে ‘প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ এসডিজি, জাতীয় শুদ্ধাচার কৌশল বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়’ সভায় তিনি এসব কথা বলেন। তথ্য অধিদফতর ও আঞ্চলিক তথ্য অফিস চট্টগ্রাম প্রেসক্লাবে এ সভার আয়োজন করে। প্রধান তথ্য কর্মকর্তাবিস্তারিত পড়ুন
মার্কিন নির্বাচন: গণমাধ্যম বনাম সামাজিক যোগাযোগ মাধ্যম


গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নিজেদের দায়িত্বকে গুরুত্বের সঙ্গেই নেয় মার্কিন গণমাধ্যম। নিজেদের এতই গুরুত্বপূর্ণ বলে বিশ্বাস করে যে, ধরে নিয়েছিলো তারা যা বলবে সেটাই মানুষ বিশ্বাস করবে বা গুরুত্ব দেবে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর আমরা খুব ভালো করে বুঝতে পারছি যে সেদেশের বেশিরভাগ গণমাধ্যম বোকার স্বর্গে বাস করছিল। তাদের কেউ কেউ হিলারিকে সরাসরি সমর্থন দিয়ে গেছে। সংখ্যাগরিষ্ঠ গণমাধ্যম ডোনাল্ড ট্রাম্পকে সঠিক পাল্লায় মাপতেই পারেনি। এতো দিনে অবশ্য মূলধারার গণমাধ্যমগুলোর বোধোদয় হচ্ছে। তারাবিস্তারিত পড়ুন
‘গোল ফিফটি অ্যাওয়ার্ড’ রোনালদোর, সেরা তিনে নেই মেসি


ক্যারিয়ার চতুর্থ বারের মতো ‘গোল ফিফটি অ্যাওয়ার্ড’ জিতে নিলেন রিয়াল সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ভাগ বসালেন চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সর্বোচ্চ চারবারের গোল ফিফটি জয়ে। তবে ২০০৯ সালের পর এবারই প্রথম সেরা তিনি ছিলেন না লিও। এর আগে ২০০৯-১১-১৩-১৫’তে গোল ফিফটি অ্যাওয়ার্ড জয়ের কৃতিত্ব দেখান আর্জেন্টাইন এ ফুটবল সুপারস্টার। ২০০৮ সাল থেকে মৌসুমের সেরা ৫০ গোলের তালিকা করে আসছে বিশ্ব নন্দিত ফুটবল বিষয়ক অনলাইন সংবাদ গোল ডট কম। বিজয়ীর হাতে তুলে দেওয়া হয়বিস্তারিত পড়ুন
আবার নেইমারকে চেয়েছিল রিয়াল


তিন বছর আগে যখন বার্সেলোনায় পা রেখেছিলেন, গুঞ্জনটা প্রথমবার তখনই উঠেছিল। নেইমারকে অনেক চেষ্টা করেও পায়নি রিয়াল মাদ্রিদ। তবে রিয়াল যে এরপরও তক্কে তক্কে ছিল, সেই খবর এবার জানালেন নেইমারের বাবা। বার্সেলোনার সঙ্গে কদিন আগেই নতুন চুক্তি করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। নেইমার সিনিয়র জানাচ্ছেন, এই চুক্তির ঠিক আগেও তাঁর ছেলেকে কিনতে চেয়েছিল রিয়াল। বার্সায় যোগ দেওয়ার পরেই নেইমার বলেছিলেন, ন্যু ক্যাম্প তাঁর নিজের ঠিকানাই হয়ে গেছে। তবে কর ফাঁকি সংক্রান্ত সমস্যার কারণেবিস্তারিত পড়ুন
মাঠের শিশিরকে দোষ দিলেন সাকিব, জয়ে উচ্ছ্বসিত মিরাজ


ব্যাটিং বোলিং কোনটাই ঠিকমতো হয়নি সঙ্গে যোগ হয়েছে মাঠের শিশির এটাই পরাজয়ের কারণ বলে জানালেন ঢাকা ডায়নামাইটসের অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদিকে রাজশাহী কিংসের প্রথম জয়ে উচ্ছ্বসিত মেহেদি হাসান মিরাজ। শুক্রবার মিরপুরের হোম অব ক্রিকেটের মিডিয়া রুমে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। সাকিব বলেন: আমাদের ১৫ থেকে ২০ রান কম হয়ে গেছে।১৬০ রান হলে চ্যালেঞ্জিং স্কোর হতো। এর মধ্যে ডিউ ফ্যাক্টতো রয়েছেই। রাতে উইকেটে ব্যাটিং করা অনেক সহজবিস্তারিত পড়ুন
জ্বলে উঠলেন মোসাদ্দেক সৈকত


মঞ্চটা তৈরিই ছিল, শুধু পারফর্ম করার অপেক্ষা। সেটার জন্য যেন আর দেরি করতে রাজি নন মোসাদ্দেক হোসেন সৈকত। ফিফটি করেই নিজেকে চেনালেন তিনি। ৪৩ রানে ৪ উইকেট হারিয়ে ঢাকা ডায়নামাইটস তখন খাদের কিনারে। উইকেটে এসে অন্যপ্রান্তে দাঁড়িয়ে যান মোসাদ্দেক হোসেন সৈকত। মেহেদি হাসান মিরাজকে পুল করে ডিপ মিড উইকেট দিয়ে চার মেরে বাউন্ডারির খাতা খুলেছিলেন। একে একে যখন অন্য সঙ্গীরা সাজঘরে ফিরছেন, সৈকত তখন লক্ষ্যে অবিচল।সারা মাঠ জুড়েই শট খেলেছেন তিনি।বিস্তারিত পড়ুন
বিদেশি প্লেয়ার নিয়েও দু’ম্যাচে হার, হতাশ মাশরাফি


মিরপুরে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বরিশাল বুলসকে মাশরাফিরা টার্গেট দেয় মাত্র ১৩০ রানের। যা মুশফিকুর রহিম ও থিসারা পেরেরার ব্যাটে সহজেই টপকে যায় বরিশাল। পর পর দুই ম্যাচে হারের পর ব্যাটসম্যানদের নিয়ে হতাশা ঝরলো কুমিল্লার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার কণ্ঠে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘দুইটা ম্যাচেই আমরা ১৩০ এর বেশি করতে পারিনি। টি-টোয়েন্টি খেলায় এতো অল্প রান নিয়ে লড়াই কঠিন। উইকেট একটু মন্থর; তার মানে এই না যে আমরাবিস্তারিত পড়ুন
যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী তীব্র বিক্ষোভ রূপ নিচ্ছে সহিংসতায়


প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের ‘বিস্ময়কর’ বিজয়ে ক্ষোভ প্রকাশ করে যুক্তরাষ্ট্রজুড়ে নিউইয়র্ক, শিকাগোসহ অন্তত সাতটি বড় শহরে যে বিক্ষোভ শুরু হয়েছে তা ক্রমশ তীব্র হয়ে সহিংসতায় রূপ নিচ্ছে। ট্রাম্পের বিরোধিতাকারীরা বিক্ষোভকে আরও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন। টানা বিক্ষোভে বৃহস্পতিবারও ডেনভার, মিনিয়াপোলিস, মিলওয়াউকি, পোর্টল্যান্ড, ওকল্যান্ডসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়েছে। শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটেছে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা। তবে ট্রাম্প এসব বিক্ষোভকে ভাড়াটে বিক্ষোভকারীদের কাজ ও মিডিয়ার সৃষ্টি বলে উল্লেখ করেছেন।বিস্তারিত পড়ুন













